Advertisement

Durnibar Saha gossip: সৃজলা-দুর্নিবারের মধ্যে কী চলছে? ফাঁস হল 'BIGG BOSS'-এর ঘরে

২০২৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা ওরফে মোহরের সঙ্গে বিয়ে করেন গায়ক দুর্নিবার। প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ে দিয়েছিলেন। যদিও দুর্নিবারের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েক বছর লিভ-ইন করার পর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।

দুর্নিবার-সৃজলাদুর্নিবার-সৃজলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 11:23 AM IST
  • এরই মাঝে আরও একটি প্রেম প্রেম গন্ধ পাওয়া যাচ্ছে বিগ বসের ঘরে।

'বিগ বস' বাংলার ঘরে কখন কী ঘটে তা বলা মুশকিল। ইতিমধ্যেই নন্দিনী ও রাজবীরের প্রেমের সম্পর্ক বেশ গভীরের দিকে যাচ্ছে। তাঁদের একসঙ্গে সব সময় থাকা, কাছাকাছি বসে আড্ডা মারা, সবটাই নজরে এসেছে সকলের। এরই মাঝে আরও একটি প্রেম প্রেম গন্ধ পাওয়া যাচ্ছে বিগ বসের ঘরে। যদিও শোনা গিয়েছে এটা নাকি একতরফা। এই বাড়িতে দুর্নিবার-সৃজলার মধ্যে এক আলাদা সমীকরণ যে রয়েছে, তা  বাড়ির সব সদস্যরাই জানেন। এবার এই দুজনকে নিয়ে মারাত্মক কথা বললেন বাড়ির আর এক সদস্য সোনামণি।

মঙ্গলবারের পর্বে সোনামণি ও দুর্নিবারের কথোপকথন দর্শকদের নজর কেড়েছে। সোনামণি দুর্নিবারকে আলাদা করে সরিয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, সৃজলা তাকে জানিয়েছে দুর্নিবার নাকি মাইক খুলে সৃজলাকে জানিয়েছে, যে সে তাকে পছন্দ করে। দুর্নিবারের ‘আই লাইক ইউ’ মন্তব্য শুনে নাকি ভীষণ ভয় পেয়ে গিয়েছে সৃজলা। সে বুঝতে পারছে না কি করবে। ওদিকে জিতুও নাকি সৃজলাকে পছন্দ করে বলে জানাই সোনামণি। সোনামণির মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে যায় দুর্নিবার। এরপর তাকে ধীরে ধীরে বলে, এই কথা যেন সোনামণি কাউকে না বলে। যদি সোনামণি নিজের কথা রাখে তাহলে দুর্নিবার যতদিন বিগ বসের বাড়িতে থাকবে ততদিন সোনামণিকে নমিনেট করবে না। যদিও সোনামণি জানিয়েছেন যে তিনি নমিনেশনের ভয় পান না, কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি আর কথা বলবেন না। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

এই কথোপকথন সামনে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে তুঙ্গে। দুর্নিবার বিবাহিত এবং এক সন্তানের বাবা। যদিও বিগ বস-এর ঘরে সৃজলাকে বিশেষ গুরুত্ব দেওয়া কারোরই নজর এড়ায়নি। মাঝের একটি পর্বে সৃজলা দুর্নিবারকে বলেছিলেন যে তিনি যেন তাঁকে কন্ট্রোল করার চেষ্টা না করেন। এছাড়াও আহত হওয়ার পর হাসপাতাল থেকে বিগ বস-এর ঘরে ঢোকার পর সৃজলাকে জড়িয়ে ধরে দুর্নিবারের কান্নাও কারোর চোখ এড়ায়নি। তাহলে কি সত্যিই এক বাড়িতে থাকতে থাকতে সৃজলার প্রতি ভালোলাগা চলে এসেছে দুর্নিবারের?

Advertisement

২০২৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা ওরফে মোহরের সঙ্গে বিয়ে করেন গায়ক দুর্নিবার। প্রসেনজিৎ নিজে দাঁড়িয়ে তাঁদের বিয়ে দিয়েছিলেন। যদিও দুর্নিবারের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েক বছর লিভ-ইন করার পর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। কিন্তু সেই বিয়ের মেয়াদ কিছুদিনের ছিল। সে সময় বিচ্ছেদের কারণ হিসাবে মনে করা হয়, তৃতীয় ব্যক্তির কথা।  দুর্নিবারের জীবনে নতুন প্রেমই নাকি, মীনাক্ষীর সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরার কারণ। আর এবার বিগ বস-এর ঘরে দুর্নিবার-সৃজলার মধ্যে কী খিচুড়ি পাকছে, তা পরবর্তী সময়েই বোঝা যাবে। 

 

   

Read more!
Advertisement
Advertisement