Advertisement

Sonamoni Saha: বিমানবন্দরে সোনামণিকে নিতে এলেন প্রতীকের মা, তাহলে কি ডিসেম্বরেই বিয়ে?

সেই চেনা হাসি নিয়ে রবিবার রাতে বিমানবন্দরে পৌঁছান সোনামণি। আর সেখানেই তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন। প্রথমেই সোনামণিকে প্রশ্ন করা হয় যে প্রতীকের সঙ্গে তাঁর কথা হয়েছে কিনা? যার উত্তরে টেলি নায়িকা জানান যে এখনও হয়নি, তবে কথা বলবেন।

ডিসেম্বরেই বিয়ে সোনামণির?ডিসেম্বরেই বিয়ে সোনামণির?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 12:46 PM IST
  • আড়াই মাস পর বিগ বস দূর্গ ছাড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা।

আড়াই মাস পর বিগ বস দূর্গ ছাড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। হাসিমুখেই বাড়ির সদস্যদের বিদায় জানালেন সোনামণি। রবিবার রাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছাতেই তাঁকে স্বাগত জানান তাঁর ভক্ত-অনুরাগীরা। টানা ৭৭ দিন বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন ছিলেন তিনি। আর বেরিয়েই সোনামণিকে বিয়ে কবে এই প্রশ্নের মুখে পড়তে হয়। শোনা যাচ্ছিল, ডিসেম্বরেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। পাত্র সকলের চেনা মুখ প্রতীক সেন। তাহলে কি এই শীতেই শুভকাজ সারছেন পর্দার মোহর ও প্রতীক?

সেই চেনা হাসি নিয়ে রবিবার রাতে বিমানবন্দরে পৌঁছান সোনামণি। আর সেখানেই তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন। প্রথমেই সোনামণিকে প্রশ্ন করা হয় যে প্রতীকের সঙ্গে তাঁর কথা হয়েছে কিনা? যার উত্তরে টেলি নায়িকা জানান যে এখনও হয়নি, তবে কথা বলবেন। এরপরই সোনামণির ডিসেম্বরে বিয়ে নিয়ে কথা উঠতেই একগাল হেসে বললেন, সবাই এমন চারিদিকে বলছে কবে বিয়ে তাই আমি বলেছিলাম উইনারটা হই, ডিসেম্বরটা আসুক, তারপর বিয়ে। আমি জাস্ট এমনিই বলেছিলাম। সিরিয়াস কিছু নয়। অর্থাৎ বিয়ের জল্পনা নিয়ে খোলসা করে কিছুই বললেন না সোনা। তবে রবিবার রাতে সোনামণিকে বিমানবন্দর থেকে নিতে এসেছিলেন প্রতীকের মা। যেটা নজর এড়ায়নি কারোরই। 

১১ সপ্তাহ অর্থাৎ ৭৭ দিন পর কলকাতায় ফিরলেন সোনামণি। বিগ বস হাউসের প্রথম দিন থেকেই তিনি এই বাড়িতে। খুব চুপচাপ ও শান্ত স্বভাবের হওয়ায় প্রথমদিকে নিজেকে মেলে ধরতে পারেননি সোনামণি। কিন্তু ধীরে ধীরে তিনি সবার প্রিয় সোনা হয়ে উঠলেন। এই বাড়িতে থাকাকালীন রাজবীরের সঙ্গে একাধিকবার মনোমালিন্য হলেও, পরের দিকে দুজনের সম্পর্কই মিষ্টি হচ্ছিল। সোনামণির হাতের রান্না খেতে বাড়ির সব সদস্যরাই পছন্দ করতেন। সৃজলার সঙ্গে ভাল বন্ধুত্ব হলেও পরে সেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে বিগ বস-এ নিজের মতো করেই খেলছিলেন সোনামণি। কিন্তু তনুশ্রী ও রাজবীরের কাছে হেরে গেলেন অবশেষে। তবে বিগ বস ছাড়ার আগেও মুখে ছিল তাঁর মিষ্টি হাসি। 

Advertisement

প্রসঙ্গত, ‘মোহর’ ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে কাজ করেন প্রতীক ও সোনামণি। সেই সময়ই টলিপাড়ার অন্দরে ফিসফাস, দুজনের মধ্যে মন বিনিময় পর্বটা বেশ জমে উঠেছে। এরপর ‘এক্কা দোক্কা’তেও জুটি বেঁধে মেগার দর্শকের মন জিতেছিলেন প্রেমিক যুগল। বিগ বস-এ থাকাকালীনই শোনা যাচ্ছিল যে সোনামণি ও প্রতীকের ডিসেম্বরেই বিয়ে। কিন্তু সেই জল্পনাতে এখনই সিলমোহর দিচ্ছেন না সোনামণি। ‘দেবী চৌধুরাণী’র হাত ধরে অভিনয় জগতে প্রবেশ অভিনেত্রীর। মাত্র ১৮ বছর বয়সে প্রথম বিয়ের পিঁড়িতে বসেছিলেন। পাত্র কোরিওগ্রাফার সুব্রত রায়। পাঁচ বছরের মধ্যেই আলাদা হয়ে যায় দুজনের পথ। এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন সোনামণি। 

 

Read more!
Advertisement
Advertisement