Advertisement

Lakh Takar Lokkhi Labh: আরও এক 'দিদি' বদল! 'লাখ টাকার লক্ষ্মীলাভ' ছাড়তে পারেন সুদীপ্তা?

সুদীপ্তা চক্রবর্তী ছোটপর্দার রিয়্যালিটি শো-এর দুনিয়ায় আক্ষরিক অর্থেই এক ‘লাকি চার্ম’। অতীতে ইটিভি বাংলা থেকে শুরু করে যেখানেই তিনি সঞ্চালনা করেছেন, সেই শো-ই সুপারহিট হয়েছে। 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

লাখ টাকার লক্ষ্মীলাভ-এ সঞ্চালিকা বদল?লাখ টাকার লক্ষ্মীলাভ-এ সঞ্চালিকা বদল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 11:00 AM IST
  • এরই মধ্যে আরও এক জনপ্রিয় গেম শোয়ের সঞ্চালিকা বদলানোর কথা শোনা যাচ্ছে।

সম্প্রতি দুই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালক বদলের রেশ এখনও কাটেনি। দীর্ঘ ১৫ বছর পর 'দিদি নং ১'-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় এসেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আবার রান্নাঘর থেকেও কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে বিশ্বনাথ বসুকে। তবে সেটা নিয়ে সেরকম হইচই না হলেও 'দিদি নং ১' থেকে রচনাকে সরিয়ে দেওয়ার ফলে অনেকটাই জলঘোলা হয়। তারই রেশ এখনও পুরোপুরি কাটেনি আর এরই মধ্যে আরও এক জনপ্রিয় গেম শোয়ের সঞ্চালিকা বদলানোর কথা শোনা যাচ্ছে। 

ছোটপর্দার আরও এক জনপ্রিয় দিদিকে নিয়ে জোর গুঞ্জন চলছে। সান বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ', যেখানে শুরু থেকেই সুদীপ্তা চক্রবর্তীকে সঞ্চালনা করতে দেখা গিয়েছে। কিন্তু টেলি দুনিয়ায় জোর গুঞ্জন এবার এই শোয়ের দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে ফেলতে পারেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ২০২৪ সালে শুরু হওয়া এই লাখ টাকার লক্ষ্মীলাভ শোয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। টানা দুবছর ধরে সঞ্চালনা করেছেন সুদীপ্তা। তাই আচমকা অভিনেত্রীর এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যেও মন খারাপের আবহাওয়া। 

তবে কী কারণে এই শো থেকে সুদীপ্তা সরে দাঁড়াতে চাইছেন, তা কিন্তু স্পষ্ট নয়। আর তাঁর জায়গায় কে সঞ্চালনা করবেন, সেটাও জানা যায়নি। যদিও 'লাখ টাকার লক্ষ্মীলাভ' শোয়ের মাধ্যমে সুদীপ্তা অন্য ধরনের এক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সিরিয়াল-বড়পর্দাতে অভিনেত্রীর অভিনয় বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। তবে এখন খুব কমই সিনেমা করছেন তিনি। নাটকের মঞ্চেও তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকেরা। রয়েছে নিজের অ্যাক্টিং স্কুলও।

সুদীপ্তা চক্রবর্তী ছোটপর্দার রিয়্যালিটি শো-এর দুনিয়ায় আক্ষরিক অর্থেই এক ‘লাকি চার্ম’। অতীতে ইটিভি বাংলা থেকে শুরু করে যেখানেই তিনি সঞ্চালনা করেছেন, সেই শো-ই সুপারহিট হয়েছে। 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, টানা দুই বছর এই শো-এর পেছনে অক্লান্ত পরিশ্রম করার পর অভিনেত্রী কিছুটা ক্লান্ত। এ বিষয়ে অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি টানা কাজ করতে করতে ক্লান্ত, তাই বিরতির প্রয়োজন রয়েছে। সাময়িক ব্রেক চেয়েছেন তিনি। সুদীপ্তার জায়গায় কে এই শোয়ের সঞ্চালনা করবেন তা নিয়ে জল্পনা চলছে। অনেকের নাম উঠে আসলেও এখনও চূড়ান্ত কিছু চ্যানেল কর্তৃপক্ষের থেকে জানা যায়নি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement