Advertisement

Prosenjit Chatterjee Fitness: 'বুম্বাদা বয়সকে বেঁধে রেখেছেন', প্রসেনজিতের ফিটনেসে মুগ্ধ রবি কিষাণ

দুজনেই দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিরো। তবে বলিউডেও তাঁরা চুটিয়ে অভিনয় করে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন। একজন হলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ আর অন্যজন হলেন ভোজপুরি দুনিয়ার সুপারস্টার রবি কিষাণ।

প্রসেনজিৎ-রবি কিষাণপ্রসেনজিৎ-রবি কিষাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 3:43 PM IST
  • প্রসেনজিতের সঙ্গে দেখা হতেই ভোজপুরি নায়কের গলায় বাংলার নায়কের প্রশংসায় পঞ্চমুখ

দুজনেই দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিরো। তবে বলিউডেও তাঁরা চুটিয়ে অভিনয় করে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন। একজন হলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ আর অন্যজন হলেন ভোজপুরি দুনিয়ার সুপারস্টার রবি কিষাণ। বছরের শুরুতেই সুখবর এসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পদ্মশ্রী সম্মান পেয়েছেন সকলের প্রিয় বুম্বা দা। সেই প্রসেনজিতের প্রশংসাই শোনা গেল অভিনেতা রবি কিষাণের মুখে। 

সম্প্রতি দিল্লির ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকাই। সেখানেই একফ্রেমে ধরা দিলেন বুম্বাদা ও রবি কিষাণ। প্রসেনজিতের সঙ্গে দেখা হতেই ভোজপুরি নায়কের গলায় বাংলার নায়কের প্রশংসায় পঞ্চমুখ। রবি কিষাণকে বলতে শোনা যায়, বুম্বাদা অসাধারণ অভিনেতা। আর মানুষ হিসাবে তার থেকেও বেশি সুন্দর। বুম্বাদা বয়সকে বেঁধে রেখেছেন। ফিটনেসের উদাহরণ উনি। ভীষণ নিয়ম মেনে চলেন। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

এ কথা সত্যি যে প্রসেনজিৎ নিজের বয়স ধরে রেখেছেন। তাঁকে দেখে বোঝা মুশকিল যে তিনি ৬০-এর কোঠা পেরিয়ে গিয়েছেন। প্রসেনজিৎ নিজের ফিটনেস ও ডায়েট নিয়ে ভীষণ সচেতন। যেটাই খান একেবারে নিয়ম মেনে। উল্টো পাল্টা কোনও খাবার তাঁর ডায়েটের মধ্যে একেবারে থাকে না। শোনা যায়, প্রসেনজিৎ গত কয়েক বছর ধরে ভাতও খান না। এর সঙ্গে রয়েছে শরীরচর্চা। সব মিলিয়ে প্রসেনজিৎকে দেখে তাঁর বয়স বোঝার উপায় একেবারেই নেই। 

শিশুশিল্পী হিসেবে প্রসেনজিৎ প্রথম অভিনয় শুরু করেন তাঁর বাবা বিশ্বজিতের পরিচালিত ছুবি 'ছোট্ট জিজ্ঞাসা'তে। এই ছবিটি ১৯৬৮ খ্রিষ্টাব্দে মুক্তি পায়। এরপর বড়ে হয়ে ‘শত্রু’তে খলনায়ক হিসেবে ধরা দেন। তারপর একসময় রোম্যান্টিক হিরো হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টলিপাড়ার প্রিয় বুম্বাদা। বাণিজ্যিক ছবির মাধ্যমে বাংলা বিনোদনের ব্যবসাকে যেমন নতুন মোড় দিয়েছেন। তেমনি ভিন্ন ধারা বাংলা ছবিতেও তাক লাগিয়েছেন। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। সিনেমার সঙ্গে সিরিজেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন বুম্বাদা।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement