Advertisement

Bigg Boss Bangla: শুরু কাউন্টডাউন, আজকেই 'বিগ বস বাংলা'র গ্র্যান্ড ওপেনিং, কখন দেখা যাবে?

সবার আগে কথা বলা যায় বিগ বস-এর গ্র্যান্ড ওপেনিং পর্ব নিয়ে। জানা যাচ্ছে, ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং-কে বিশেষ অতিথি হিসেবে আনা হতে পারে। তবে তাঁকে দেখা যাবে স্রেফ উদ্বোধনী মঞ্চে। এমনটাও শোনা যাচ্ছে, ফুটবলার দীপেন্দু বিশ্বাসকেও বিশেষ অতিথি হিসেবে আনা হতে পারে।

বিগ বস বাংলাবিগ বস বাংলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 10:49 AM IST
  • কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে 'বিগ বস বাংলা' সিজন ৩।

এতদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে 'বিগ বস বাংলা' সিজন ৩। আর এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। 'বিগ বস বাংলা' নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতুহল তুঙ্গে। কারণ আগের দুটি সিজনের কয়েক বছর পর 'বিগ বস বাংলা' সিজন ৩ এসেছে, তাও আবার একেবারে নতুন ফরম্যাটে। প্রথমবার বাংলার 'বিগ বস'-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে সকলের প্রিয় দাদাকে। কারা কারা এই 'বিগ বস'-এর ঘরে এন্ট্রি নেবেন তা নিয়েও চলছে বহু জল্পনা। আসুন দেখে নিই আজ কখন দেখা যাবে 'বিগ বস' এবং এই শোয়ের টেলিকাস্ট টাইম কখন?

কবে থেকে শুরু?
৩০ অগাস্ট, রবিবার অর্থাৎ আজ রাত ৮টার সময় 'বিগ বস বাংলা সিজন ৩'-এর গ্র্যান্ড ওপেনিং। কয়েক ঘণ্টা পরই জানা যাবে কারা কারা প্রতিযোগী হতে চলেছেন এই শোয়ের। যাঁরা আগামী তিনমাস বিগ বস-এর ঘরে অতিথি হয়ে থাকবেন। ফোন ও বাইরের জগত থেকে দূরে এই তিনমাস তাঁরা কীভাবে, কতটা চ্যালেঞ্জ নিয়ে থাকতে পারেন, সেটাই এখন দেখার। ৩১ অগাস্ট সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটার সময় দেখা যাবে 'বিগ বস বাংলা' স্টার জলসাতে।

'বিগ বস বাংলা'র গ্র্যান্ড ওপেনিং
সবার আগে কথা বলা যায় বিগ বস-এর গ্র্যান্ড ওপেনিং পর্ব নিয়ে। জানা যাচ্ছে, ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং-কে বিশেষ অতিথি হিসেবে আনা হতে পারে। তবে তাঁকে দেখা যাবে স্রেফ উদ্বোধনী মঞ্চে। এমনটাও শোনা যাচ্ছে, ফুটবলার দীপেন্দু বিশ্বাসকেও বিশেষ অতিথি হিসেবে আনা হতে পারে। তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 'বিগ বস বাংলা'র শুরুর দিন হরভজন সিংয়ের সঙ্গে গ্র্যান্ড ওপেনিংয়ে থাকবেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। নির্মাতা এই নিয়ে এখনও একটি কথাও বলেননি। আসলে তাঁরা ব্যাপারটায় চমক রাখতে চাইছেন। দর্শকদের শুরুর দিনেই সারপ্রাইজ দিতে চান তারা।

Advertisement

কারা কারা প্রতিযোগী
প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছে। বিনোদন জগতের পরিচিত মুখদের দেখা যাবে। পাশাপাশি বিগ বস বাংলায় কনটেন্ট ক্রিয়েটর, সংগীতশিল্পী এবং ক্রীড়াক্ষেত্রের ব্যক্তিত্বদেরও দেখা যেতে পারে বলে খবর। প্রতিযোগীদের সম্পূর্ণ তালিকা আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তবে তালিকায় রয়েছেন মনামী ঘোষ, সায়ক চক্রবর্তী, যশ-নুসরত, সৃজলা গুহ, সোনামণি সাহা সহ আরও অনেকে। ইতিমধ্যে একাধিক প্রতিযোগী 'বিগ বস'-এর বাড়িতে পা রেখেছেন। 

Read more!
Advertisement
Advertisement