
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সান্যাল। একাধিক সিরিয়ালে তাঁকে মা-কাকিমার চরিত্রে দেখা যায়। অভিনেত্রী ছোটপর্দায় বেশ পরিচিত মুখ। তবে সম্প্রতি এক বিপদে পড়েছেন তিনি। চোখে গুরুতর আঘাত পেয়েছেন সোহিনী। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন অভিনেত্রী। তারই সঙ্গে এ জানিয়েছেন যে এই আঘাত যে দিয়েছে আসলে সে কে।
বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মিলন হবে কতদিনে ধারাবাহিকে। এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে সোহিনীকে। সিরিয়ালের ব্যস্ততম শ্যুটিংয়ের মধ্যেই অভিনেত্রী গুরুতর আহত হলেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তিনটে ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে তাঁর একটি চোখে ব্যান্ডেজ বাঁধা। সেই অবস্থাতেই তিনি মুখ হাসি রেখে মিরর সেলফি তুলেছেন। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁর একটি চোখ ছোট হয়ে গিয়েছে। জল ভর্তি চোখে। দেখেই বোঝা যাচ্ছে তাঁর তাকাতে বেজায় কষ্ট হচ্ছে। কিন্তু ঠিক কী হয়েছে তাঁর?
শ্যুটিং করতে গিয়ে বা অন্য কোনও ভাবে তিনি চোখে চোট পাননি। অভিনেত্রীর চোখে আঘাক লাগার পিছনে রয়েছে তাঁর আদরের পোষ্য। সেই আদরের পোষ্যর থাবাতেই সোহিনীর চোখের এমন হাল। নিজের ছবির সঙ্গে পোষ্যর সরল মুখের ছবিও দিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'পুরস্কার, শিল্পী এবং শিল্প। এক থাবাতেই ছবি।' সোহিনীর এই অবস্থা দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত সুস্থতার জন্য মন্তব্য করেছেন।
সোহিনী সান্যালকে দর্শক বর্তমানে স্টার জলসার পর্দায় 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে দেখতে পাচ্ছেন। এলা মানে, নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিয়াল বর্তমানে দর্শকদের কাছে বেশ প্রিয় একটি সিরিয়াল। সিরিয়াল কিংবা সিনেমা, সর্বত্রই সোহিনী নানান ধরনের ভূমিকার অভিনয় করেছেন। বিশেষভাবে মায়ের চরিত্র দারুন ভাবে জনপ্রিয়তা দিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি সোহিনীর আরও একটি পেশা রয়েছে। তিনি ট্যারো কার্ড রিডারও। সোশ্যাল মিডিয়াতেও তিনি সক্রিয় থাকেন।