Advertisement

BJP Won Bengal Election: জিত্‍ বললেন, 'জয় শ্রীরাম', গেরুয়া শুভেচ্ছা যশেরও, রাতারাতি টলিপাড়ার ভোল বদলাচ্ছে?

৪ মে থেকে বঙ্গ রাজনীতির রং গেরুয়া। পদ্মপ্রার্থীদের ঝোড়ো ব্যাটে একের পর এক আউট হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের দুঁদে খেলোয়াড়দের। আম জনতা ১৫ বছরের সবুজ রাজনীতি যে আর চান না তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। রাজ্যে গেরুয়া রঙের সুনামি আসতেই টলিপাড়ার অনেক তারকারাই নিজেদের রং দেখাতে শুরু করে দেয়।

জিত-যশের শুভেচ্ছা বিজেপিকেজিত-যশের শুভেচ্ছা বিজেপিকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2026,
  • अपडेटेड 12:43 PM IST
  • রাজ্যে গেরুয়া রঙের সুনামি আসতেই টলিপাড়ার অনেক তারকারাই নিজেদের রং দেখাতে শুরু করে দেয়।

৪ মে থেকে বঙ্গ রাজনীতির রং গেরুয়া। পদ্মপ্রার্থীদের ঝোড়ো ব্যাটে একের পর এক আউট হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের দুঁদে খেলোয়াড়দের। আম জনতা ১৫ বছরের সবুজ রাজনীতি যে আর চান না তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। রাজ্যে গেরুয়া রঙের সুনামি আসতেই টলিপাড়ার অনেক তারকারাই নিজেদের রং দেখাতে শুরু করে দেয়। সেই তালিকায় রয়েছেন জিৎ। যদিও টলিপাড়ার এই সুপারস্টার কখনই নিজের রাজনৈতিক মতাদর্শকে সামনে নিয়ে আসেননি। তবে এবার বঙ্গে পদ্মফুল ফুটতেই জিৎ জানিয়ে দিলেন তাঁর মনের কথা। 

বিজেপির জয়ে বেশ উচ্ছ্বসিত টলিপাড়ার 'বস' জিৎ তথা জিতেন্দ্র মদনানি। তিনিও এই প্রত্যাবর্তন চেয়েছিলেন তা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে একেবারে স্পষ্ট। জিৎ লেখেন, 'বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।' এই পোস্টের ক্যাপশনে লেখা 'জয় শ্রী রাম'। জিৎ কখনই কোনও রাজনৈতিক মন্তব্য বা রাজনীতিতে নিজেকে জড়াতে একেবারেই পছন্দ করেন না। সুপারস্টার তাঁর ছবি বা ছবির প্রচার ছাড়া সেভাবে আর কোনও কিছুর মধ্যেই থাকতে একেবারে ভালোবাসেন না।

ছবি সৌজন্যে: ফেসবুক

তবে টলিপাড়ার অন্দরের খবর, জিৎ নাকি আসলে বিজেপির আদর্শ মেনেই চলেন। যদিও রাজনীতিতে আসা নিয়ে তাঁকে বহুবার প্রশ্ন করলে বস নায়ক এটাই বলেন যে তিনি নাকি রাজনীতির কিছুই বোঝেন না। বঙ্গ রাজনীতিতে ১৫ বছর পর বদল হওয়ায় জিৎ গেরুয়া শিবিরে যোগ দেন কিনা এখন সেটাই দেখার। এই মুহূর্তে জিতের 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবির মুক্তি বিশ বাঁও জলে। এবার এই পালাবাদলের হাওয়ায় কবে তাঁর ছবি মুক্তি পায় সেটাই দেখার। 

ছবি সৌজন্যে: ফেসবুক

জিতের মতো বিজেপি বঙ্গে আসায় খুশি অভিনেতা যশ দাশগুপ্ত। একসময় বিজেপিতে যোগ দিয়েছিলেন যশ। যদিও তাঁর স্ত্রী তথা নায়িকা নুসরত জাহান তৃণমূল ঘনিষ্ঠ। সাংসদ পদে জয়ও পেয়েছিলেন নায়িকা। তবে পাঁচ বছর যেতে না যেতেই ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয় না। নুসরতের বিরুদ্ধে রয়েছে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ। সম্প্রতি তাঁকে ইডির তরফ থেকে তলবও করা হয়। সেই সময়ও পাশে ছিলেন যশ। ৪ মে রাজ্যে পদ্মফুল ফুটতেই অভিনেতা তাঁর পুরনো দলকে শুভেচ্ছা জানাতে ভোলেন না। তিনি বলেন, বিজেপির বাংলায় দুর্দান্ত জয়! পরিবর্তন ও উন্নয়নের জন্য প্রস্তুত বাংলা। অভিনন্দন! গণতন্ত্রের জয়। একুশের নির্বাচনে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে ‘বিজেপির বাজি’ ছিলেন যশ। কিন্তু তৃণমূলের কাছে হারের পর ধীরে ধীরে দূরত্ব বাড়ে বিজেপির সঙ্গে। তাহলে কি এবার যশ আবার নতুন করে বিজেপিতে যোগ দিচ্ছেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement