Advertisement

Suvosmita Mukherjee: কালো কোর্ট দিয়ে উঁকি দিচ্ছে অন্তর্বাস, পর্দার 'ঐশানী'র বোল্ড লুক ছ্যাঁকা দিচ্ছে

Suvosmita Mukherjee: ছোটপর্দার চেনা মুখ শুভস্মিতা মুখোপাধ্যায়। যিশু-নীলাঞ্জনার জনপ্রিয় সিরিয়াল হরগৌরী পাইস হোটেল-এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। এই সিরিয়াল শেষ হলেও, দর্শকদের কাছে আজও শুভস্মিতা ঐশানী।

শুভস্মিতা মুখোপাধ্যায়শুভস্মিতা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2025,
  • अपडेटेड 2:13 PM IST
  • যিশু-নীলাঞ্জনার জনপ্রিয় সিরিয়াল হরগৌরী পাইস হোটেল-এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী।

ছোটপর্দার চেনা মুখ শুভস্মিতা মুখোপাধ্যায়। যিশু-নীলাঞ্জনার জনপ্রিয় সিরিয়াল হরগৌরী পাইস হোটেল-এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। এই সিরিয়াল শেষ হলেও, দর্শকদের কাছে আজও শুভস্মিতা ঐশানী। সিরিয়ালে তাঁকে ছিমছামভাবেই দেখতে অভ্যস্ত দর্শকেরা। কিন্তু শুভস্মিতা যে সাহসী অবতারেও যথেষ্ট সাহসী তারই প্রমাণ দিলেন সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই লুক রীতিমতো আগুন ধরিয়ে দিচ্ছে। 

শুভস্মিতা সম্প্রতি যে ছবি পোস্ট করেছেন, সেখানে তিনি রীতিমতো বোল্ড। সাদা কালো ছবি হলেও তাঁর বোল্ডনেস রয়েছে অটুট। কালো প্যান্ট ও কালো কোট। কালো কোটের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কালো রঙের অর্ন্তবাস। স্তনের ঠিক নীচেই রয়েছে অভিনেত্রীর ট্যাটু। শুভস্মিতার সাহসী এই অবতার থেকে চোখ সরতে চাইবে না। অত্যন্ত সাহসীকতার সঙ্গেই তিনি এই স্টাইল স্টেটমেন্টে ধরা দিয়েছেন। তবে এই প্রথম নয়, এর আগেও শুভস্মিতাকে ভ্যাকেশনে মনোকিনিতে দেখা গিয়েছিল। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। 

হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক দিয়েই অভিনয়ে হাতেখড়ি অভিনেত্রী শুভস্মিতার। প্রথম ধারাবাহিকেই শুভস্মিতার অভিনয় মন কেড়েছে দর্শকের। এক বিউটি পেজেন্ট-এর হাত ধরেই কেরিয়ার শুরু শুভস্মিতার। এই সিরিয়াল চলতে চলতেই তিনি সিনেমাতেও অভিনয় সেরে ফেলেছেন। ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়ে আবার ফিরতে চলেছেন অভিনেত্রী। পরিচালক সৃজিৎ রায় স্টার জলসায় আনছেন তাঁর নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীর ঝাঁপি’। আর এখানেই শুভস্মিতাকে দেখা যাবে প্রধান চরিত্রে। অভিনেত্রীর বিপরীতে রয়েছে সৌরভ চক্রবর্তী। যিনি কয়েক বছর পর ছোটপর্দায় ফিরছেন। 

হরগৌরী পাইস হোটেল সিরিয়াল শেষ হলেও নীলাঞ্জনা ও তার দুই মেয়ের সঙ্গে শুভস্মিতার সম্পর্ক একেবারে পরিবারের মতো। এই প্রযোজনা সংস্থার যে কোনও অনুষ্ঠানেই শুভস্মিতাকে দেখা যায়। এরই মাঝে আরও এক শুভ কাজ সেরে ফেলেছেন তিনি। তিনি তাঁর গত আড়াই বছরের সমস্ত সঞ্চয় দিয়ে তাঁর মাকে একটি নেল আর্ট সালোঁ খুলে দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি বিকল্প পেশাও তৈরি রয়েছে শুভস্মিতার। এখন অভিনেত্রীকে ফের নতুন এক চরিত্রে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement