Advertisement

Arijit Singh Comeback: অরিজিত্‍ সিংয়ের প্লেব্যাকে কামব্যাক? নয়া ছবির গান রিলিজ হতেই VIRAL

অরিজিতের কণ্ঠের আবেগ যে সবকিছু ছাপিয়ে যায় সে কথা বলার অবকাশই রাখে না। উল্লেখ্য, বিশেষ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে অরিজিতের সম্পর্ক দীর্ঘ পনেরো বছরের। ২০১১-এ ‘মার্ডার ২’-এর ‘ফির মহব্বত’ বিশেষ ফিল্মসের ছত্রছায়ায় অরিজিতের প্রথম গান। যা দারুণভাবে হিট হয়েছিল।

অরিজিৎ সিংঅরিজিৎ সিং
Aajtak Bangla
  • মুম্বই,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 3:00 PM IST
  • বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং।

বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। যা তাঁর ভক্ত-অনুরাগীদের কাছে ছিল মন ভাঙার সমান। আচমকা কেন প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন অরিজিৎ, তা স্পষ্ট করে কিছুই জানাননি। কিন্তু গায়কের এই সিদ্ধান্তে মন ভেঙেছিল আট থেকে আশি সবারই। কিন্তু ৬ মাসের মধ্যেই অরিজিৎ তাঁর সিদ্ধান্ত বদলে ফেললেন মনে হয়। আবার প্লেব্যাকে কামব্যাক করছেন নাকি অরিজিৎ। শোনা যাচ্ছে, আওয়ারাপন ২ ছবির মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন নাকি অরিজিৎ। 

ইমরান হাশমি অভিনীত কালজয়ী ছবি ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’-এর গান রেকর্ড করেছেন। ‘ইয়ে আওয়ারাপন’ শিরোনামের বহুল প্রতিক্ষীত এই গান শুনতে অধীর আগ্রহে অপেক্ষারত আপামর সঙ্গীতপ্রেমী, বিশেষ করে অরিজিতের অনুগামীরা। ২১ জুলাই অর্থাৎ মঙ্গলবার মুক্তি পেয়েছে এই গান। তাহলে কি এই গানের মাধ্যমে আবার প্লেব্যাকে ফিরলেন অরিজিৎ? কেন্দ্রীয় চরিত্র ‘শিবম পন্ডিত’-এর মানসিক ও আবেগঘন দিকটি মাথায় রেখেই এই গানটি তৈরি করা হয়েছে। 

অরিজিতের কণ্ঠের আবেগ যে সবকিছু ছাপিয়ে যায় সে কথা বলার অবকাশই রাখে না। উল্লেখ্য, বিশেষ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’। এই প্রযোজনা সংস্থার সঙ্গে অরিজিতের সম্পর্ক দীর্ঘ পনেরো বছরের। ২০১১-এ ‘মার্ডার ২’-এর ‘ফির মহব্বত’ বিশেষ ফিল্মসের ছত্রছায়ায় অরিজিতের প্রথম গান। যা দারুণভাবে হিট হয়েছিল। এই গানটি ছাড়াও বিশেষ ফিল্মসের আওতায় অরিজিতের কন্ঠে শোনা গিয়েছে মুসকুরানে সিটি লাইফ, খামোশিয়া টাইটেল ট্র্যাক, হামারি অধুরি কাহানি-র টাইটেল ট্র্যাক ও জলেবি সিনেমার পল। এইসব গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়। 

২৭ জানুয়ারি অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন এবং তিনি আর কোনও সিনেমায় প্লেব্যাক করবেন না। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করা মাত্রই তাঁর ভক্ত-অনুগামীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। কারণ অরিজিতের কন্ঠে রয়েছে একাধিক হিট গান, যা উন্মাদনা তৈরি করে শ্রোতাদের মধ্যে। নতুন কোনও প্লেব্যাকে আর কখনও কণ্ঠ দেবেন না, অরিজিতের এই সিদ্ধান্তে থমকে গিয়েছিল ভারতীয় সঙ্গীতমহল। কিন্তু আওয়ারাপন ২-তে ফের শোনা যাবে অরিজিতের প্লেব্যাক ম্যাজিক। ছবিটি আগামী ১৪ আগস্ট, ২০২৬ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।  

Advertisement

তবে এটা প্লেব্যাকে কামব্যাক নয় বলে জানিয়েছেন অরিজিতের ম্যানেজার। তাঁর ম্যানেজার দাবি করেছেন যে অরিজিৎ প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার আগেই বেশ কিছু পুরনো প্লেব্যাকের চুক্তি ছিল। গায়ক সেই প্রতিশ্রুতিগুলোই সম্পন্ন করছেন। আওয়ারাপন ২-এর এই গানটিও সেরকমই পুরনো চুক্তি ছিল। অরিজিৎ এখনই প্লেব্যাকে নতুন করে ফিরছেন না। এগুলো অরিজিতের পুরনো প্রতিশ্রুতি।

Read more!
Advertisement
Advertisement