Advertisement

Shaheb Susmita Marriage Rumours: সুস্মিতাকে কাকা-পিসিদের সঙ্গে পরিচয় করাচ্ছেন সাহেব, বিয়ে করছেন নাকি?

নতুন বছর শুরু হতে না হতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই বেজে চলেছে। জানুয়ারিতে একপ্রস্থ হওয়ার পর ফাঁকা নেই ফেব্রুয়ারিও। শোনা যাচ্ছে, এই প্রেমের মাসেই চারহাত এক হবে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। আর এইসব পাকা খবরের মাঝে আধা কাঁচা খবর পাওয়া যাচ্ছে টেলিপাড়ার চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে নিয়েও।

সাহেব-সুস্মিতাসাহেব-সুস্মিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 10:14 AM IST
  • নতুন বছর শুরু হতে না হতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই বেজে চলেছে।

নতুন বছর শুরু হতে না হতেই টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই বেজে চলেছে। জানুয়ারিতে একপ্রস্থ হওয়ার পর ফাঁকা নেই ফেব্রুয়ারিও। শোনা যাচ্ছে, এই প্রেমের মাসেই চারহাত এক হবে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। আর এইসব পাকা খবরের মাঝে আধা কাঁচা খবর পাওয়া যাচ্ছে টেলিপাড়ার চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-কে নিয়েও। ইন্ডাস্ট্রির ভেতরকার খবর, এই জুটি নাকি এবার বিয়ে করার পথে এগোচ্ছেন। 

'কথা' সিরিয়ালের মাধ্যমেই সাহেব ও সুস্মিতা একে-অপরের কাছাকাছি আসেন। পর্দার বাইরেও এই জুটির রসায়ন কারোরই নজর এড়ায়না। একই সঙ্গে ফিল্মি পার্টি থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা জেলায় জেলায় অনুষ্ঠান করতে তাঁরা একসঙ্গেই হাত ধরে যান। শুধু তাই নয়, সাহেবের গলফ গ্রিনের বাড়িতেও নাকি সুস্মিতার যাতায়াত বেড়েছে বলেই শোনা যাচ্ছে। সম্প্রতি নাট্যপরিচালক অবন্তী চক্রবর্তীর পরিচালনায় ‘সিরাজ’ নাটকে অভিনয় করলেন। সেখানেও তাঁদের কেমিস্ট্রি বেশ চোখে পড়েছে সকলের। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাহেব জানিয়েছেন যে তিনি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুস্মিতার আলাপ-পরিচয় করিয়ে দিচ্ছেন। সেই তালিকায় রয়েছে অভিনেতার কাকা, পিসিরা। কিন্তু হঠাৎ করে সাহেব তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে পরিবারের পরিচয় করাচ্ছেন কেন? তাহলে কি এবার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাঁরা? যদিও এক সংবাদমাধ্যমের কাছে সুস্মিতা এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানান এটা পুরনো ভিডিও আর তাঁদের বিয়ে নিয়ে কেন এত কথা হচ্ছে সেটাও অভিনেত্রী বুঝতে পারছেন না। 

যদিও ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই এঁদের সম্পর্কের চর্চাই শোনা যাচ্ছে। সম্প্রতি জুটিতে নাকি উটি বেড়াতে গিয়েছিলেন! সেখানেই থাকেন সাহেবের পরিবারের আত্মীয়েরা। ওঁদের সঙ্গে সুস্মিতার আলাপ করাবেন বলেই নাকি সাহেব নিয়ে গিয়েছিলেন বান্ধবীকে। শুধু তাই নয়, সাহেবের বোনের বাড়িতেও সুস্মিতা গিয়েছিলেন নতুন বছর উদযাপন করতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি বেশ ভাইরাল। সাহেব ও সুস্মিতা দুজনের কেউই কিন্তু এই বিষয়ে মুখ খুলতে রাজি নন। কথা সিরিয়াল শেষ হওয়ার পর সুস্মিতার হাতে রয়েছে নতুন সিরিজের কাজ, যার শ্যুটিং শুরু হবে ফেব্রুয়ারি থেকেই।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement