Advertisement

Bigg Boss 15 চ্যাম্পিয়ন তেজস্বী প্রকাশ, ট্রফির সঙ্গে পেলেন ৪০ লক্ষ আর্থিক পুরস্কার

Bigg Boss 15 Winner: বিগ বসের এই মরসুমে ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ। তৃতীয় স্থান পেলেন করণ। প্রতীককে হারিয়ে জিতলেন তেজস্বী। ট্রফির সঙ্গে ৪০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেলেন।

বিগ বস চ্যাম্পিয়ন তেজস্বী প্রকাশ। বিগ বস চ্যাম্পিয়ন তেজস্বী প্রকাশ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jan 2022,
  • अपडेटेड 1:39 AM IST
  • বিগ বস ১৫-এর চ্যাম্পিয়ন তেজস্বী প্রকাশ
  • ট্রফির সঙ্গে পেলেন ৪০ লক্ষের আর্থিক পুরস্কার।
  • করণ কুন্দ্রা শেষ করলেন তৃতীয় স্থানে।

Bigg Boss 15 Grand Finale: বিগ বস ১৫-এর চ্যাম্পিয়ন তেজস্বী প্রকাশ। তাঁর হাতে ট্রফি তুলে দেন সঞ্চালক সলমন খান।বিগ বসের ঘরে পরস্পরের মধ্যে জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। রবি-রাতের লড়াইয়ে প্রথম তিনে ছিলেন তাঁরা। তৃতীয় স্থান পেলেন করণ। প্রতীককে হারিয়ে জিতলেন তেজস্বী। ট্রফির সঙ্গে ৪০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেলেন এই মরসুমের চ্যাম্পিয়ন। এরপর নাগিন ৬-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তেজস্বীকে।

বিগ বস চ্যাম্পিয়ন হওয়ার পর মা-বাবার সঙ্গে ট্রফি হাতে ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন তেজস্বী। তিনি লিখেছেন,'৪ মাসের কঠিন যাত্রাপথের শেষে স্বপ্নপূরণ।'

এ দিন ফাইনালে প্রথম পাঁচে উঠেছিলেন প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট, করণ কুন্দ্রা, শমিতা শেট্টি আর তেজস্বী প্রকাশ। বরাবরের মত এবারও পুরস্কার অর্থের অংশ নিয়ে জয়ের পথ থেকে সরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। ট্রফির দৌড়ে থাকো অথবা ১০ লক্ষ টাকা- বেছে নিতে হবে যে কোনও একটা। ১০ লক্ষ টাকা নিয়ে নিজেকে সরিয়ে নেন নিশান্ত।                 

আরও পড়ুন

বাকি চার প্রতিযোগীর মধ্যে বাদ পড়েন শমিতা শেট্টি। ঘরে ঢুকেছিলেন 'গেহরাইয়াঁ' ছবির অভিনেতা-অভিনেত্রীরা। প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তার পর প্রথম তিনের ঘোষণা শুরু করেন। থেকে যান করণ ও তেজস্বী। শমিতাকে দীপিকা পাডুকোন জানান, তাঁকে ঘর ছাড়তে হবে। বিগ বসের প্রতি মরসুমেই সম্পর্কে জড়িয়ে পড়েন তারকারা। এবার তেজস্বী-করণ এবং শমিতা-রাকেশের জুটি মন জয় করে নিয়েছে ভক্তদের। শেষবেলায় জুটিতে পায়ে পা মেলান তাঁরা। নজর কেড়েছে 'সামি, সামি' গানে রাকেশ ও শমিতার দুর্দান্ত রসায়ন। 

বিগ বসে এ দিন তৈরি হয় আবেগঘন মুহূর্ত। বিগ বসে এসেছিলেন শেহনাজ। সলমনের সঙ্গে আলিঙ্গনের মুহূর্তে নিজেকে সংযত রাখতে পারেননি তিনি। 'তৌডা কুত্তা টমি' ভাইরাল গানে শেহনাজের সঙ্গে পা মেলান সলমন। দু'জনেই স্মরণ করেন সিদ্ধার্থ শুক্লাকে। সিদ্ধার্থের মায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে জানান সলমন। তার পর নাচ-গানে ভালবাসার উদযাপন করেন শেহনাজ। টিভি স্ক্রিনে ভেসে ওঠেন সিদ্ধার্থ-শেহনাজের 'পুরনো সেই দিনের কথা'। শেহনাজ জানিয়ে দেন, সিদ্ধার্থ এখনও তাঁর সঙ্গে রয়েছেন। চিরকাল ভালবেসে যাবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement