Advertisement

Anupam Roy: 'একটু ফোন-টোন ধরলে ভাল', অরিজিৎকে নিয়ে অভিযোগ অনুপমের

চলতি বছরেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন অরিজিৎ। তাই নতুন করে কোনও প্লেব্যাকের কাজ তিনি নিচ্ছেন না। তবে আগের প্রতিশ্রুতি দেওয়া বা চুক্তি হওয়া সেইসব গানের সংখ্যা এতটাই, যে সেটা করতেই আরও এক বছর সময় লেগে যেতে পারে।

অনুপমের ফোন ধরেন না অরিজিৎ?অনুপমের ফোন ধরেন না অরিজিৎ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 3:46 PM IST
  • আট থেকে আশি সকলেই অরিজিৎ সিংয়ের গানে মুগ্ধ।

আট থেকে আশি সকলেই অরিজিৎ সিংয়ের গানে মুগ্ধ। তাঁর একটা গান মানেই সেটা হিট হবেই। বলিউডের পাশাপাশি অরিজিৎ বাংলাতেও একাধিক গান গেয়েছেন এবং অনেক হিট গান উপহার পেয়েছে বাংলার শ্রোতারা। অপরদিকে, অনুপম রায়ও জনপ্রিয় এক গায়ক এবং সুরকার। একাধিক বাংলা সিনেমায় তিনি যেমন গান গেয়েছেন, তেমনি সুরও দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে অনুপম জানিয়েছেন যে অরিজিৎ নাকি ফোন ধরেন না। হঠাৎ গায়কের নামে এমন অভিযোগ কেন করলেন অনুপম?

অরিজিৎ-অনুপম প্রথম গান
সম্প্রতি এক পডকাস্টে অরিজিৎকে নিয়ে কথা বলতে শোনা গেল অনুপম রায়কে। অরিজিৎ সিংয়ের সঙ্গে প্রথম কাজের স্মৃতি ও রেকর্ডিংয়ের ধরন নিয়ে কথা বলতে গিয়ে গায়ক-সুরকার বলেন, অরিজিৎ যখন প্রথম এসেছিল, ও প্রথম প্লেব্যাক করেছিল আমার সঙ্গে হাইওয়ে বলে একটি ছবি হয়েছিল সুরিন্দর ফিল্মসের, খেলা শেষ বলে একটি গান। তখন ও মাঝেমধ্যেই কলকাতায় আসত এবং কলকাতায় রেকর্ডিং করেছি আমরা যে স্টুডিওতে। পরবর্তীতেও আরেকটি গান গেয়েছিল, সেটাও স্টুডিওতে রেকর্ড হয়েছিল। 

ছবি সৌজন্যে: ফেসবুক

৮-১০ বছরে স্টুডিওতে আসতে হয়নি অরিজিৎকে
এরপর অনুপম আরও বলেন, কিন্তু গত ৮ বা ১০ বছর ধরে ওকে কোনওদিন স্টুডিওতে আসতে হয়নি। কারণ ওকে গান পাঠিয়ে দেওয়া হত, ও গান গেয়ে পাঠিয়ে দেয়। একই সঙ্গে অনুপম রায় ভূয়সী প্রশংসা করে জানান যে অরিজিৎ গান গেয়ে পাঠালে আলাদা করে আর কিছুই বলার থাকে না। গানটি এতটাই নিখুঁত হয় যে তা আবার নতুন করে গাওয়ানোর কোনো সুযোগই থাকে না। তা সত্ত্বেও অরিজিৎকে নিয়ে আক্ষেপ রয়েছে অনুপমের। 

ফোন ধরেন না অরিজিৎ
কিন্তু কাজের এই প্রক্রিয়ায় এক অদ্ভুত অভাব অনুভব করেন অনুপম। অরিজিতের সঙ্গে যোগাযোগ বা সামনাসামনি আলোচনার সুযোগ না থাকা নিয়ে একটু মজার সুরেই তিনি যোগ করেন, ‘সাধারণত আমার কিছুই বলার থাকে না ও যে গানটা গেয়ে পাঠায় সেটা নিয়ে’। জিয়াগঞ্জের ভূমিপুত্রর গান নিয়ে কোনও কোনও অভিযোগ কিন্তু, কোন বিষয়টা আরেকটু ভাল করতে পারেন অরিজিৎ? প্রশ্ন শুনে মুচকি হেসে অনুপম বলেন, ‘অরিজিৎ যদি একটু ফোন-টোন ধরলে ভালো হয় আর কি!’ এর থেকেই স্পষ্ট অরিজিৎ ফোন ধরে একটু যোগাযোগ রাখলে, সেটা অনুপমের ক্ষেত্রেও ভাল। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

দুই গায়কের ব্যক্তিগত জীবন
চলতি বছরেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন অরিজিৎ। তাই নতুন করে কোনও প্লেব্যাকের কাজ তিনি নিচ্ছেন না। তবে আগের প্রতিশ্রুতি দেওয়া বা চুক্তি হওয়া সেইসব গানের সংখ্যা এতটাই, যে সেটা করতেই আরও এক বছর সময় লেগে যেতে পারে। অন্যদিকে অনুপমও ব্যক্তিগত জীবনে ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গত মাসের ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছেন সঙ্গীতশিল্পী। 

Read more!
Advertisement
Advertisement