Advertisement

Ushasie Chakraborty: নাকের ফুটোয় জল ঢালছেন ঊষসী, শেখালেন 'জলনেতি যোগ'

গত বছর পুজোর সময় শহর থেকে দূরে ঊষসী চলে গিয়েছিলেন দক্ষিণ ভারতের পুরনো একটা ক্লাসিকাল যোগা সেন্টারে। সেখানেই তিনি কঠিন নিয়মের মধ্যে থেকে যোগাভ্যাস করেন।

ঊষসী চক্রবর্তীঊষসী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 2:34 PM IST
  • জল নেতি (অনুনাসিক সেচ) হল হালকা গরম নোনতা জল দিয়ে নাক এবং সাইনাস পরিষ্কার করার একটি প্রাচীন যোগিক পদ্ধতি।

শুধু ফিটনেস ফ্রিক নন, যোগাতে পারদর্শী অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তার ফিটনেসের মূল মন্ত্রই হল যোগাভ্যাস। পর্দার জুন আন্টি নিজেকে ভাল রাখতে যোগ ব্যায়ামকেই অগ্রাধিকার দিয়েছেন জীবনে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে যে ঊষসীর একাধিক যোগ ব্যায়ামের ছবি-ভিডিও। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস আর তার আগেই একেবারে অন্য ধরনের যোগাভ্যাসের ছবি পোস্ট করলেন পর্দার জুন আন্টি। 

ঊষসী একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেত্রীকে নাকের দুই ফুটো দিয়ে জল ঢালতে দেখা গিয়েছে। খুব দক্ষতার সঙ্গেই ঊষসীকে এই কাজটি করতে দেখা যায়। তবে হঠাৎ করে কেন ঊষসী তাঁর নাকে জল ঢালছেন, সেটা কী জানেন? ঊষসী এই ভিডিও পোস্ট করে সেখানে লিখেছেন জল নেতি। এটা যোগাসনের একটি অংশ। ঊষসী এই জল নেতি প্রসঙ্গে লিখেছেন, নাসাপথ পরিষ্কারের প্রাচীন যোগিক পদ্ধতি ‘জল নেতি’ আমাদের মনে করিয়ে দেয় যে, যোগব্যায়াম কেবল বিভিন্ন শারীরিক ভঙ্গির সমষ্টি নয়—বরং এটি নিজের যত্ন নেওয়ার একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া। 

জল নেতি (অনুনাসিক সেচ) হল হালকা গরম নোনতা জল দিয়ে নাক এবং সাইনাস পরিষ্কার করার একটি প্রাচীন যোগিক পদ্ধতি। এটি শ্বাসতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে, শ্লেষ্মা ও অ্যালার্জেন দূর করতে এবং সাইনাসের সমস্যা ও মাথাব্যথা উপশম করতে অত্যন্ত কার্যকরী। জল নেতি অনুনাসিক পথকে প্রশস্ত করে, যার ফলে ফুসফুসে অক্সিজেন গ্রহণের মাত্রা বৃদ্ধি পায় এবং হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় শ্বাস নিতে সুবিধা হয়। ঊষসী যোগ ব্যায়ামকে দক্ষতার সঙ্গে অর্জন করেছেন। যোগাভ্যাসের সঙ্গে অভিনেত্রীর নিবিড় যোগ রয়েছে।

 

ঊষসী যে এই ভিডিও আন্তর্জাতিক যোগা দিবসের জন্যই পোস্ট করেছেন তা একেবারে স্পষ্ট। এইদিনটি অভিনেত্রী প্রতিবছরই পালন করে থাকেন। গত বছর পুজোর সময় শহর থেকে দূরে ঊষসী চলে গিয়েছিলেন দক্ষিণ ভারতের পুরনো একটা ক্লাসিকাল যোগা সেন্টারে। সেখানেই তিনি কঠিন নিয়মের মধ্যে থেকে যোগাভ্যাস করেন। প্রায় একমাস ছিলেন এই যোগা সেন্টারে। ফোন থেকে দূরে, সাত্ত্বিক খাবার খেয়ে একেবারে অন্য জগতে ছিলেন ঊষসী। শীত-গ্রীষ্ম-বর্ষা— যোগাভ্যাসে ফাঁকি নেই তাঁর। টলিপাড়ার অনেকেই ঊষসীর কাছে যোগ ব্যায়াম শিখতে আসেন।

Advertisement

 এ বিষয়ে নিজেকে আরও চৌকস করতে ঊষসী পৌঁছে গিয়েছিলেন মহীশূরের যোগাভ্যাস কেন্দ্রে। ঊষসীকে শেষবার ছোটপর্দা দেখা গিয়েছিল 'রোশনাই' ধারাবাহিকে। 

 

Read more!
Advertisement
Advertisement