Advertisement

Sayantika Banerjee Campaigning: সাতসকালে প্রচারে সায়ন্তিকার দৌড় VIRAL, 'জোর বেগ পেয়েছে', ট্রোল নেটিজেনদের

সামনেই নির্বাচন। আর এই সময় প্রার্থীদের প্রচারের বহর বেড়ে গিয়েছে। নাওয়া-খাওয়া ভুলে রীতিমতো আদা জল খেয়ে প্রচার করতে বেরিয়ে পড়েছেন সব দলের প্রার্থীরাই। শুধু কী তাই, প্রচারে অভিনবত্ব আনতে প্রার্থীদের কেরামতি দেখলে হেসে কূল পাবেন না। কেউ ঘরে ঢুকে রুটি বেলে দিচ্ছেন আবার কেউ বা কুটনো কেটে দিচ্ছেন আবার কেউ কেউ অপারেশন থিয়েটারে ঢুকে পড়ছেন।

প্রচারে বেরিয়ে হঠাৎ করে দৌড় সায়ন্তিকারপ্রচারে বেরিয়ে হঠাৎ করে দৌড় সায়ন্তিকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 12:35 PM IST
  • শুক্রবার সকাল থেকেই ভোট প্রচারে বেরিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সামনেই নির্বাচন। আর এই সময় প্রার্থীদের প্রচারের বহর বেড়ে গিয়েছে। নাওয়া-খাওয়া ভুলে রীতিমতো আদা জল খেয়ে প্রচার করতে বেরিয়ে পড়েছেন সব দলের প্রার্থীরাই। শুধু কী তাই, প্রচারে অভিনবত্ব আনতে প্রার্থীদের কেরামতি দেখলে হেসে কূল পাবেন না। কেউ ঘরে ঢুকে রুটি বেলে দিচ্ছেন আবার কেউ বা কুটনো কেটে দিচ্ছেন আবার কেউ কেউ অপারেশন থিয়েটারে ঢুকে পড়ছেন। এই তালিকা থেকে বাদ নেই তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে হঠাৎই তাঁকে দৌড়াতে দেখা গেল। আর এই ভিডিও ভাইরাল হতেই ট্রোলড হলেন বরানগরের তৃণমূল প্রার্থী।

শুক্রবার সকাল থেকেই ভোট প্রচারে বেরিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন হালকা সুতির সালোয়ার কামিজ ও চোখে সানগ্লাস পরে দেখা গেল তারকা প্রার্থীকে। এদিন বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অলিতে-গলিতে প্রচার সারতে দেখা যায় সায়ন্তিকাকে। তবে সোশ্যাল মিডিয়ায় এদিনের প্রচারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সায়ন্তিকাকে হঠাৎ করে দৌড়ে দৌড়ে প্রচার সারতে দেখা যায়। আর পিছনে তৃণমূল কর্মীদের স্লোগান। এই ভিডিও ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি। যদিও ট্রোলড হয়েছেন এই অভিনব প্রচারের কায়দা দেখাতে গিয়ে।  

ছবি সৌজন্যে: ফেসবুক

সায়ন্তিকাকে ট্রোলড করে কেউ লেখেন, কে তাড়া করলো ওকে? নাকি পটি পেয়ে গেছে? আবার কেউ লেখেন, দৌড়ে পালাতে হবে আগেই বুঝে গেছে। কেউ লিখেছেন, তাড়া খেয়ে পালাচ্ছে। কেউ লিখেছেন, ৪ মে এর পরে ঠিক এরকমভাবে ছুটতে হবে। আবার কেউ লিখেছেন, জিমে যাওয়ার সময় পাচ্ছে না মনে হয়, তাই ওয়ার্ক আউটটা করে নিচ্ছে। আবার কেউ লেখেন, সায়নী ঘোষ ওমনভাবে ছুটেই আজ এমপি। আবার কেউ লিখলেন, জোর বেগ পেয়েছে মনে হচ্ছে। 

বিনোদন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রাজনীতিতই মন দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের উপনির্বাচনে বরানগর থেকে বিধায়ক হওয়ার পর ফের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়েছে। তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাগযুদ্ধে এমনিতেই সরগরম বরানগর। সোশাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মিমের বন্যা। বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মাটি আঁকড়ে পড়ে রয়েছেন বহুদিন ধরেই। তাঁকে ঘরের মেয়েই বলা চলে। সম্প্রতি এই এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে বরানগরকে গামলার সঙ্গে তুলনা করায় ট্রোলের মুখে পড়েছিলেন প্রার্থী। নিজের জয় নিয়ে ভীষণভাবে আশাবাদী সায়ন্তিকার এখন প্রধান লক্ষ্যই হল বরানগর কেন্দ্রের বাড়িতে বাড়িতে ঢুকে পড়া।  

Advertisement

 

  

Read more!
Advertisement
Advertisement