Advertisement

Adrija Roy Gossip: হবু বরের সঙ্গে কাশ্মীরে 'মিনি হানিমুন' অদ্রিজার, কবে বিয়ে করছেন?

বছরের শুরুতেই বাগদান সেরেছেন অদ্রিজা রায়। দক্ষিণী পাত্র ভিগনেশ আইয়ারের সঙ্গেই গোটা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। গত ২৫ জানুয়ারি মহারাষ্ট্রের এক গ্রামে ভিগনেশের ফার্ম হাউসেই ছিল তাঁদের আংটি বদলের অনুষ্ঠান।

কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন অদ্রিজা-ভিগনেশকাশ্মীরে ছুটি কাটাচ্ছেন অদ্রিজা-ভিগনেশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 11:05 AM IST
  • বছরের শুরুতেই বাগদান সেরেছেন অদ্রিজা রায়।

বছরের শুরুতেই বাগদান সেরেছেন অদ্রিজা রায়। দক্ষিণী পাত্র ভিগনেশ আইয়ারের সঙ্গেই গোটা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। গত ২৫ জানুয়ারি মহারাষ্ট্রের এক গ্রামে ভিগনেশের ফার্ম হাউসেই ছিল তাঁদের আংটি বদলের অনুষ্ঠান। সেই পর্ব সারা হতেই হবু বরের সঙ্গে ভ্যাকেশনে চলে গেলেন অদ্রিজা। আর সেখান থেকেই আদুরে ছবি পোস্ট করলেন নিজেদের। 

কাজ থেকে অবসর পেতেই অদ্রিজা ও ভিগনেশ পাড়ি দিয়েছেন ভূস্বর্গ কাশ্মীরে। সেখানেই চলছে একে-অপরকে আরও ভাল করে চেনা-জানার পালা। একান্তে হবু বরের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন অদ্রিজা। অভিনেত্রী যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে অদ্রিজা ও ভিগনেশ দুজনেই টুইনিং করে পোশাক পরেছেন। কখনও একে-অপরের চোখে হারাচ্ছেন আবার কখনও বা ভিগনেশের বাহুডোরে অদ্রিজা। হবু বউকে আদর করতেও দেখা যায় ভিগনশকে। দুজনেই যে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন, তা বলাই বাহুল্য। 

দক্ষিণী স্টাইলে সেজেছিলেন অদ্রিজা তাঁর বাগদানের অনুষ্ঠানে। অদ্রিজার হবু স্বামী ভিগনেশ ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি এক সংস্থার ডিরেক্টর পদে কর্মরত। অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন ছিল। তবে কখনই তা নিয়ে নিজের মুখে জানাননি তিনি। অদ্রিজার সঙ্গে তাঁর হবু বরের আলাপ নাকি এক বন্ধুর মারফতে। বন্ধুর পার্টিতে দেখা হয় দুজনের। দেখা হওয়ার পরেই নাকি একে-অপরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বাগদান সেরে নিলেও বিয়ে এখনই করছেন না অভিনেত্রী। বাঙালি ও দক্ষিণী দুই মতেই বিয়ে হবে। তাই সেইসব পরিকল্পনা করতে অনেকটা সময় লাগবে। 

টলিউড ছেড়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অভিনেত্রী অদ্রিজা রায়। হিন্দি ধারাবাহিক 'অনুপমা'-তে মুখ্যচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী। 'রাহি' চরিত্রটি প্রশংসা পেয়েছে দর্শকেরা। বাংলা সিরিয়ালেও কাজ করতে দেখা গিয়েছিল অদ্রিজাকে। অতীতে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও, তা শেষ পর্যন্ত পরিণতি পায়নি। ভিগনেশের সঙ্গে নতুন জীবনে পা দিয়ে দারুণ খুশি অদ্রিজা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement