
টলিপাড়ার পরিচিত মুখ অদ্রিজা রায় বর্তমানে মুম্বইতে চুটিয়ে কাজ করছেন। বেশ কয়েকবছর আগেই তিনি কলকাতা থেকে মায়ানগরীতে পাড়ি দিয়েছেন। আর সেখানেই জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'-তে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখছেন তিনি। মুম্বইতে নিজের পা শক্ত করছেন অভিনেত্রী। তারই মাঝে বছরের শুরুতেই দক্ষিণী পাত্রের সঙ্গে এনগেজমেন্ট সেরে নিয়েছেন অদ্রিজা। এখন হবু বর বিগ্নেশের সঙ্গে শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। আর সেখান থেকেই বোল্ড অবতারে ধরা দিতেই ছ্যাঁকা খেল নেটপাড়া।
অদ্রিজার সাহসী অবতার সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছে। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, আকাশী নীল রঙের বিকিনি ও প্যান্ট পরে রয়েছেন অভিনেত্রী। নীল প্যান্ট থেকে উঁকি মারছে অন্তর্বাস। শ্রীলঙ্কার সি-বিচে অদ্রিজার বোল্ড লুক দেখে খাবি খাচ্ছে নেটপাড়া। তাঁর মেদহীন খোলামেলা শরীর শীতের দুপুরেও ঘাম ঝরাবে। নানান পোজে ছবি তুলেছেন অদ্রিজা। তাঁর থেকে চোখ সরানো বেশ কঠিন। এখানেই শেষ নয়, অদ্রিজার শেয়ার করা আরও কিছু ছবি দেখে তাঁর থেকে চোখ সরবে না।
লাল রঙের স্বল্প পোশাকে ধরা দিয়েছেন অদ্রিজা। উন্মুক্ত বুকের অংশ, খোলা চুল আর চুলে সাদা রঙের ব্যান্ডানা। কিলার পোজে ছবি তুলেছেন অনুপমা অভিনেত্রী। শ্রীলঙ্কার ছুটি যে দারুণভাবে উপভোগ করছেন তিনি, তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিগুলো যে অদ্রিজার হবু বর বিগ্নেশ তুলে দিয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। এই ছবিগুলোতে একাধিক কমেন্ট ও লাইক পড়েছে। অদ্রিজার প্রিয় বন্ধু দেবচন্দ্রিমাও কমেন্ট করতে ভোলেননি। ছোটপর্দার মিষ্টি অভিনেত্রী বলেই পরিচিত অদ্রিজা। বাংলা টেলিভিশনের চেনা মুখ তিনি। মউ এর বাড়ি সিরিয়াল করে তিনি বেশ জনপ্রিয়তা পান। তবে হিন্দি টেলিভিশনে বাঙালি কন্যার দাপট বেশ দেখার মতো।
'দুর্গা অউর চারু', 'ইমলি' ও 'অনুপমা' সিরিয়ালে অভিনয় করে বং অভিনেত্রী অদ্রিজা হিন্দি দর্শকের কাছেও ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। চলতি বছরের জানুয়ারিতে অদ্রিজা ও বিগ্নেশ বাগদান সারেন। মুম্বইয়ের এক ফার্ম হাউসে হয় তাঁদের এনগেজমেন্ট। বিশেষ এই দিনে অদ্রিজা নিজেকে সাজিয়েছিলেন সাবেকি দক্ষিণ ভারতীয় ঢঙে। পরনে ছিল জমকালো কাঞ্জিভরম শাড়ি, গলায় ভারী দক্ষিণী গয়না এবং চুলে ফুলের সাজ। অন্যদিকে, হবু বর বিগ্নেশও কম যান না; সাদা মুন্ডু (দক্ষিণী লুঙ্গি) এবং নীল পাঞ্জাবিতে একেবারে দক্ষিণ ভারতীয় লুকে ধরা দিয়েছিলেন তিনি। বাগদান সেরে রাখলেও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না এই জুটি। অভিনেত্রী জানিয়েছেন, বছর দুয়েক পরে বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। আর সেই বিয়েতে দুই পরিবারের সংস্কৃতিকেই প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ বাঙালি রীতি এবং দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের এক দারুণ ফিউশন দেখার অপেক্ষায় থাকবেন অনুরাগীরা।