Advertisement

Tele Actress Accident: দু'হাতে ১৮টি সেলাই নিয়েই করছেন শ্যুটিং, কীভাবে চোট পেলেন স্বর্ণকমল?

টেলিভিশনের চেনা মুখ অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। একাধিক সিরিয়ালে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও স্বর্ণকমলকে অভিনয় করতে দেখা গিয়েছে।

স্বর্ণকমল দত্তস্বর্ণকমল দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 10:37 AM IST
  • দু'হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই চলছে শ্যুটিং।

টেলিভিশনের চেনা মুখ অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। একাধিক সিরিয়ালে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও স্বর্ণকমলকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এবার বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন স্বর্ণকমল। দু'হাতে পড়েছে ১৮টি সেলাই। ঠিক কী হয়েছে অভিনেত্রীর সঙ্গে?

দু'হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই চলছে শ্যুটিং। আসলে স্বর্ণকমলকে দেখা যাবে শুধু তোমারই জন্য এই নতুন ধারাবাহিকে। তাই এই মুহূর্তে ছুটি পাওয়া বেশ মুশকিল। হাতে চোট নিয়েই চলছে শ্যুটিং। কী হয়েছে অভিনেত্রীর? সংবাদমাধ্যমদের স্বর্ণকমল জানিয়েছেন যে দোলের আগের দিন এই দুর্ঘটনা ঘটে। অভিনেত্রীর বাড়িতেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

স্বর্ণকমল বলেন যে তাঁর পায়ে তেল ছিল। কিছুক্ষণ আগেই পায়ে তেল মালিশ করেছিলাম। হঠাৎ ফোন আসায় সেই ফোন রিসিভ করতে গিয়েই পা পিছলে পড়ে যান। পাশেই অ্যাকোরিয়াম ছিল, সেটায় সজোরে ধাক্কা লাগে। অ্যাকোরিয়াম ভেঙে যায় এবং তার ফলে তিনি সাংঘাতিক চোট পান। অভিনেত্রীর দুহাতেই চোট পেয়েছেন মারাত্মক রকমের। ক্ষত বেশ গভীর। দুহাতে ১৮টি সেলাই পড়েছে তাঁর। এই অবস্থাতেই তিনি শ্যুটিং সারছেন। কারণ নতুন সিরিয়াল, ছুটি পাওয়ার কোনও অবকাশ নেই। 

অভিনেত্রী জানিয়েছেন যে ডান হাতেই বেশি আঘাত পেয়েছেন তিনি। হাতে ও আঙুলে সেলাই পড়েছে। হাতে চ্যানেল নিয়েই শ্যুটিং করছেন তিনি। নতুন কাজ ব্যাঙ্কিংয়ের চাপ রয়েছে। তাই পুরোপুরি ছুটি নেওয়া সম্ভব হয়নি অভিনেত্রীর। তবে স্বর্ণকমল জানিয়েছেন যে শ্যুটিং সেটের সকলে ও প্রযোজনা সংস্থা তাঁকে যথেষ্ট সহায়তা করছেন। প্রসঙ্গত, গত জুলাইয়ে দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। পরিচালক স্বামীর বিরুদ্ধে এনেছিলেন পরকীয়া, শারীরিক নির্যাতনের মতো একাধিক অভিযোগ। 

Read more!
Advertisement
Advertisement