Advertisement

Director Utsav Mukherjee: ২৪ দিন পর খোঁজ পাওয়া গেল উৎসবের, এতদিন কোথায় ছিলেন পরিচালক?

অবশেষে খোঁজ মিলল নিখোঁজ পরিচালক-চিত্রনাট্যকর উৎসব মুখোপাধ্যাযের। প্রায় ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ পাওয়া গিয়েছে পরিচালকের। তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

খোঁজ মিলল নিখোঁজ উৎসবেরখোঁজ মিলল নিখোঁজ উৎসবের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 3:30 PM IST
  • অবশেষে খোঁজ মিলল নিখোঁজ পরিচালক-চিত্রনাট্যকর উৎসব মুখোপাধ্যাযের।

অবশেষে খোঁজ মিলল নিখোঁজ পরিচালক-চিত্রনাট্যকর উৎসব মুখোপাধ্যাযের। প্রায় ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ পাওয়া গিয়েছে পরিচালকের। তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। তবে এতদিন উৎসব কেন নিখোঁজ ছিলেন, তিনি কোথায় ছিলেন, সেইসব প্রশ্নের উত্তর এখনও অধরা। 

উৎসবের স্ত্রী মৌপিয়ার পোস্ট অনুযায়ী, উৎসবকে ট্রেস করা গিয়েছে। সে কলকাতার বাইরে তার এক বন্ধুর সঙ্গে রয়েছে। আমি সেখানে যাচ্ছি উৎসবকে কলকাতায় ফিরিয়ে আনতে। আমি এর থেকে বেশি আর কিছুই জানি না। দয়া করে আমায় কিছুটা সময় দেওয়া হোক। আমি জানতে পারলেই সবকিছু জানাবো। যদিও একাধিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, উৎসব এখন দিল্লিতে তাঁর এক বন্ধুর বাড়িতে রয়েছেন। রবিবার সকালে আচমকাই সেখানে পৌঁছান তিনি। তবে এই ক’দিন কোথায় ছিলেন, তা এখনও খোলসা করেননি বলে জানিয়েছে সেই বন্ধু।

উৎসবকে খুঁজে পাওয়ার খবর ইতিমধ্যেই মৌপিয়া আনন্দপুর থানা ও লালবাজারের মিসিং পার্সন স্কোয়াডে জানিয়েছেন। পরিচালককে ফিরিয়ে আনতে রওনা দেবেন স্ত্রী মৌপিয়া। গত কয়েকদিন ধরেই পরিচালকের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লেও পরিচালক-স্বামীর খোঁজ পাবেন, সেই আশা ছিল তাঁর। এক সংবাদমাধ্যমকে মৌপিয়া জানিয়েছেন যে রবিবার সকালে আনন্দপুর থানা থেকে তাঁকে ডেকে পাঠানো হয়। যাওয়ার পথে উৎসবের বন্ধুর ফোন পান তিনি।তাঁর বাড়িতেই আপাতত উৎসব রয়েছেন। তবে পুলিশের নির্দেশে এখন সেভাবে কিছু জানানো বারণ রয়েছে মৌপিয়ার। স্বামীর সঙ্গে অল্প কথা হয়েছে। মৌপিয়ার কথানুযায়ী, খুব ক্লান্ত ছিলেন পরিচালক, ঘুমোচ্ছিলেন। 

২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। ওই বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। উৎসবের স্ত্রী জানিয়েছিলেন, তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল দুপুর ২টো ২২ নাগাদ। তার পর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন স্ত্রী। এর পরে ২৪ দিন কেটে গিয়েছে। অবশেষে তাঁর খোঁজ মিলেছে। সোমবার ট্রেনপথে দিল্লি যাওয়ার সম্ভাবনা মৌপিয়ার।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement