Advertisement

Komola Nibash Serial: আরশোলা চিবিয়ে খাওয়ার দৃশ্য দেখে অস্বস্তিতে দর্শক, কটাক্ষের মুখে 'কমলা নিবাস'

ফুলশয্যার রাতে জ্যান্ত আরশোলা চিবিয়ে খেয়ে নেওয়ার দৃশ্যকে একেবারেই ঠিকভাবে দেখছেন না দর্শকমহল। ধারাবাহিকে দেখানো হয়েছে, ঝিনুক ও সম্রাট-এর ফুলশয্যার রাত। নবদম্পতি কাছাকাছি আসতেই হঠাৎ একটি আরশোলা উড়ে আসে ঝিনুকের কাছে। তা দেখেই ভয়ে সিঁটিয়ে ওঠে ঝিনুক।

ট্রোলড 'কমলা নিবাস'ট্রোলড 'কমলা নিবাস'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 12:20 PM IST
  • ফুলশয্যার রাতে জ্যান্ত আরশোলা চিবিয়ে খেয়ে নেওয়ার দৃশ্যকে একেবারেই ঠিকভাবে দেখছেন না দর্শকমহল।

বাংলা সিরিয়ালে প্রায়ই গল্পের গরু গাছে ওঠে। আর শুধু গাছেই নয়, অনেক সময়ই তালগাছের ওপরেও উঠে বসে। সিরিয়ালের টিআরপি ও জনপ্রিয়তা বাড়ানোর চক্করে এমন এমন দৃশ্য দেখানো হয়, যা অনেক সময়ই বাস্তবের সঙ্গে কোনও মিল পাওয়া যায় না। সম্প্রতি 'কমলা নিবাস' ধারাবাহিকের এক দৃশ্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যেখানে দেখানো হয়েছে দুধে একটা আরশোলাকে চুবিয়ে তার পরে সেটা বেমালুম মুখে চালান করে দিচ্ছেন অভিনেতা। এই দৃশ্য সামনে আসার পর দর্শকেরা বেশ অস্বস্তিতে পড়েছে। এরই পাশাপাশি নেট দুনিয়ায় ব্যাপক ট্রোলের মুখে কমলা নিবাস। 

ফুলশয্যার রাতে জ্যান্ত আরশোলা চিবিয়ে খেয়ে নেওয়ার দৃশ্যকে একেবারেই ঠিকভাবে দেখছেন না দর্শকমহল। ধারাবাহিকে দেখানো হয়েছে, ঝিনুক ও সম্রাট-এর ফুলশয্যার রাত। নবদম্পতি কাছাকাছি আসতেই হঠাৎ একটি আরশোলা উড়ে আসে ঝিনুকের কাছে। তা দেখেই ভয়ে সিঁটিয়ে ওঠে ঝিনুক। আর ঠিক এই জায়গাতেই দেখানো হয় টুইস্ট। নিজের ভালোবাসার মানুষকে ভয় দেখানোর অপরাধে আরশোলাটির উপর ক্ষেপে লাল হয়ে যায় সম্রাট। স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসা ও আসক্তি এতটাই উগ্র এবং বিকৃত যে, সে তৎক্ষণাৎ আরশোলাটিকে ধরে দুধের গ্লাসে ভিজিয়ে সোজা মুখে পুরে দেয়। শুধু তাই নয়, দেখা যায় সম্রাট ওই প্রাণিটিকে চিবিয়ে খেয়েও ফেলে! চিত্রনাট্য অনুযায়ী, সম্রাট মানসিক ভাবে অসুস্থ। সে যে কতটা ‘সাইকো’ ঘরানার প্রেমিক, তা বোঝাতেই এমন দৃশ্যের অবতারণা করা হয়েছে।

কিন্তু পর্দায় এই আরশোলা চিবিয়ে খেলে ফেলার দৃশ্য দেখে যেমন হাসির রোল উঠেছে নেটপাড়ায় তেমনি ট্রোলড হয়েছে কমলা নিবাস সিরিয়ালটি। কেউ লিখেছেন, পরিচালক নিশ্চয়ই গল্প খেয়ে গাঁজা লিখেছেন। আবার কেউ লিখলেন, যে লোকটা আরশোলাটা খেল সে কোন হাসপাতালে ভর্তি আছে। কেউ লেখেন, গাঁজাখুরি স্ক্রিপ্ট।  এক নেটিজ়েন লিখেছেন, বেঁচে থাকতে আর কত কিছু যে দেখতে হবে ভগবান!’ রসিকতা করে অন্য একজন লিখেছেন, ‘অতিরিক্ত ভালোবাসাটাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এবার প্রমাণ হলো। সব মিলিয়ে কমলা নিবাস-এর এই দৃশ্য ঘিরে রীতিমতো তোলপাড় নেটপাড়া। 

Advertisement

যদিও এই প্রথম নয়, এর আগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকে মুখ্যচরিত্র ‘জবা’র একটি আদালতের দৃশ্য নিয়েও খুব হইচই পড়েছিল। যেখানে মুখে অক্সিজেন মাস্ক পরে আদালতে এসেছেন জবা। এছাড়াও সিঁদুর উড়ে আসা, একাধিক বিয়ে সহ এককম অনেক দৃশ্যই দেখানো হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল পাওয়া যায় না। যদিও টেলিপাড়া বলছে, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের অবাস্তব দৃশ্যের জন্যই জনপ্রিয়তা পাওয়া যায়। 

প্রসঙ্গত, আরশোলা খেয়ে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ধ্রুবজ্যোতি সরকার। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন যে ধারাবাহিকে এমন কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়, যা নিয়ে আলোচনা করা হয়। এর আগে রাঙামতী সিরিয়ালে দেখানো হয়েছিল যে রাঙামতী যুদ্ধ করছে এলিয়েনের সঙ্গে। 

Read more!
Advertisement
Advertisement