Advertisement

Rupankar Bagchi-Dev: KK-এর পর 'হু ইজ দেব'? 'দাদাগিরি'তে সুপারস্টারকে সটান প্রশ্ন রূপঙ্করের

রূপঙ্কর বাগচীর 'হু ইজ কেকে ম্যান' এই প্রসঙ্গটি অজানা কারোর নয়। কেকে-এর মৃত্যুর পর গায়কের এই মন্তব্য নিয়ে বহুদিন চর্চা চলে। আজও যে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়না এমনটা নয়। আর তারই মাঝে রূপঙ্কর ফের সেই একই প্রশ্ন করে বসলেন দেবকে।

দেব-রূপঙ্কর বাগচীদেব-রূপঙ্কর বাগচী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2026,
  • अपडेटेड 11:11 AM IST
  • রূপঙ্কর বাগচীর 'হু ইজ কেকে ম্যান' এই প্রসঙ্গটি অজানা কারোর নয়।

জমে উঠেছে 'দাদাগিরি সিজন ১১'। প্রতিটি পর্বেই নয়া চমক এবং সঙ্গে দেবের মন মাতানো সঞ্চালনা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলানো কিন্তু একেবারেই সহজ ছিল না সুপারস্টারের জন্য। তবে দেব তাঁর নিজস্ব ভঙ্গীমায় 'দাদাগিরি সিজন ১১' জমিয়ে দিচ্ছেন। আর এই 'দাদাগিরি'র মঞ্চেই তাঁর দিকে ধেয়ে এল 'হু ইজ দেব'? গায়ক রূপঙ্কর বাগচীর এই প্রশ্ন সরাসরি দেবকে। উত্তরও দিলেন নায়ক। 

রূপঙ্কর বাগচীর 'হু ইজ কেকে ম্যান' এই প্রসঙ্গটি অজানা কারোর নয়। কেকে-এর মৃত্যুর পর গায়কের এই মন্তব্য নিয়ে বহুদিন চর্চা চলে। আজও যে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়না এমনটা নয়। আর তারই মাঝে রূপঙ্কর ফের সেই একই প্রশ্ন করে বসলেন দেবকে। দাদাগিরির আগামী পর্বে দেখা যাবে দেবের সঙ্গে আড্ডা দিতে এসেছেন জনপ্রিয় গায়ক-গায়িকারা। ইমন, রূপঙ্কর, রাঘব চট্টোপাধ্যায় ও আকৃতি কক্করদের নিয়ে দেব একের পর এর গেম খেলবেন। তবে তারই ফাঁকে চলবে সকলের সঙ্গে আড্ডা। সেই পর্বের প্রচার ঝলক সামনে এসেছে, যেখানে রূপঙ্কর দেবকে প্রশ্ন করছেন, ‘তুমি সুপারস্টার, তুমি প্রোডিউসার, তুমি হোস্ট করো। আবার তুমি জনপ্রতিনিধিও। কিন্তু এর বাইরে যখন রাতে বাড়ি ফেরো, হু ইজ দেব?’

গায়কের এই প্রশ্ন পেয়ে একেবারেই ঘাবড়ে যাননি সুপারস্টার। বরং সপাটে উত্তর দিয়েছেন দেব। দেব বললেন, ‘আমি এমন একজন যে স্বপ্ন দেখতে ভালোবাসে। ভাবে কালকের তুলনায় আজকে আরেকটু বেশি ভালো কাজ করব। দিনের শেষে বাবা-মা এইটুকু জানে ছেলেটা খুব সৎ। চেষ্টা করে। কিন্তু সব চেষ্টাই যে সফল হবে তা তো নয়। টলিপাড়ার এই নায়কের উত্তরে মুগ্ধ কুমার শানু। তিনি দেবকে বুকে টেনে নিয়ে বলেন, এই জন্যই তোর পা মাটিতে রয়েছে। গত একমাস ধরে দাদাগিরি নতুন সিজনের হাল ধরেছেন দেব। তাঁর একের পর এক ছক্কায় আউট হচ্ছেন সকলে। 

Advertisement

দেবের ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া চলে না। শুভশ্রীর সঙ্গে তাঁর ব্রেকআপ হোক বা রুক্মিণীর সঙ্গে প্রেম, এখনও কেন বিয়ের পিড়িতে বসছেন না ৪৩-এর গণ্ডি ছুঁয়ে ফেলা দেব, সেই নিয়েও প্রশ্নের শেষ নেই। এমনকী দাদাগিরির মঞ্চেও তাঁকে এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়। তবে সম্প্রতি দেব এই মঞ্চেই জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বিয়ে করবেন এবং তাঁর স্ত্রী সামনের সারিতে বসে দাদাগিরির নতুন সিজন উপভোগ করবেন। এখন দেখার বিষয় এটাই তবে ছাদনাতলায় যেতে পারেন দেব।   

Read more!
Advertisement
Advertisement