Advertisement

Sweta Mishra: রাহুলের মৃত্যুর পর খোঁজ ছিল না, এবার সোশ্যালে অ্যাক্টিভ 'ভোলেবাবা'র নায়িকা শ্বেতা

২৯ মার্চ, রবিবার দিঘার তালসারিতে ভোলেবাবা পার করেগা-র শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাহুলের সঙ্গে শুধুমাত্র ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। তিনিও সমুদ্রের জলে তলিয়ে যান। কিন্তু অভিনেত্রীকে বাঁচানো সম্ভব হলেও, বাঁচানো যায়নি রাহুলকে।

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ শ্বেতাসোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ শ্বেতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • অভিনেতার মৃত্যুতে বিধ্বস্ত অবস্থায় দেখা যায় শ্বেতাকে।

২৯ মার্চ, রবিবার দিঘার তালসারিতে ভোলেবাবা পার করেগা-র শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাহুলের সঙ্গে শুধুমাত্র ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। তিনিও সমুদ্রের জলে তলিয়ে যান। কিন্তু অভিনেত্রীকে বাঁচানো সম্ভব হলেও, বাঁচানো যায়নি রাহুলকে। অভিনেতার মৃত্যুতে বিধ্বস্ত অবস্থায় দেখা যায় শ্বেতাকে। তাঁর সেই দিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কিন্তু তারপর থেকেই শ্বেতাকে আর কোথাও দেখতে পাওা যায়নি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে দেখা গেল তাঁকে। 

গতকালই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে নোটিস জারি করে মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। এবার আর্টিস্ট ফোরামের সেই নোটিস শেয়ার করলেন শ্বেতা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে।  তবে এর আগেও রাহুলের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ভাল থেকো...। অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এবার সরব হলেন তিনিও। প্রসঙ্গত, দিঘার তালসারিতে রাহুলের সঙ্গে যাঁরা যাঁরা শ্যুটিংয়ে ছিলেন সেদিন, তাঁদের মধ্যে ভাস্কর বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায়নি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রাহুলের বিপরীতে নায়িকা হিসাবে ছিলেন শ্বেতা। তাই অভিনেতার মৃত্যু তাঁকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছে। ২৯ মার্চের পর থেকেই তিনি মানসিকভাবে বিধ্বস্ত। সেদিনের দূর্ঘটনার কারণে এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারছেন না। তাঁকে সামলাচ্ছেন তাঁর পরিবার। শ্বেতার কাছে তাঁর ফোনও নেই। চিকিৎসকের পরামর্শেই তাঁকে এখন বিশ্রামে থাকতে বলা হয়েছে। চলছে ওষুধও। শ্বেতার পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বলা হয়েছে যে তিনি একটু সুস্থ হলেই সকলের কাছে সত্যিটা রাখবেন। 

প্রসঙ্গত, আর্টিস্টস ফোরামের তরফে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে দুর্ঘটনার কারণ সহ নানা বিষয় নিয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায়, গত শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি এফআইআর দায়ের করা হয়। আর প্রিয়াঙ্কা এফআইআর করেছেন তালসারি থানায়। মঙ্গলবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে গোটা টলিউঢ। দাবি, রাহুলের বিচার সঙ্গে শ্যুটে যথাযথ নিরাপত্তা। আর সেই নোটিশই শেয়ার করেছেন শ্বেতাও।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement