Advertisement

Tollywood Actress Passed Away: অকালে চলে গেলেন টলিউড অভিনেত্রী, দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন

Tollywood Actress Passed Away: বছর শেষে টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। ছোটপর্দা, বড়পর্দা এবং নাটকের মঞ্চে সর্বত্রই তাঁর দাপট ছিল। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। তবে শেষরক্ষা আর হল না।

প্রয়াত শ্রাবণী বণিকপ্রয়াত শ্রাবণী বণিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 2:27 PM IST
  • বছর শেষে টলিপাড়ায় ফের শোকের ছায়া।

বছর শেষে টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। ছোটপর্দা, বড়পর্দা এবং নাটকের মঞ্চে সর্বত্রই তাঁর দাপট ছিল। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। তবে শেষরক্ষা আর হল না। সোমবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী। রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল শ্রাবণীর।  

ক্যান্সারের মতো মারণরোগের চিকিৎসার জন্য কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ। ক্যান্সারের চিকিৎসার জন্য যে বিশাল অর্থের প্রয়োজন তা ছিল না পরিবারের কাছে। সেই জন্য অভিনেত্রীর ছেলে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছিলেন। মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো অজস্র ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। 

এছাড়াও তরুণ মজুমদারের পরিচালনায় আলো, চাঁদের বাড়ি-র মতো ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবণী। কয়েক মাস আগেই অভিনেত্রীর ক্যান্সার হওয়ার কথা জানা যায়। তিনি আশাবাদী ছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শ্রাবণীর এই মৃত্যুর খবরে শোকের আবহ তৈরি হয়েছে টলিপাড়া জুড়ে। সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছিল। যার জেরে শ্রাবণীকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে শেষরক্ষা আর হয়নি। সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাঙা বউ’ থেকে শুরু করে ‘সোহাগ চাঁদ’, বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কখনও মায়ের চরিত্রে, কখনও আবার কাকিমা চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে এই অভিনেত্রীকে। কে আপন কে পর ধারাবাহিকে জবার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রাবণী। আলো ছায়া-তে নায়কের মায়ের ভূমিকায় দেখা মিলেছিল তাঁর। সম্প্রতি মালাবদল ধারাবাহিকে দিতির সৎ মায়ের চরিত্রেও নিজের অভিনয়ের ছাপ রেখে গেলেন প্রয়াত অভিনেত্রী।  

Read more!
Advertisement
Advertisement