Advertisement

Manosi Sengupta Divorce: ঘর ভাঙছে মানসীর, ডিভোর্স ফাইল করলেন অভিনেত্রী

টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নেই। বিশেষ করে তাঁর দাম্পত্য জীবন নিয়ে আলোচনা হামেশাই হয়ে থাকে। দ্বিতীয় সন্তান হওয়ার পরও মানসী ও তাঁর স্বামীর সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে কৌতহল কম নয়।

মানসী সেনগুপ্তমানসী সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 1:49 PM IST
  • টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নেই।

টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নেই। বিশেষ করে তাঁর দাম্পত্য জীবন নিয়ে আলোচনা হামেশাই হয়ে থাকে। দ্বিতীয় সন্তান হওয়ার পরও মানসী ও তাঁর স্বামীর সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে কৌতহল কম নয়। মানসী নিজে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও-ছবি পোস্ট করলেও, কখনই তাঁর দাম্পত্য জীবন নিয়ে কোনও মন্তব্য করেননি। 

একাধিক সংবাদমাধ্যমের কাছে ছেলের জন্মদিনের দিনই মানসী জানিয়ে দিলেন যে তিনি ও তাঁর স্বামী ডিভোর্সের পথেই হাঁটবেন। ইতিমধ্যে তাঁরা ডিভোর্স ফাইল করেছেন। অভিনেত্রী বলেন যে তাঁর স্বামীর সঙ্গে সমস্যা অনেকদিন ধরেই চলছিল। অভিনেত্রীও ছেলেমেয়র স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না এই সম্পর্ককে। তাই বিচ্ছেদের সিদ্ধান্তই নিয়েছেন তাঁরা। 

বৃহস্পতিবার মানসীর ছেলের জন্মদিনে এসেছিলেন স্বামী। ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও সন্তানদের দায়িত্ব দুজনেই পালন করবেন। সিঙ্গল মাদার হিসাবে সব দায়িত্ব পালন করছেন না মানসী। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁদের মধ্যে কোনও ব্যক্তিগত বিবাদ নেই এবং তাঁরা এখনও খুব ভাল বন্ধু। সন্তানদের পড়াশোনা সহ যাবতীয় সব দায়িত্বই মানসী ও তাঁর স্বামী একসঙ্গেই পালন করবেন। 

বৃহস্পতিবার ছেলে অধ্যায় (গোল্লা)-এর এক বছর জন্মদিন উপলক্ষ্যে আদুরে পোস্ট করেন মা মানসী। আর সেই পোস্ট থেকেই আবারও তাঁর বিচ্ছেদ প্রসঙ্গ টাটকা হয়ে ওঠে। নিজের সঙ্গে গোল্লার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, জীবনের প্রতিটি প্রথম বিশেষ, কিন্তু তুমি আমাকে বুঝিয়েছ যে প্রতিটি শেষও বিশেষ—কারণ তুমি আমার শেষ ভালোবাসা। তোমার প্রথম জন্মদিনে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সারাজীবন তোমার হিরো হয়ে থাকব। আমি কথা দিচ্ছি, তোমার মা সবসময় তোমার জন্য মা ও বাবা—দুই-ই হবে। আর সবসময় জগন্নাথের উপর বিশ্বাস রাখবে। কোনও চিন্তা নেই, তোমার মা সবসময় তোমার পাশে আছে। আর এরপরই তাঁর বিচ্ছেদ নিয়ে ফের চর্চা শুরু হয়। 

Advertisement

ছেলে অধ্যায় জন্মানোর পর থেকেই মানসীর বৈবাহিক সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।  ছেলের ক্ষেত্রে নিজের পদবি ব্যবহার করেছেন মানসী। যদিও মেয়ে বাবার পদবিই ব্যবহার করে। মানসী দ্বিতীয়বার মা হওয়ার পর পরই তাঁর স্বামীকে কেন দেখা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকী অভিনেত্রীর সাধের সময়ও স্বামীকে দেখা না যাওয়ায় প্রশ্ন ওঠে। সেই সময় মানসী জানিয়েছিলেন যে তাঁর স্বামী ক্যামেরার সামনে আসতে চান না। কিন্তু এখন আর কোনও রাখঢাক নয়, মানসী অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটলেন। 

 

Read more!
Advertisement
Advertisement