Advertisement

Ananya Guha Wedding: মেহেন্দি নয়, আলতা পরলেন অনন্যা, অভিনেত্রীর বাঙালিয়ানা VIRAL

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সোমবার ভোরে দধিমঙ্গল হয়ে গিয়েছে। সকালে বৃদ্ধি ও গায়ে হলুদের পরই বিয়ের সাজে দেখা যাবে অভিনেত্রীকে। সাবেকি বাঙালি বিয়ের সব রীতি মানা হচ্ছে অনন্যা ও সুকান্তর বিয়েতে। বর্তমানে বিয়েতে মেহেন্দি পরার চলই দেখা যায়।

অনন্যার আলতা সেরিমনিঅনন্যার আলতা সেরিমনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2026,
  • अपडेटेड 11:21 AM IST
  • বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু।

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। সোমবার ভোরে দধিমঙ্গল হয়ে গিয়েছে। সকালে বৃদ্ধি ও গায়ে হলুদের পরই বিয়ের সাজে দেখা যাবে অভিনেত্রীকে। সাবেকি বাঙালি বিয়ের সব রীতি মানা হচ্ছে অনন্যা ও সুকান্তর বিয়েতে। বর্তমানে বিয়েতে মেহেন্দি পরার চলই দেখা যায়। কিন্তু অভিনেত্রী সেই পথে হাঁটেননি, বাঙালি বিয়ের ঐতিহ্য বজায় রেখে আলতা পরেছেন অনন্যা। তাঁর আলতা সেরিমনির ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাঙালি বিয়ের এই ট্র্যাডিশন বজার রাখার জন্য নেট পাড়ায় প্রশংসিত অনন্যা। 

অনন্যা অভিনয়ের পাশাপাশি যেহেতু ভ্লগিংও করেন তাই তাঁর বিয়ের প্রস্তুতির টুকরো টুকরো ছবি-ভিডিও সবই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল। তাঁর আলতা সেরিমনির ছবি-ভিডিও বেশ ভাইরাল। লালসাদা শাড়ি, সোনার গয়নায় অনন্যা যেন অনন্য হয়ে উঠেছেন। সাবেকি সাজে সেজেছে ভেন্যুও লাল-সাদা রঙের সজ্জায় সজ্জিত হয়েছে অনন্যার বাড়ি। আর তার সঙ্গে সাযুজ্য বজায় রেখেই নিজের পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী।

মেহেন্দি নয়, বরং দিদি অলোকানন্দা নিজের হাতে বোনের হাতে-পায়ে আলতা পরিয়ে দিয়েছেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত এয়ো স্ত্রীরাও। বিয়েতে অনন্যার এই আলতা পরার উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। অনন্যা নিজেও ভ্লগে বলেছেন যে মেহেন্দি পরা বাঙালি বিয়ের সংস্কৃতি নয়, আলতা পরাই রেওয়াজ। আর সেই সাবেকি ঐতিহ্যকে অনন্যা ধরে রাখলেন তাঁর বিয়েতে। তবে কেবল কনের বাড়ির লোকজন নয়। এই উৎসবে হাজির হয়েছিলেন সুকান্তও।

বিয়ে উপলক্ষ্যে সুকান্ত ও তাঁর পরিবার, বন্ধু-বান্ধবেরা মালদা থেকে কল্যাণী চলে এসেছেন। অনন্যাদের আদি বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে। গত ফেব্রুয়ারিতে সেরেছিলেন আংটি বদল। বাগাদান পর্ব মিটেছিল অনেক আগেই। স্বপ্নের সেই বাগদান পর্ব মেটার পর অভিনেত্রী অনন্যা গুহ ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর বিয়ের দিকে তাকিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চার হাত এক হচ্ছে জুটির। বিয়ের রাতে অনন্যাকে দেখা যাবে লাল বেনারসীতে আর সুকান্ত পরবেন ধুতি-পাঞ্জাবি। সকলেই বর-বউ বেশে এঁদের দেখার জন্য অপেক্ষা করে আছেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement