Advertisement

Sadhak Bamakhyapa: সামনে 'বামাক্ষ্যাপা'কে দেখে দর্শকদের প্রণাম, কেউ কাঁদলেন, হল ভিজিটে আবেগপ্রবণ সব্যসাচী

পরিচালক সায়ন্তন ঘোষালের সাধক বামাক্ষ্যাপা মুক্তি পাওয়ার কথা ছিল ৫ নভেম্বর, কালীপুজোর আগে। কিন্তু রামায়ণ ছবির জন্য তা পিছিয়ে দেওয়া হয়। ২০ নভেম্বর এই ছবি মুক্তি পেতেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছে।

সাধক বামাক্ষ্যাপার হল ভিজিটে সব্যসাচীসাধক বামাক্ষ্যাপার হল ভিজিটে সব্যসাচী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 10:55 AM IST
  • ছবিতে বামাক্ষ্যাপার ভূমিকায় সব্যসাচী চৌধুরীর প্রশংসা যতবার করা হবে, সেটা কমই হবে।

কথায় আছে দেরিতে যেটা হয় সেটা সবসময়ই ভাল হয়। 'সাধক বামাক্ষ্যাপা'র ক্ষেত্রেও সেটাই হয়েছে। পরিচালক সায়ন্তন ঘোষালের সাধক বামাক্ষ্যাপা মুক্তি পাওয়ার কথা ছিল ৫ নভেম্বর, কালীপুজোর আগে। কিন্তু রামায়ণ ছবির জন্য তা পিছিয়ে দেওয়া হয়। ২০ নভেম্বর এই ছবি মুক্তি পেতেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছে। সাক্ষাৎ বামদেবকে যেন দেখেছেন দর্শকেরা। ছবিতে বামাক্ষ্যাপার ভূমিকায় সব্যসাচী চৌধুরীর প্রশংসা যতবার করা হবে, সেটা কমই হবে। দীর্ঘদিন ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে সেই ধাঁচেই নিজেকে গড়ে ফেলেছিলেন অভিনেতা। আর দর্শকদের ভালোবাসায় রীতিমতো আপ্লুত সব্যসাচী। 

সাধক বামাক্ষ্যাপা ছবির প্রিমিয়ায় হয় বোলপুরে। যেখানে ছবি শেষ হওয়র পর সব্যসাচীর পায়ে লুটিয়ে পড়তে দেখা যায় দর্শকদের। তাঁকে বামদেব মনে করে অভিনেতার থেকে আশীর্বাদ চাওয়া হচ্ছে। সম্প্রতি আবারও সেই একই ঘটনা ঘটল। এই ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হল ভিজিটে পৌঁছেছেন সব্যসাচী। ছবি শেষ হওয়ার পর সামনে সব্যসাচীকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি দর্শকেরা। 

কেউ এসে জড়িয়ে ধরলেন আবার কেউ এসে পায়ে লুটিয়ে পড়লেন। চোখের জলে তাঁরা জানালেন সাধক বামাক্ষ্যাপা কতটা তাঁদের ভাল লেগেছে।  সামনাসামনি ‘বামাক্ষ্যাপা’কে দেখে আবেগে আপ্লুত দর্শকরা। সব্যসাচী নিজেও ভাবতে পারেননি তাঁকে দেখে এত মানুষ আবেগতাড়িত হয়ে পড়বেন। শো শেষে সকলেই পর্দার বামাক্ষ্যাপার সঙ্গে জয় তারা বলে চিৎকার করে ওঠেন। ইতিমধ্যেই এই ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত বসু। টলিউডের ইন্ডাস্ট্রির মুখে সব্যসাচীর প্রশংসা, সঙ্গে এই চরিত্রটি ফুটিয়ে তুলতে একমাত্র যে তিনি পারতেন, এ কথা স্বীকার না করে পারেননি তিনি। 

সাধক বামাক্ষ্যাপা ছবিতে তারাপীঠ, মা তারা এবং সাধক বামাক্ষ্যাপার সাধনজীবন ও ভক্তির যাত্রাকে বড় ক্যানভাসে তুলে ধরা হয়েছে। এই সিনেমার সমস্ত প্রচারই অন্য ধারায় করা হয়েছে। কখনও তারাপীঠ শ্মশানে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে বোলপুরে সিনেমার প্রিমিয়ার… সবেতেই ছিল চমক। যেখানে বাংলা ছবির শ্যুটিং ১৫-১৬ দিনে শেষ করে ফেলার রীতি তৈরি হয়েছে। সেখানে এই সিনেমার শ্যুটিংই চলেছে প্রায় দেড় বছর ধরে। বড়পর্দায় প্রথমবার মুখ্যচরিত্রে, সঙ্গে রয়েছে আরও একাধিক গুরুদায়িত্বও। দীর্ঘদিন ধরে এই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনেছেন সব্যসাচী। ৫ নভেম্বর মুক্তির কথা থাকলেও তা মুক্তি পায় ২০ নভেম্বর। আর প্রথমদিন থেকেই এই ছবি শুধুই প্রশংসা কুড়িয়েছে দর্শক থেকে তারকাদের।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement