
'মা' সিরিয়ালের ছোট্ট ঝিলিককে সকলেরই মনে আছে। ওই একটা সিরিয়ালের মাধ্যমেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিথি বসু। তবে এরপর সেভাবে তাঁকে পর্দায় আর দেখতে পাওয়া যায়নি। অভিনয় নয়, বরং ভ্লগিংয়ের মাধ্যমেই উপার্জন করার রাস্তা খুঁজে নিয়েছেন তিথি। পুজোর সময় শহর ছেড়ে বিদেশে সময় কাটাচ্ছেন তিনি। আর সেখান থেকে রেড বিকিনিতে ধরা দিলেন পর্দার ঝিলিক। তিথির এই লুকস নেটপাড়ায় উষ্ণতা বাড়িয়েছে।
পুজো শুরু হওয়ার আগেই ভিয়েতনাম উড়ে যান তিথি। আর সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করেন তিনি। তবে তার মধ্যে সবার নজর কেড়েছে পর্দার ঝিলিকের বিকিনি লুকস। তিথির পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে লাল রঙের বিকিনিতে। সেই বিকিনির ওপর লাল রঙের স্কার্ফ জড়ানো। সি বিচে তাঁর এই রেড বোল্ড লুকস নজর কেড়েছে সকলের। খোলামেলা শরীরে তিথির এই ছবিগুলিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তিথি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, Princes Tithi In Red Bikini। তিথির এই লাস্যময়ী লুকস সোশ্যাল দুনিয়ায় ঝড় তুলেছে।
অভিনয় থেকে অনেক কাল আগেই দূরে সরে যান তিথি। যদিও ২০২৪-২৫ সালে কিছু ছবিতে কাজ করেছিলেন। কিন্তু সেগুলো এখনও মুক্তি পায়নি। এক সাক্ষাৎকারে তিথি স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি অনেকটাই সরে গিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে। যদিও সেটা তৃণমূল আমলে। তবে এখন পালা বদলের পর ফের ফিরতে আগ্রহী পর্দার ঝিলিক। ২০১৪ সালে তিথির বাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে তিথির কাজ পেতে অসুবিধা হয়েছিল বলে জানান পর্দার ঝিলিক। এখন আর অভিনয় নয়, বরং ডেইলি ভ্লগের দিকেই তাঁর মনোযোগ। ভিয়েতনাম যাওয়ার আগে এয়ারপোর্ট থেকে ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে কারোর টাকায় নয়, বরং নিজের উপার্জন করা অর্থে বিদেশ ঘুরতে যাচ্ছেন তিনি।
মাঝে আর এক কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহার সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন পর্দার ঝিলিক। সেই সময় স্যান্ডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিথি। 'মা' ধারাবাহিকের মাধ্যমে উত্থান তিথির। এখনও অনেকে তাঁকে ‘ঝিলিক’ নামেই সম্বোধন করেন। ‘মা’ ধারাবাহিকে ঝিলিক এবং হীরাম্মার সমীকরণ আলোচিত হয়েছিল সর্বত্র। কবে আবার ঝিলিককে পর্দায় দেখা যাবে, সেটা নিয়েও তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতুহল কম নেই।