Advertisement

Jeetu Kamal: 'বিগ বস'-এর কাছে কান্নাকাটি জিতুর, 'সব নাটক', বলছেন নেটিজেনরা

জিতু-সৃজলার নতুন সম্পর্ক ঘিরে এখন সরগরম বিগ বস। তাঁদের কখনও মান-অভিমান চলে আবার কখনও বা চোখে চোখে ইশারায় কথা। টাস্কে একে-অপরকে সাপোর্ট করা, সেটা কারোরই চোখ এড়ায়নি। কয়েক সপ্তাহ আগেই জিতু ফিল্মি কায়দায় আকাশ-বাতাসকে সাক্ষী রেখে সৃজলাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

বিগ বসে কাঁদলেন জিতুবিগ বসে কাঁদলেন জিতু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 2:34 PM IST
  • 'বিগ বস' বাংলা রোজই যেন আরও চমকপ্রদ হয়ে উঠছে।

'বিগ বস' বাংলা রোজই যেন আরও চমকপ্রদ হয়ে উঠছে। বাড়ির সদস্যদের সমীকরণ ক্রমেই বদলাচ্ছে। টিকিট টু ফিনাল-এ নিয়ে ইতিমধ্য়েই ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছে বাড়ির মধ্যে। অপরদিকে, সৃজলা-জিতুর সম্পর্ক কোনদিকে এগোচ্ছে, তা নিয়েও ঘোর বিভ্রান্তি। আর এরই মধ্যে বিগ বস-এর জিতুর অদ্ভুত আচরণ নিয়ে কথা উঠতে শুরু করেছে। স্টার জলসার নতুন প্রোমোতে জিতুর আচরণ একেবারেই স্বাভাবিক নয়। হঠাৎ করে কী হল অপরাজিত নায়কের?

বিগ বস বাংলার নতুন প্রোমোতে দেখা গিয়েছে, জিতু সুইমিং পুলের ওপারে আয়নার সামনে দাঁড়িয়ে বিগ বস-এর সঙ্গে কথা বলার আর্জি জানান। বিগ বস সাড়া না দিলে হঠাৎ করেই জিতু আয়নায় ধাক্কা দিতে শুরু করেন। জিতুর এই কাণ্ড দেখে সোফায় বসা নিরঞ্জন চিৎকার করে ওঠে। দৌড়ে আসেন সৃজলাও, বাধা দেন অভিনেতাকে। এরপরই কনফেশন রুমে জিতুকে ডেকে পাঠান বিগ বস। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। অন্যদিকে, বাইরে সৃজলাকেও মনমরা দেখায়। সৃজলাকে সামলাতে এলে তিনি হাত সরিয়ে দেন। এই প্রোমো সামনে আসার পর অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে কি জিতু-সৃজলার মধ্যে কোনও মনোমালিন্য হল নাকি অন্য় কোনও ব্যাপার?

চ্যানেলের পক্ষ থেকে এই প্রোমো সামনে আসার পরই জিতু-সৃজলাকে নিয়ে ট্রোলড শুরু হয়। কেউ বলেন, গেম খেলতে গেছে না প্রেম করতে গেছে ওখানে। আবার কেউ লিখলেন, নাটক নাটক। কেউ লিখলেন, ফাইনাল কাছে আসতেই নাটক শুরু। কেউ লিখেছেন, প্রেমের আঘাত। কারোর মতে, এই ভাবে সিমপ্যাথি পাওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না। বিগ বস-এর দর্শকেরা জিতুর এই কান্নাকে এক কথায় নাটক বলেই অ্যাখা দিয়েছেন। অন্যদিকে, সৃজলাকে নিয়ে জিতুকে ট্রোলড করতে ছাড়নেনি নেটিজেনের একাংশ। তবে আসলে কী হতে চলেছে, তা পুরোটাই বোঝা যাবে বুধবারের পর্বে। 

জিতু-সৃজলার নতুন সম্পর্ক ঘিরে এখন সরগরম বিগ বস। তাঁদের কখনও মান-অভিমান চলে আবার কখনও বা চোখে চোখে ইশারায় কথা। টাস্কে একে-অপরকে সাপোর্ট করা, সেটা কারোরই চোখ এড়ায়নি। কয়েক সপ্তাহ আগেই জিতু ফিল্মি কায়দায় আকাশ-বাতাসকে সাক্ষী রেখে সৃজলাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। যদিও মন ফাগুন অভিনেত্রী হ্যাঁ নাকি না বলেছে, তা বোঝা যাচ্ছে না। মঙ্গলবারের পর্বেও জিতু-সৃজলার হালকা রাগ-অভিমান ধরা পড়েছিল। তবে তাঁদের এই নতুন সম্পর্ক সত্যি নাকি বিগ বস জেতার কোনও স্ট্র্যাটেজি, তা সময় এলেই বুঝতে পারা যাবে। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement