Advertisement

Bigg Boss Bangla Update: বাড়ির প্রথম ক্যাপ্টেন ভরত কল, খাবার নিয়ে সমস্যায় মনামী, কী ঘটছে 'Bigg Boss'-এ?

এই সিজনে প্রতিযোগী হিসাবে দেখা যাচ্ছে মনামী ঘোষ, সৃজলা গুহ, সোনামণি সাহা, ভরত কল অনিন্দ্য সেনগুপ্ত, আলেকজান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল, ঝিলাম গুপ্ত, সায়ক চক্রবর্তী, সোহিনী পাল, জয়িতা চ্যাটার্জি, তনুশ্রী রায় দাস, নন্দিনী দত্ত, দীপেন্দু বিশ্বাস ও দুর্নিবার সাহাকে।

বিগ বস বাংলা আপডেটবিগ বস বাংলা আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 1:16 PM IST
  • সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে 'বিগ বস' বাংলা সিজন ৩।

সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে 'বিগ বস' বাংলা সিজন ৩। প্রথম থেকেই এই সিজনের বিগ বস নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। ১৫ জন চেনা মুখদের নিয়ে বিগ বস বাংলা ২০২৬ চলবে প্রায় তিনমাস। আর সিজন শুরু হতে না হতেই গন্ডগোল শুরু হয়ে গিয়েছে প্রতিযোগীদের মধ্যে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক, বিগ বাংলায় কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটল?

মনামীর খাওয়া নিয়ে সমস্যা
বিগ বস-এর বাড়িতে ইতিমধ্যেই চলে এসেছে ঢালাও রেশন। ডাল, চাল, মশলাপাতি, দুধ, দই, ডিম, দু ধরনের তেল। কিন্তু সমস্যা দেখা দিয়েছে রান্নার তেল নিয়ে। সোমবারের পর্বে মনামীকে বলতে শোনা যায়, আজকে যেমন কোনও ভাজাটাই খেতে পারব না। কারণ আমি সাদা তেল খাই না। খাই না মানে খেতেই পারব না, গা গোলায়। খেতে পারব না মানে হেলথের জন্য নয় কিন্তু, আমার গা গোলায়। মনামী এও বলেন যে তিনি সর্ষের তেল আর অলিভ অয়েল ছাড়া আর কোনও তেলের রান্না খেতে পারেন না। এমনকী পরোটাও ঘিতে ভাজা খান। বিগ বস-এর ঘরে প্রথম দিনেই খাবার নিয়ে বিপাকে পড়তে হল মনামীকে। 

ক্যাপ্টেনসি নিয়ে বচসা
প্রথম সপ্তাহের ক্যাপ্টেন্সির লড়াইটা যে মোটেই সহজ ছিল না, তা প্রোমো প্রকাশ পাওয়ার সময়ই স্পষ্ট হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী, প্রথম সপ্তাহের ক্যাপ্টেন হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ভরত কল, সোনামণি সাহা, সৃজলা গুহ, মনামী ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস। প্রত্যেকেই নিজেকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়ে বাকিদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন।তবে বিগ বসের নিয়ম ছিল স্পষ্ট—কেউ নিজেকে ভোট দিতে পারবেন না। আর এই ভোটদান পর্বকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে ঘরের পরিবেশ। ক্যাপ্টেন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিযোগীদের বাকযুদ্ধ ও দ্বন্দ্বের আঁচ টের পাওয়া গেল প্রথম পর্বেই। নিজের যোগ্যতা প্রমাণের জন্য যখন নন্দিনী অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎই সোফা থেকে উঠে পড়েন ভরত কল। বিষয়টি ভাল চোখে দেখেননি মনামী ঘোষ। তিনি সরাসরি 'ভরতদা'কে উদ্দেশ্য করে অনুরোধ করেন, অন্য কেউ যখন নিজের বক্তব্য রাখছেন, তখন যেন এভাবে মাঝপথে উঠে যাওয়া না হয়।

Advertisement

ভরত কল সিজনের প্রথম ক্যাপ্টেন
এত নাটক, বাকবিতণ্ডা এবং মতপার্থক্যের পেরিয়ে শেষমেশ সমস্ত প্রতিযোগীদের ভোটের ভিত্তিতে প্রথম সপ্তাহের জন্য বিগ বস ঘরের প্রথম ক্যাপ্টেন হিসেবে বিজয়ী ঘোষিত হন ভরত কল। ক্যাপ্টেনের বিশেষ ঘর এবং বিশেষ ক্ষমতা কার হাতে থাকবে তা তো ঠিক হয়ে গেল। যদিও ভরত কল ক্যাপ্টেন হওয়ায় সবাই যে খুব খুশী এমনটা নয়। 

সোনামণির অভিযোগ
সোমবারের পর্বে রান্নাঘরের হাল ধরতে দেখা যায় সোনামণি ও সৃজলাকে। আর রান্না করতে করতেই সোনামণি অভিযোগ করেন যে কেউ ধারে পাশেই আসছে না সাহায্য করতে। কেউ সাহায্যের জন্য জিজ্ঞাসাও করছেন না বলে জানান সোনামণি। এটা খারাপ বলে জানান অভিনেত্রী।

এই সিজনে প্রতিযোগী হিসাবে দেখা যাচ্ছে মনামী ঘোষ, সৃজলা গুহ, সোনামণি সাহা, ভরত কল অনিন্দ্য সেনগুপ্ত, আলেকজান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল, ঝিলাম গুপ্ত, সায়ক চক্রবর্তী, সোহিনী পাল, জয়িতা চ্যাটার্জি, তনুশ্রী রায় দাস, নন্দিনী দত্ত, দীপেন্দু বিশ্বাস ও দুর্নিবার সাহাকে।  

Read more!
Advertisement
Advertisement