Advertisement

Raj Subhashree: জগন্নাথের আশীর্বাদ নিতে পুরীতে রাজ-শুভশ্রী, '৪ মে-এর পর তোদের কী হবে'? ট্রোলড দম্পতি

দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুরের টিকিট পেয়েছিলেন রাজ চক্রবর্তী। আদা জল খেয়ে উঠেপড়ে লেগেছিলেন পরিচালক রাজ। ভোটের প্রচারের শেষ লগ্নে রাজের হয়ে ময়দানে নামেন শুভশ্রী। এবার সেই পরীক্ষার ফল জানা যাবে ৪ মে।

রাজ-শুভশ্রীরাজ-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 4:01 PM IST
  • জগন্নাথ দেবের ভক্ত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

জগন্নাথ দেবের ভক্ত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যে কোনও শুভ কাজের আগে অথবা বছরে এক-দুবার তাঁদের পুরীর জগন্নাথ ধামে যাওয়া বাঁধা ধরা। বাড়িতেও জগন্নাথ দেবের নিত্য সেবা এবং বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন মিটে গিয়েছে। আর ৪ মে রয়েছে সেই পরীক্ষার ফলাফল। যা নিয়ে বেশ টেনশনে রয়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। ৪ মে ভোটের রেজাল্টের আগেই ঋটিকা সফরে পুরীর জগন্নাথ ধামে পৌঁছে গেলেন রাজ-শুভশ্রী। 

দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুরের টিকিট পেয়েছিলেন রাজ চক্রবর্তী। আদা জল খেয়ে উঠেপড়ে লেগেছিলেন পরিচালক রাজ। ভোটের প্রচারের শেষ লগ্নে রাজের হয়ে ময়দানে নামেন শুভশ্রী। এবার সেই পরীক্ষার ফল জানা যাবে ৪ মে। আর তারই আগে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে এলেন রাজ ও শুভশ্রী। শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, রাজ পরে রয়েছেন নীল রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। শুভশ্রীর পরনে ছিল সাদা রঙের শাড়ি ও কালো ব্লাউজ। 

জগন্নাথ মন্দিরের সামনে দুজনেই হাতজোড় করে পোজ দিয়ে ছবি তুলেছেন। ৪ মে রাজের জন্য খুব বড় একটা দিন। আর সেই দিন যাতে পরিচালক সফল হতে পারেন, তাই জগন্নাথ দর্শনে আসা তাঁদের। ৪ মে-এর আগেই কলকাতা ফিরে যাবেন রাজ ও শুভশ্রী। তবে এই পোস্টে অনেকেই তারকা দম্পতিকে ট্রোলড করে লিখেছেন যে দিদির দিঘার জগন্নাথ মন্দিরে না গিয়ে পুরীতে কেন গেছেন? আবার কেউ লিখলেন, ৪ মে-এর পর তোদের কী হবে? যদিও এইসব ট্রোলের পাল্টা কোনও জবাব দেননি রাজ-শুভশ্রী কেউই। গত ২৯ মার্চ তাঁদের আরবানাতেই ভোট দেওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন রাজ-শুভশ্রী। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ভোট দিয়ে বেরিয়ে এসে লেডি সুপারস্টার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একজনকেই চিনি, তিনি হলেন আমাদের মা দুর্গা। এবং প্রতিবারই মা দুর্গার সঙ্গে মহিষাসুর লড়াই করতে আসে। মা দুর্গা একাই দমন করেন। কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে। মহিষাসুর বলে একপ্রকার বিজেপিকেই খোঁচা দিলেন ইন্ডাস্ট্রির নায়িকা। আর এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করে বঙ্গবাসীকে এক নারীর একা লড়াইয়ের কথাও মনে করিয়ে দিলেন। একুশ সালের পর রাজের কাজে খুশি হয়ে তাঁকে দ্বিতীয়বারের জন্য বিধায়কের টিকিটে লড়ার সুযোগ দেয় তৃণমূল। রাজের এই লড়াইতে শুভশ্রী যে সর্বদা পাশে রয়েছেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।   

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement