Advertisement

Rajveer-Nandini: 'মা না চাইলে বিয়ে নয়', রাজবীরের উত্তরে মন ভাঙল নন্দিনীর? জবাব দিলেন অভিনেত্রী

ফ্যামিলি পর্বে রাজবীরের মা এসে ছেলেকে শুধুই খেলার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে গেছেন। এমনকী রাজবীর যখন নন্দিনীর প্রসঙ্গ তোলেন তখন মা স্পষ্ট জানিয়ে দেন এগুলো এখানো আলোচনার বিষয় নয়। সোমবার সাংবাদিক সম্মেলনেও নন্দিনীর প্রসঙ্গ উঠতে অন্য রকম উত্তর দেন রাজবীর। যা নিয়ে একটু ক্ষুব্ধ নন্দিনী ও তাঁর অভিভাবক।

রাজবীর-নন্দিনীরাজবীর-নন্দিনী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 1:34 PM IST
  • ফ্যামিলি পর্বে রাজবীরের মা এসে ছেলেকে শুধুই খেলার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে গেছেন।

'বিগ বস' বাংলার ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে ঢুকেছিলেন শিলিগুড়ির রাজবীর দে। এই ঘরে ঢোকার পরেই নিজের স্ট্র্যাটেজির জোরে দর্শকদের প্রিয় পাত্র যেমন হয়ে উঠেছেন, তেমনি ঘরের ভেতরের অন্য প্রতিযোগীদের কাছে একজন স্ট্রং প্রতিযোগী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই ঘরে এসে নন্দিনী দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাজবীর। তাঁদের দুষ্টু-মিষ্টি রসায়ন, খুনসুটি বেশ ভালই উপভোগ করছিলেন দর্শকেরা। কিন্তু হঠাৎ করেই রাজবীরের ওপর চটে গিয়ে তাঁর গায়ে হাত তোলার মাশুল দিতে হয় নন্দিনীকে। ভাল গেম খেলেও তাঁকে অসময়ে বিগ বস থেকে চলে যেতে হয়। এরপর অনেকটা সময় কেটে গিয়েছে। ফ্যামিলি পর্বে রাজবীরের মা এসে ছেলেকে শুধুই খেলার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে গেছেন। এমনকী রাজবীর যখন নন্দিনীর প্রসঙ্গ তোলেন তখন মা স্পষ্ট জানিয়ে দেন এগুলো এখানো আলোচনার বিষয় নয়। সোমবার সাংবাদিক সম্মেলনেও নন্দিনীর প্রসঙ্গ উঠতে অন্য রকম উত্তর দেন রাজবীর। যা নিয়ে একটু ক্ষুব্ধ নন্দিনী ও তাঁর অভিভাবক। 

নন্দিনীকে নিয়ে রাজবীরকে প্রশ্ন করা হলে রাজবীর বলেন যে তিনি নন্দিনীকে ভালোবাসেন এবং এই সম্পর্ক নিয়েও তিনি সিরিয়াস। এমনকী রাজবীর এখনই এনগেজমেন্ট করে নিতেও রাজি আছেন। তবে এরপরেই রাজবীর বলেন, আমি এমন কিছু করতে চাই না যাতে মায়ের কোনও খারাপ লাগা থাকে। সেই কারণে আমি মাকে রাজি করানোর চেষ্টা করব এই বিয়ের ব্যাপারে। এমনকী মা যদি না চান, তাহলে রাজবীর নন্দিনীর সঙ্গে বিয়ে করবেন না। রাজবীরের এই সোজাসাপটা জবাব শুনে নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। এবার নন্দিনীর তরফ থেকে আসে এর উত্তর। 

ছবি সৌজন্যে: ফেসবুক

রাজবীর তাঁর সম্পর্কের বলটা যেমন মায়ের কোর্টে ঠেলে দিয়েছেন, নন্দিনী কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানিয়েছেন, একটা রিয়্যালিটি শোয়ে তাঁদের আলাপ। সম্পর্কের বয়স সবেমাত্র দু’মাস! এত তাড়াতাড়ি বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিয়ে কোনও চূড়ান্ত উত্তর আশা করাটাই ঠিক নয়। কারণ, ক্যামেরার বাইরের আসল পৃথিবীটা তাঁরা এখনও একসঙ্গে দেখেননি। টাকা-পয়সা, সংসারের দায়িত্ব, পরিবার বা অসুস্থতার মতো কঠিন সময়গুলোতে দু’জন দু’জনের পাশে কীভাবে থাকবেন, সেই পরীক্ষাই তো এখনও বাকি! নন্দিনীর মতে, ভালোবাসা, রোম্যান্স আর প্রেমের অনুভূতিগুলো নিঃসন্দেহে সুন্দর কিন্তু বিয়ের জন্য ক্যামেরার বাইরে একে-অপরকে জানা আর বাস্তবের লড়াইয়ে পাশে থাকতে পারব কি না, সেটা বোঝা খুব জরুরি। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

তবে এত বাস্তববাদী কথা বললেও, রাজবীরের প্রতি তাঁর ভালোবাসা যে বিন্দুমাত্র কম নয়, তা স্পষ্ট করে দিয়েছেন নন্দিনী। অনেকেই ভাবছিলেন, ঘরের ভেতরের ওই চুমু আর রোম্যান্স বোধহয় নিছকই ‘গেম প্ল্যান’। সেই গুঞ্জনে জল ঢেলে অভিনেত্রী জানালেন, তিনি রাজবীরকে মন থেকেই পছন্দ করেন, ভালোবাসেন। তাঁর অনুভূতিগুলো একেবারেই খাঁটি। যদিও সারা জীবন একসঙ্গে কাটাবেন কি না, সেই উত্তরটা সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু এত কিছুর পরও একটা চাপা অভিমান যে নন্দিনীর মনে জমেছে, তা তাঁর লেখার পরতে পরতে স্পষ্ট। সাংবাদিকদের সামনে রাজবীর যেভাবে বিষয়টা সামলেছেন, তা মোটেই ভালো লাগেনি তাঁর। সোজাসুজিই লিখলেন, “ও যেভাবে প্রশ্নটা সামলাল, তাতে আমি খুব আঘাত পেয়েছি। আমি ভেবেছিলাম ও বলবে, এই বিষয়গুলোতে সময়ের দরকার, আর শোয়ের বাইরে বেরিয়ে আমাদের সম্পর্কটাকে আরও ভালোভাবে বুঝতে চায়।” অবশ্য রাজবীরের কথা বা কাজের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই, সেটাও মেনে নিয়েছেন নন্দিনী। তবে একটা মাত্র মন্তব্যের জন্য রাজবীরের প্রতি তাঁর ভালোবাসা বদলে যাবে না বলেও জানিয়েছেন তিনি। বিগ বস-এর ঘরে রাজবীর-নন্দিনীর প্রেম বাস্তবে কোনদিকে যায়, সেটা বিগ বস শেষ হওয়ার পরই বোঝা যাবে। 

Read more!
Advertisement
Advertisement