Advertisement

Anirban Bhattacharya: বড়পর্দায় ফের সৃজিত-অনির্বাণ জুটি, 'কানাইচরণ'-এ কোন ভূমিকায় অভিনেতা?

এই বছর সৃজিতের উইঙ্কল টুইঙ্কল ও কানাইচরণ ছবির দিকে তাকিয়ে দর্শকেরা। সৃজিত বরাবরই সকলের চেয়ে একটু আলাদা ধরনের সিনেমা বানাতে আগ্রহী। কিছুটা থ্রিলার, কিছুয়া অ্যাডভেঞ্চার আবার অনেকখানি রোম্যান্স অবশ্যই থাকে পরিচালকের প্রতিটি ছবিতে। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণের। আর তা নিয়েই এবার ছবি বানাতে চলেছেন সৃজিত।

সৃজিত-অনির্বাণসৃজিত-অনির্বাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2026,
  • अपडेटेड 10:14 AM IST
  • একযুগের বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

একযুগের বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দেশু৭-এ দেব ও শুভশ্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা যাবে। এই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। আর তারই মাঝে শোনা যাচ্ছে, সৃজিতের সঙ্গে নাকি কাজ করতে চলেছেন অনির্বাণ। টলিপাড়ায় এই নিয়ে গুঞ্জন তুঙ্গে। কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় প্রসেনজিৎ ও অনির্বাণের সঙ্গে ছবি শেয়ার করে দশম অবতার-এর সিক্যুয়েলের জল্পনা উস্কে দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, পরিচালকের আগামী ছবিতে থাকতে পারেন অনির্বাণ। কথাবার্তাও নাকি সারা হয়ে গিয়েছে। 

সৃজিতের আগামী ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। ক্রিকেটর বাইজ গজে ব্যাট হাতে ইধিকার লুক ছিল পরিচালকের প্রথম সারপ্রাইজ। নায়িকাকে নেট প্র্যাকটিস শেখাচ্ছেন খোদ সৃজিতই। আর এবার আরও এক চমক দিলেন পরিচালক। গোয়েন্দা ঘরানার ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ নাকি সৃজিতের সুরে গান গাইবেন অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্য। যদিও এই নিয়ে অনির্বাণ বা পরিচালক উভয়ের কেউই মুখ খোলেননি। 

তবে এই প্রথম বলাটা একেবারেই ভুল হবে। কারণ এর আগে সৃজিত পরিচালিত শাহজাহান রিজেন্সি-তেও গান গেয়েছিলেন অনির্বাণ। যদিও সেটা সৃজিতের ছবি হলেও সুর ছিল অন্য কারোর। কিন্তু এবার পরিচালকের ছবি উপরন্তু তাঁরই সুরে কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ-এ সুর ধরবেন অনির্বাণ। সৃজিত-অনির্বাণের যুগলবন্দি যে ম্যাজিকের সৃষ্টি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে কী গান গাইবেন অভিনেতা-গায়ক, তা এখনও জানা যায়নি।

এই বছর সৃজিতের উইঙ্কল টুইঙ্কল ও কানাইচরণ ছবির দিকে তাকিয়ে দর্শকেরা। সৃজিত বরাবরই সকলের চেয়ে একটু আলাদা ধরনের সিনেমা বানাতে আগ্রহী। কিছুটা থ্রিলার, কিছুয়া অ্যাডভেঞ্চার আবার অনেকখানি রোম্যান্স অবশ্যই থাকে পরিচালকের প্রতিটি ছবিতে। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণের। আর তা নিয়েই এবার ছবি বানাতে চলেছেন সৃজিত। কানাইচরণের চরিত্রের জন্য অভিনেতা যিশু সেনগুপ্তকে ভেবেছেন তিনি। ইতিমধ্যেই এই ছবির মহরৎ হয়ে গিয়েছে। আগামী ৮ অগাস্ট থেকে শ্যুটিংও শুরু হবে। ইনডোর-আউটডোর মিলিয়ে মূলত কলকাতাতেই হবে। বদলের বঙ্গে একের পর এক কাজে আবার সেই আগের মতোই ব্যস্ততা অনির্বাণের। সৃজিতের এই ছবি কবে মুক্তি পাবে তা এখনই জানা যায়নি।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement