Advertisement

Ramayana: 'হনুমান অংশ'-এর পর এ বার 'রামায়ণ', অ্যাডভান্স বুকিংয়েই ছুঁতে চলেছে ১০০ কোটির গণ্ডি

নীতীশ তিওয়ারির পরিচালনায় এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। রণবীর কাপুর ও সাই পল্লবী জুটির এই ছবির টিকিট বিক্রি হচ্ছে হু হু ররে। এই ছবিটি ভারতে প্রথম পাঁচদিনে অগ্রিম বুকিং থেকে ৯৬.৫৬ কোটি টাকা আয় করেছে, খুব শীঘ্রই তা ১০০ কোটির কাছে পৌঁছে যাবে।

রামায়ণরামায়ণ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Nov 2026,
  • अपडेटेड 10:58 AM IST
  • তারপরই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ।

আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ। নীতীশ তিওয়ারির পরিচালনায় এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। রণবীর কাপুর ও সাই পল্লবী জুটির এই ছবির টিকিট বিক্রি হচ্ছে হু হু ররে। এই ছবিটি ভারতে প্রথম পাঁচদিনে অগ্রিম বুকিং থেকে ৯৬.৫৬ কোটি টাকা আয় করেছে, খুব শীঘ্রই তা ১০০ কোটির কাছে পৌঁছে যাবে। দেশের অধিকাংশ হল ইতিমধ্য়েই হাউসফুল। এগুলো বাদ দিলে অগ্রিম সংগ্রহের পরিমাণ দাঁড়ায় ৭৭.৩১ কোটি টাকা। 

ট্রেড ওয়েবসাইট Sacnilk-এর দেওয়া আপডেটেড তথ্য অনুযায়ী (৪ নভেম্বর, সকাল ৭টা), আগামী ৫ দিনের জন্য দেশজুড়ে ৮৩,০৩২ শোয়ের জন্য ২৫.৬৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে (৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর)। সংরক্ষিত সিটগুলো বাদ দিলে, টিকিট বিক্রি হওয়ার সংখ্যাটি ২০.৫৭ লক্ষ। ৫ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিসে আয় করতে শুরু করে দিয়েছে। 

৫ নভেম্বর রামায়ণ মুক্তি পাবে, তবে তার আগে অগ্রিম টিকিট বুকিং হয়েছে গোটা দেশজুড়ে ৩৯.৩৫ কোটি। তবে সংরক্ষিত আসনগুলি বাদ দিলে ৩৩.৩৪ কোটি আয় হয়েছে শুধু টিকিট বিক্রি থেকেই। দ্বিতীয় দিনেও আয় হয়েছে ১৮.৫৩ কোটি টাকা, যেখানে শনিবার অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ১৯.৬৮ কোটি টাকা, রবিবার ১৩.২৩ কোটি টাকা এবং সোমবার অগ্রিম টিকিট বুকিং থেকে এখনও পর্যন্ত ৫.৭৮ কোটি টাকা আয় হয়েছে। রামায়ণ প্যান ইন্ডিয়া ছবি হলেও অ্যাডভান্স টিকিট বুকিং-এর সিংহভাগই আসছে হিন্দি সংস্করণ থেকে। রবিবার, ৮ নভেম্ব, ১৪,৩১০টি শো থেকে এটি প্রায় ১০.৭৮ কোটি টাকা আয় করেছে, যা দিনের অগ্রিম বুকিংয়ের ৮২ শতাংশ। তেলুগু সংস্করণটি ১.৩৫ কোটি টাকা আয় করেছে, এরপরেই রয়েছে কন্নড় সংস্করণ, যা ৯৫.০৬ লক্ষ টাকা আয় করেছে। তামিল বুকিংয়ের পরিমাণ ছিল ১৪.২০ লক্ষ টাকা, আর মালয়ালম সংস্করণটি ৩৭,৮৭০ কোটি টাকা আয় করেছে।

Advertisement

রবিবারের পরিসংখ্যানেও থ্রিডি প্রদর্শনের প্রতি আগ্রহ স্পষ্ট। সাধারণ থ্রিডি শো থেকে ৭.১৪ কোটি টাকা আয় হয়েছে, যেখানে সাধারণ টুডি প্রদর্শনী থেকে এসেছে ৩.৮২ কোটি টাকা। আইম্যাক্স, ফোরডিএক্স, ডলবি সিনেমা, স্ক্রিনএক্স, এপিক এবং আইস-সহ প্রিমিয়াম ফরম্যাটগুলো উপলব্ধ শোগুলোর তুলনামূলকভাবে ছোট একটি অংশ থেকে ২.২২ কোটি টাকা আয় হয়েছে।   

অ্যাডভান্স বুকিংয়ের তালিকায় মুম্বই রয়েছে শীর্ষে, এই শহরে ১.৮৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লী (১.৩৪ কোটি) এবং বেঙ্গালুরু (১.২৭ কোটি)। হায়দরাবাদ থেকে অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ৮৬.১১ লক্ষ, যেখানে পুনে ও কলকাতা থেকে যথাক্পমে ৫৯.৯৮ লক্ষ এবং ৫৬.৫৬ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী অভিনীত এই ম্যাগনাম অপাস প্রায় ৪০০০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে। ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে 'রামায়ণ' এর পার্ট ১। এই ছবিটি বিশ্বজুড়ে মোট ৫৯০০ টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে। হিন্দি তো বটেই, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং ইংরেজি ভাষায় দেখা যাবে ছবিটি। এবার দর্শক এবং নির্মাতাদের নজর এই ছবির বক্স অফিসের দিকে। ট্রেড অ্যানালিস্টদের মতে, রামায়ণ ছবিটি মুক্তির দিনই ১০০ থেকে ১৫০ কোটি টাকা আয় করে নেবে। আর এই ব্যবসার সিংহভাগ আসবে উত্তর ভারত থেকেই। 

Read more!
Advertisement
Advertisement