Advertisement

Students Protest-Dev: 'ভারত সরকারের কাছে আমার আর্জি...', নীরবতা ভেঙে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন দেব

দিল্লির আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এরকম পরিস্থিতিতে তারকারাও মুখ বন্ধ করে আর থাকতে পারছেন না। তাঁরাও নিজেদের মতো করে প্রতিবাদে সরব হয়েছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদেরও এই প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে। জিতের পর এবার নিট কেলেঙ্কারি নিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়াতে দেখা গেল সুপারস্টার দেবকে।

দেবের পোস্ট পড়ুয়াদের আন্দোলন নিয়েদেবের পোস্ট পড়ুয়াদের আন্দোলন নিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 10:01 AM IST
  • এরই সঙ্গে দেব সকলের কাছে অনুরোধ করেন যে সবাই যেন শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ যাতে বজায় রাখে।

নিট কেলেঙ্কারি নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে চলছে আন্দোলন। বহু আগে থেকেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি, নিট প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’। দিল্লির আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এরকম পরিস্থিতিতে তারকারাও মুখ বন্ধ করে আর থাকতে পারছেন না। তাঁরাও নিজেদের মতো করে প্রতিবাদে সরব হয়েছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদেরও এই প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে। জিতের পর এবার নিট কেলেঙ্কারি নিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়াতে দেখা গেল সুপারস্টার দেবকে। 

দেব তাঁর সোশ্য়াল মিডিয়া পেজে লিখেছেন, 'গত কয়েক দিন ধরেই দেশের অসংখ্য তরুণ শিক্ষার্থীর কন্ঠস্বর শুনছি। যারা নিজেদের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই তরুণ প্রজন্ম যখন একজোট হয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরতে বাধ্য হয়, তখন তাদের সেই কণ্ঠস্বরকে সম্মান দিয়ে আন্তরিকতা, সহানুভূতির সঙ্গে শোনা উচিত। ভারত সরকারের কাছে আমার আর্জি, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। তাদের অভাব-অভিযোগ শোনেন এবং সমাধানের পথে হাঁটেন।'

এরই সঙ্গে দেব সকলের কাছে অনুরোধ করেন যে সবাই যেন শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ যাতে বজায় রাখে। সবার কাছে দেবের আহ্বান যুব সমাজের পাশে দাঁড়ানো। কারণ এঁরাই সমাজের আসল ভবিষ্যৎ। প্রসঙ্গত, শুক্রবার কলকাতায় পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে তাঁদের সঙ্গে পা মেলান সৌরভ পালোধী, চন্দন সেন, ঋদ্ধি সেন, শ্রীলেখা মিত্রদের মতো টলিপাড়ার তারকারা। 

প্রসঙ্গত, দিল্লির যন্তর-মন্তরে দিন কুড়ির বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ নাটকীয় মোড় নেয় গত সোমবারের ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে। বিক্ষোভকারী ‘আরশোলা’দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। রাজপথে পড়ুয়াদের এহেন ‘করুণ’ পরিস্থিতিতে দেশজুড়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। এর আগে জিৎকে দেখা গিয়েছিল পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে মুখ খুলতে। এবার নীরবতা ভাঙলেন দেবও।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement