Advertisement

Deboshree Ganguly: দেবশ্রীর সিঁথিতে সিঁদুর, গোপনে বিয়ে করলেন নাকি শুভশ্রীর দিদি?

Deboshree Ganguly: টলিপাড়ায় ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী। সিরিয়াল থেকে সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই তাঁর নজরকাড়া উপস্থিতি। বোনের মতো দিদিরও অভিনয় বেশ প্রশংসিত। তবে মাঝে মাঝে কিছু বিতর্ক পিছু নেয় দেবশ্রীর।

ফের বিয়ে করলেন নাকি দেবশ্রী?ফের বিয়ে করলেন নাকি দেবশ্রী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2025,
  • अपडेटेड 8:38 PM IST
  • টলিপাড়ায় ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী।

টলিপাড়ায় ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী। সিরিয়াল থেকে সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই তাঁর নজরকাড়া উপস্থিতি। বোনের মতো দিদিরও অভিনয় বেশ প্রশংসিত। তবে মাঝে মাঝে কিছু বিতর্ক পিছু নেয় দেবশ্রীর। এই যেমন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে দেখা মিলেছিল দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের। সকলের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন তিনি। আর সেখানেই দেখা গেল সিঁথিতে ছোট্ট করে সিঁদুর পরেছেন অভিনেত্রী। তাহলে কি গোপনে বিয়েটা সেরে ফেলেছেন শুভশ্রীর দিদি?

অভিনেত্রী মল্লিকার বিয়েতে দেবশ্রী সবুজ রঙের ভারী কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন। সঙ্গে মানানসই গয়না, কপালে টিপ, হাত খোপা। তবে নেটিজনেদের নজর এড়ায়নি দেবশ্রীর সিঁথির সিঁদুর। আর এই নিয়েই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দেবশ্রীকে জিজ্ঞেস করেন, আপনি কি বিয়ে করেছেন? সেখানে অবশ্য অভিনেত্রী জানিয়ে দেন যে তাঁর বিয়ে ছিল না। কিন্তু সিঁথিতে সিঁদুর কেন? 

এক সংবাদমাধ্যমকে দেবশ্রী এই বিষয়ে বলেন, মল্লিকার বিয়েতে সিঁদুর পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আমি খুবই বিরক্ত। সেদিন যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। এরপর অভিনেত্রী আরও জানান যে তিনি ডিভোর্সি, বিধবা নন। তাঁর সন্তানের বাবা এখনও বেঁচে আছেন। তাই তিনি সিঁদুর পরতেই পারেন। এতে তিনি সমাজের কোনও ক্ষতি করছেন না। প্রসঙ্গত, কিছুমাস আগে মধুমিতা সরকারও সিঁথিতে সিঁদুর পরে সমালোচনার মুখে পরেছিলেন। তখন মধুমিতা জানিয়েছিলেন যে এটা ভগবানের সিঁদুর, তিনি সবসময়ই তা পরে থাকেন। 

দেবশ্রীর প্রথম বিয়ে হয়েছিল অনেক আগেই। প্রথম পক্ষের এক পুত্রও রয়েছে। এখন সে বিদেশে পড়াশোনা করে। মাসি শুভশ্রীর খুবই আদরের। এরপর দেবশ্রী দ্বিতীয় বিয়েও করেছিলেন কয়েক বছর আগে। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। ২০২১ সালে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন। দেবশ্রীর দ্বিতীয় স্বামী ছিলেন পঞ্জাবি। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। এরপর তাঁর আবারও বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়, কিন্তু সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তাই হঠাৎ করে দেবশ্রীর সিঁথিতে সিঁদুর দেখে অনেকেই অবাক হন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement