Advertisement

Sujit Guha: গুরুতর অসুস্থ 'অমর সঙ্গী', 'মন মানে না' ছবির পরিচালক, আর্থিক সাহায্য দেব-প্রসেনজিতের

প্রবীণ পরিচালক সুজিত গুহর ভাগ্নে অত্রিজিৎ মৌলিক জানিয়েছেন যে আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছেন পরিচালক। তবে মাঝে মাঝে কথার ভারসাম্য হারিয়ে ফেলছেন। অনেক সময় কাউকে চিনতেও পারছেন না। আগামী মঙ্গল-বুধবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে যেতে হবে। আরও কিছু রিপোর্ট করানো বাকি আছে।

অসুস্থ সুজিত গুহঅসুস্থ সুজিত গুহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 11:18 AM IST
  • যে ছবি দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিরো হিসাবে পথ চলা, সেই অল টাইম হিট ছবি অমর সঙ্গীর পরিচালক সুজিত গুহ গুরুতর অসুস্থ।

যে ছবি দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হিরো হিসাবে পথ চলা, সেই অল টাইম হিট ছবি অমর সঙ্গীর পরিচালক সুজিত গুহ গুরুতর অসুস্থ। ইস্কেমিক ব্রেন স্ট্রোকের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক। বেশ কয়েকদিন হাসপাতালেও ছিলেন প্রবীণ পরিচালক। সম্প্রতি বাড়িতে ফিরেছেন তিনি। আর পরিচালকের অসুস্থতার কথা শুনে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পাশে দাঁড়িয়েছেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রবীণ পরিচালক সুজিত গুহর ভাগ্নে অত্রিজিৎ  মৌলিক জানিয়েছেন যে আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছেন পরিচালক। তবে মাঝে মাঝে কথার ভারসাম্য হারিয়ে ফেলছেন। অনেক সময় কাউকে চিনতেও পারছেন না। আগামী মঙ্গল-বুধবার রুটিন চেকআপের জন্য হাসপাতালে যেতে হবে। আরও কিছু রিপোর্ট করানো বাকি আছে। প্রবীণ পরিচালক সুজিত গুহর অসুস্থতার খবর পেয়ে শনিবারই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অচল হয়ে যাওয়া স্বাস্থ্য সাথী কার্ডকে পুনরায় সচল করার ব্যবস্থা করে দিয়েছেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও সাহায্যের আশ্বাস দিয়েছেন দেব। 

ছবি সৌজন্যে: ফেসবুক

‘মন মানে না’, ‘অমর সঙ্গী’র মতো বেশ কিছু হিট সিনেমা বাংলা ছবির দর্শককে উপহার দিয়েছেন পরিচালক। আশির দশক থেকে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে টলিউডের বক্স অফিসে ঝড় তুলেছিল। এক সংবাদমাধ্যমকে সুজিত গুহর ভাগ্নে জানিয়েছেন যে তাঁর মামার অসুস্থতার খবর জানার পর অনেক টলিউড সেলেবরাই কবর নিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রসেনজিতের সহায়তায় স্বাস্থ্যসাথী কার্ড সচল করার ফলে চিকিৎসায় অনেক সুবিধা হয়েছে বলে জানিয়েছেন পরিচালকের ভাগ্নে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

বাংলা কর্মাশিয়াল সিনেমার স্বর্ণযুগের পরিচালক সুজিত গুহর হাতে তৈরি হয়েছে একাধিক হিট বাংলা ছবি। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে পরিবার সূত্রে খবর, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। 

Advertisement

গত ১৮ জুন পরিচালক অর্কদীপ নাথ সুজিত গুহর অসুস্থতা নিয়ে একটি পোস্ট করেছিলেন। এর পাশাপাশি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির চারজন বিধায়ককে অনুরোধও করেছিলেন যদি পরিচালকের জন্য আর্থিক সাহায্য করা হয়। এই পোস্ট প্রকাশ্যে আসতেই বর্ষীয়ান পরিচালকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন দেব-প্রসেনজিৎরা। 
 

Read more!
Advertisement
Advertisement