Advertisement

Bigg Boss Bangla: জিতু-রাজবীরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তোলপাড় 'BIGG BOSS' হাউস

'বিগ বস' বাংলার খেলা যত দিন এগোচ্ছে ততই যেন রোম্যাঞ্চকর হয়ে উঠছে। বিগ বস-এর ট্রফি জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঘরের সব সদস্যরাই। রোজই কিছু না কিছু ঘটে চলেছে বিগ বস-এর বাড়িতে। ক্যাপ্টেনসি টাস্ককে ঘিরে নন্দিনীর কারণে ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন সৃজলা, সেই সাক্ষীও থেকেছেন দর্শকেরা।

বিগ বস বাংলার ঘরে ধুন্ধুমারবিগ বস বাংলার ঘরে ধুন্ধুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2026,
  • अपडेटेड 10:06 AM IST
  • 'বিগ বস' বাংলার খেলা যত দিন এগোচ্ছে ততই যেন রোম্যাঞ্চকর হয়ে উঠছে।

'বিগ বস' বাংলার খেলা যত দিন এগোচ্ছে ততই যেন রোম্যাঞ্চকর হয়ে উঠছে। বিগ বস-এর ট্রফি জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঘরের সব সদস্যরাই। রোজই কিছু না কিছু ঘটে চলেছে বিগ বস-এর বাড়িতে। ক্যাপ্টেনসি টাস্ককে ঘিরে নন্দিনীর কারণে ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন সৃজলা, সেই সাক্ষীও থেকেছেন দর্শকেরা। প্রতিযোগীদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া সব সময়ই হচ্ছে। তবে এবার গুরুতর অভিযোগ উঠল রাজবীর ও জিতুর বিরুদ্ধে। শুক্রবারের পর্বে সোনামণি ও নিরঞ্জন (লাফটারসেন) দুজনেই অপর দুই প্রতিযোগীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। একদিকে নিরঞ্জন জিতুর বিরুদ্ধে তাঁর গোপনাঙ্গে স্পর্শ করার মতো অভিযোগ এনেছেন, তেমনি রাজবীরের বিরুদ্ধে সোনামণি অশালীন স্পর্শের অভিযোগ আনেন। 

জিতুর বিরুদ্ধে নিরঞ্জনের অভিযোগ
'বিগ বস'-এর দেওয়া 'সোনার বিস্কুট' রসদ সংগ্রহের খেলায় প্রায় সব প্রতিযোগী জড়িয়ে পড়েন একে-অপরের সঙ্গে বচসায়। তবে সমস্ত গণ্ডগোলকে ছাপিয়ে টক অব দ্য টাউন হয়ে উঠেছে অভিনেতা জিতু এবং নিরঞ্জন-এর মধ্যকারের চরম ধস্তাধস্তির দৃশ্য! শুক্রবারের পর্বে দেখা গিয়েছে, বিগ বস-এর দেওয়া টাস্কের মাঝেই নিরঞ্জন ও জিতুর মধ্যে হালকা ধস্তাধস্তি হয় এবং জিতু নিরঞ্জনের কোমরে বাঁধা স্কার্ফ ধরে টানাটানি করেন। এতেই বেজায় চটে যান নিরঞ্জন। তাঁর মারাত্মক অভিযোগ— লড়াইয়ের মাঝে জিতুর হাত নাকি তাঁর গোপনাঙ্গ স্পর্শ করেছে। যদিও জিতু সাফ জানিয়ে দেন যে নিরঞ্জন মিথ্যে কথা বলছে। তিনি ওরকম কোনও কাজ করেননি। যদিও নিরঞ্জন তাঁর জায়গায় অনড়। 

সোনামণির অভিযোগ রাজবীরকে নিয়ে
অপরদিকে, সোনামণিও গুরুতর অভিযোগ আনেন রাজবীরের বিরুদ্ধেও। এই একই টাস্ক চলাকালীন রাজবীর নাকি সোনামণিকে ব্যাড টাচ করেছেন। এই টাস্ক চলাকালীন সোফার পিছনে লুকিয়ে পড়েন সোনামণি, মনামী ও দীপেন্দু। আর অন্যদিকে নিরঞ্জনের সঙ্গে প্রায় হাতাহাতি রাজবীরের। নিরঞ্জনের বেশ করেছি বলে চিৎকার। ঠিক সেই সময়ই সোনামণি চিৎকার করে ওঠেন রাজবীরের ওপর। অভিনেত্রীর অভিযোগ, হাতে, পায়ে স্পর্শ করেছেন রাজবীর। ব্যাড টাচ করেছেন তিনি। আর এসবের মাঝে পড়ে রাজবীরের হয়ে গলা ফাটাতে থাকেন নন্দিনী। আর এই ব্যাড টাচ নিয়েই ফের অশান্ত হয়ে ওঠে বাড়ির পরিবেশ।    

Advertisement

নতুন সদস্য 'বিগ বস'-এর ঘরে
এই টানটান উত্তেজনার মাঝেই আবার শোনা যাচ্ছে 'বিগ বসে'র ঘরে নাকি পা রাখতে চলেছেন এক রহস্যময়ী নারী। কানাঘুষো শোনা যাচ্ছে, ‘স্প্লিটসভিলা’ কাঁপানো সেই কন্যের নাম অনুষ্কা ঘোষ। যিনি ‘মিস ওড়িশা’ সৌন্দর্য প্রতিযোগিতা দিয়েই বিনোদুনিয়ায় শিকে ছিঁড়েছিলেন। পড়াশোনা কলকাতার আশুতোষ কলেজে। পরবর্তীতে ‘স্প্লিটসভিলা’য় যোগ দিয়ে একক লড়াইয়ে প্রতিযোগী হিসেবে আসমুদ্রহিমাচলের নজর কাড়েন। যিনি আবার স্বঘোষিত ‘ক্যুইন’ও। সেই অনুষ্কাই এবার ‘বিগ বস বাংলা’য় যোগ দিতে চলেছেন। তারপর অনুষ্ঠানের সমীকরণ আরও বদলাবে বলেই মনে করা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement