Advertisement

নীল বিকিনিতে মিরর সেলফি, কার্ভি ফিগারে লাস্যময়ী ঋতাভরী

ঋতাভরী প্রথম থেকেই নিজের মতো চলতেই ভালোবাসেন। নিজের পেশাজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তকেও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে দেখা যায় অভিনেত্রীকে। রবিবার এক বিলাসবহুল হোটেলে উইকেন্ড কাটালেন ঋতাভরী।

ঋতাভরী চক্রবর্তীঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 12:37 PM IST
  • ঋতাভরীর বিকিনি লুকস সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছে।

স্টাইল স্টেটমেন্টে তিনি আর সব নায়িকাদের চেয়ে কিছুটা এগিয়ে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যে কোনও পোশাকেই বলে বলে ছক্কা হাঁকেন। ছোটপর্দা থেকে নিজের কেরিয়ার শুরু করলেও বড়পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। টলিউডের বং ক্রাশ প্রায়ই সোশ্যল মিডিয়ার পারদ চড়িয়ে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হল না। নীল বিকিনিতে পুলের জলে আগুন ধরালেন ফাটাফাটি নায়িকা। তাঁর সাহসী অবতারে কুপোকাৎ নেট দুনিয়া। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ঋতাভরী প্রথম থেকেই নিজের মতো চলতেই ভালোবাসেন। নিজের পেশাজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তকেও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে দেখা যায় অভিনেত্রীকে। রবিবার এক বিলাসবহুল হোটেলে উইকেন্ড কাটালেন ঋতাভরী। আর সেখান থেকেই নীল বিকিনিতে ধরা দিলেন অভিনেত্রী। তাঁর লাস্যময়ী লুকস থেকে চোখ সরাতে পারবেন না কেউ। রবিবার অভিনেত্রী তাঁর বেশ কিছু বিকিনি পরা ছবি শেয়ার করেছেন। যেখানে কখনও সুইমিংপুলে জলকেলি করতে দেখা যাচ্ছে তাঁকে, কখনও বিকিনিতে মিরর সেলফি তুলছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ঋতাভরীর বিকিনি লুকস সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছে। সপ্তাহের শেষে নিজের সঙ্গে সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন একটি বিলাসবহুল হোটেল। আর সেখানেই নিজের সঙ্গে সময় কাটালেন ঋতাভরী। তবে এর আগেও অভিনেত্রীকে বিকিনিতে দেখা গিয়েছে। তিনি কখনই বোল্ড অবতারে নিজেকে মেলে ধরতে দ্বিধা বোধ করেন না। যদিও এখন সেই আগের মতো স্লিম ফিগার না থাকলেও, কার্ভি ফিগারে এই বিকিনি অবতার ঋতাভরীর বোল্ডনেসকে বাড়িয়েছে। টলিপাড়ার অনেকেই ঋতাভরীর এই লুকসের প্রশংসা করেছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কাজের ফাঁকে নিজের সঙ্গে সময় কাটাতে ভোলেন না ঋতাভরী। বেশ কয়েক বছর আগে তাঁর কিছু শারীরিক সমস্যার কারণে সার্জারি করাতে হয় পরপর। আর তারপরই ওজন বাড়তে দেখা যায় ঋতাভরীর। তবে এই ওজন বৃদ্ধি নিয়ে কখনই ঋতাভরী চিন্তা করেননি। বরং খুব ধীরগতিতে তিনি ওজন কমানোর জার্নিতে ছিলেন। যার ফল এখন দেখতে পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ছবিতে ঋতাভরীর ওজন যে অনেকটাই কমেছে, তা একেবারে স্পষ্ট। 

Advertisement

প্রসঙ্গত, খুব সম্প্রতি মাসি হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত ২৭ মার্চ চিত্রাঙ্গদার কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। বেশ অনেকদিন হল বড়পর্দা থেকে দূরে রয়েছে অভিনেত্রী। ব্রহ্মা জানেন গোপন কম্মটি, ফাটাফাটি, বহুরূপী সহ ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন তিনি। তাঁর অভিনয় সব সময়ই প্রশংসিত।    

Read more!
Advertisement
Advertisement