
বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। তাঁর ডিভোর্স থেকে ব্যক্তিগত জীবন, সবটাই রয়েছে শিরোনাম জুড়ে। কথা হচ্ছে অভিনেত্রী আকাঙ্খা চমোলাকে নিয়ে। স্বামী গৌরব খান্নার সঙ্গে তাঁর দাম্পত্য ভাঙার মুখে। আর তারপর থেকেই এই অভিনেত্রীকে নিয়ে চর্চা তুঙ্গে। এই মুহূর্তে আকাঙ্খাকে দেখা যাচ্ছে শিল্পা শেট্টির লক আপ সিজন ২ শোতে। আর এই শোতেই আকাঙ্খা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন। লক আপ-এর প্রথমদিনেই আকাঙ্খা তাঁর সঙ্গে গৌরবের ডিভোর্স নিয়ে যেমন ঘোষণা করেন তেমনি তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি উভকামী (bisexual)। একেবারে অকপটে স্বীকার করে নেন অভিনেত্রী।
আসলে ‘লক আপ সিজ়ন ২’ এর আর এক প্রতিযোগী শ্রেয়া কালরা জানান, আকাঙ্খা আসলে উভকামী। জাজমেন্ট ডে-এর দিন ফারহা খান ও রিতেশ দেশমুখ যখন আকাঙ্খার কাছে এই বিষয়টি নিয়ে সত্যিটা জানতে চান তখন আকাঙ্খা নিজেই জানিয়েছেন যে তিনি উভকামী। আকাঙ্খা নিজেই স্বীকার করলেন, যা রটেছে তা মিথ্যে নয়। গৌরবকে বিয়ে করার আগে কয়েকজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর। শুধু তাই নয়, মহিলাদের সঙ্গেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন বলেও জানিয়েছেন তিনি।
আকাঙ্খা বলেন, বিয়ের আগে কিছু মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠতার দিকে যায়নি। শুধু এটাই বলব যে আমার মহিলাদের ভাল লাগে, আমার মেয়েদের দিকে আকর্ষণ বেশি। আকাঙ্খা আরও বলেন, আমি মেয়েদের সঙ্গে নিরাপদ বোধ করি। তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোও ভীষণ প্রিয়। অভিনেত্রী আরও বলেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে গোটা পৃথিবী পুরুষ শাসিত আর সব সময়ই আমরা মা-বোনেদের সঙ্গেই বেশি সময় কাটাই, সেখান থেকে নিরাপদ আশ্রয় তৈরি হয়। আমি ওই নিরাপদ স্থানটা ভীষণভাবে পছন্দ করি। আকাঙ্খা আরও জানান যে তিনি মেয়েদের ওই এনার্জিটাকে খুব পছন্দ করেন। সমাজের অনেকেরই মত, দু’জন নারী কখনও ভালো বন্ধু হতে পারে না। যদিও এ বিষয়ে সহমত নন আকাঙ্খা। তিনি মনে করেন, হয়তো মহিলাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে মহিলা মানেই খারাপ, এ বিষয়ে বিশ্বাস করেন না আকাঙ্খা। তাঁর কথায়, ‘এটা একেবারেই নিখাদ ভালোবাসা আমার কাছে।
হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিলেন গৌরব খান্না ও আকাঙ্খা চামোলা। ক্যামেরার পিছনে তাঁদের রসায়ন বরাবরই সকলের নজর কাড়ত। কিন্তু, এক দশকের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন গৌরব-আকাঙ্ক্ষা। ‘লক আপ সিজন ২’-এর প্রিমিয়ারে আকাঙ্খা জানিয়েছিলেন, গৌরব বাবা হতে চান কিন্তু এই মুহূর্তে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত নন। আকাঙ্খার এই অকপট স্বীকারোক্তিকে সাধুবাদ জানিয়েছেন শোয়ে উপস্থিত প্রতিটি সদস্য। সঞ্চালকদ্বয়ও তাঁর প্রশংসায় পঞ্চমুখ।