Advertisement

Devi Durga Looks At Mahalaya: মা দুর্গা রূপে অসুর বধ করবেন অঙ্কিতা, সঙ্গে থাকবেন দেবের নায়িকাও

প্রতিবছরই মহিষাসুরমর্দিনী রূপে কে ধরা দেবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। ইতিমধ্য়েই দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে দুর্গারূপে। বাকি চ্যানেলগুলোতে কোন কোন তারকাদের দেখা যাবে তা নিয়ে এখন চর্চা চলছে।

অঙ্কিতা ও ইধিকাকে দেখা যাবে দুর্গা রূপেঅঙ্কিতা ও ইধিকাকে দেখা যাবে দুর্গা রূপে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2026,
  • अपडेटेड 11:12 AM IST
  • রথযাত্রার পর থেকেই দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে যায়।

রথযাত্রার পর থেকেই দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে যায়। শহরের আনাচে কানাচে পুজোর প্রস্তুতি তুঙ্গে। আর এরই মাঝে চ্যানেলে চ্যানেলেও মহালয়া নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রতিবছরই মহিষাসুরমর্দিনী রূপে কে ধরা দেবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। ইতিমধ্য়েই দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে দুর্গারূপে। বাকি চ্যানেলগুলোতে কোন কোন তারকাদের দেখা যাবে তা নিয়ে এখন চর্চা চলছে। এরই মাঝে শোনা যাচ্ছে, জি বাংলাতে দুর্গা রূপে ধরা দেবেন অঙ্কিতা মল্লিক। 

প্রসঙ্গত, এই চ্যানেলের জগদ্ধাত্রী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করে অঙ্কিতা জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে অঙ্কিতা অভিনয় করছেন প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে। 'গুনগুন করে মহুয়া'য় অভিনেত্রীর প্রাপ্ত বয়স্ক চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর লুক। এই ছবির মাধ্যমে অঙ্কিতাকে একেবারে অন্যভাবে পাবেন দর্শক। এর মধ্যেই ছোটপর্দায় দুর্গা রূপে ফিরছেন তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এর আগেও 'জগদ্ধাত্রী' চলাকালীন অঙ্কিতাকে মহালয়ায় দেবীর রূপে দেখেছিলেন দর্শক। 

তবে শুধু অঙ্কিতা নন, জি বাংলার আরও এক অভিনেত্রীকে দেখা যাবে এই মহালয়ার অনুষ্ঠানে। যিনি ইতিমধ্যেই দেব-শাকিব খানের নায়িকা হলে শিরোনামে চলে এসেছেন। সূত্রের খবর, অভিনেত্রী ইধিকা পালকে দেখা যাবে দেবীর এক রূপে। এই মুহূর্তে ইধিকা ব্যস্ত সৃজিত মুখার্জির ছবি নিয়ে। আসছে 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। সেখানে ইধিকা অভিনয় করবেন। প্রতি বছরই জি বাংলা তাদের মহালয়ার কোনও না কোনও তারকা চমক রাখেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। 

দুর্গাপুজো আসতে আর ১০০ দিনও বাকি নেই। ইতিমধ্যে বাংলার নামী বিনোদন চ্যানেলগুলো মহালয়ার অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। সান বাংলার পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে দুর্গা রূপে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে। চিরদিনই তুমি যে আমার সিরিয়াল ছাড়ার বহুমাস পর দিতিপ্রিয়া এই মহালয়া অনুষ্ঠানের মাধ্যমেই ছোটপর্দায় কামব্যাক করছেন। ইতিমধ্যে শ্যুটিংও সারা হয়ে গিয়েছে। সামনে এসেছে দিতিপ্রিয়ার দুর্গারূপও। এবার দেখার পালা অন্য চ্যানেলগুলোতে কাদের মা দুর্গারূপে দেখা যাবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement