Advertisement

Jeetu Kamal In Bigg Boss: 'Bigg Boss'-এর ঘরে ধামাকেদার এন্ট্রি জিতুর, রাজবীরের গেম প্ল্যান ভেস্তে দিতে পারেন অভিনেতা?

এমনকী গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতেও মনে করা হয়েছিল সেই অভিনেতাই এন্ট্রি নেবেন, কিন্তু সেখানেও দেখাব গেল শিলিগুড়ির মডেল-অভিনেতা রাজবীর দে-কে। তবে এবার আর কোনও সংশয় নেই, শনিবার রাতেই 'বিগ বস'-এর ঘরে প্রবেশ করবেন জিতু কমল।

বিগ বস-এর ঘরে জিতু কমলবিগ বস-এর ঘরে জিতু কমল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 1:19 PM IST
  • জল্পনা অনেকদিন ধরেই ছিল যে 'বিগ বস' বাংলার ঘরে প্রবেশ করতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির এই হিরো।

জল্পনা অনেকদিন ধরেই ছিল যে 'বিগ বস' বাংলার ঘরে প্রবেশ করতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির এই হিরো। তবে পাকাপাকি কোনও খবর ছিল না। এমনকী অগাস্ট শেষে যখন 'বিগ বস' সিজন ৩ শুরু হয়, তখনও মনে করা হয়েছিল এবার হয়তো প্রতিযোগী হিসাবে দেখা যাবে সেই হিরোকে। কিন্তু ১৫ জন প্রতিযোগীর মধ্যে ইন্ডাস্ট্রির সেই নায়কের দেখা মেলেনি। এমনকী গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতেও মনে করা হয়েছিল সেই অভিনেতাই এন্ট্রি নেবেন, কিন্তু সেখানেও দেখাব গেল শিলিগুড়ির মডেল-অভিনেতা রাজবীর দে-কে। তবে এবার আর কোনও সংশয় নেই, শনিবার রাতেই 'বিগ বস'-এর ঘরে প্রবেশ করবেন জিতু কমল। অভিনেতার ধামাকেদার এন্ট্রির প্রোমো সামনে এসেছে। 

প্রথমদিকে জিতু কমল 'বিগ বস'-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে শেষমেষ রাজি হয়ে যান এই ঘরে ঢোকার জন্য। এক সংবাদমাধ্যমের কাছে জিতু নিজেই জানিয়েছেন তাঁর 'বিগ বস'-এর ঘরে এন্ট্রি নেওয়ার তিন কারণ। জিতুর কথায়, তিনি নতুন এক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই 'বিগ বস'-এর ঘরে যাচ্ছেন। সকলেই যেখানে 'বিগ বস'-এ অনীহা দেখাচ্ছেন, জিতু সেই ভয়ের কারণ জানতেই এই ঘরে ঢুকছেন। দ্বিতীয়ত, জিতু দর্শকদের আরও ভালোবাসা পাওয়ার জন্যই এই ঘরে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। তৃতীয় কারণ, ব্যক্তিগত লাভ-ক্ষতির ঊর্ধ্বে উঠে পুরো টলিউড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক স্বার্থকেও নিজের অংশগ্রহণের বড় কারণ বলে মনে করছেন তিনি।

তবে এর পাশাপাশি জিতু জানিয়েছেন যে তিনি জয়ী হলে পুরস্কারের অর্থের ৭৫ শতাংশ তিনি তাঁর ট্রাস্টে দেবেন। সেখানে অনাথ শিশুদের জন্য একটা পরিবার তৈরি করতে চান অভিনেতা। শনিবারই 'বিগ বস'-এর ঘরে প্রবেশ করতে চলেছেন জিতু। স্বাভাবিকভাবেই তাঁর ঘরে এন্ট্রি সকলকে যে অবাক করবে, তা বলাই বাহুল্য। এমনিতে জিতুর ফ্যান ফলোয়ার্সদের সংখ্যা নেহাত কম নয়। ঘরের ভেতরেও রয়েছেন একাধিক চেনা পরিচিত মুখ। জিতুর এন্ট্রিতে রাজবীর দে কি এবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন? কৌতূহল অমূলক নয়।

Advertisement

প্রসঙ্গত, গত কয়েকদিনেই 'বিগ বস'-এর ঘরের অন্দরের সমীকরণ আমূল পরিবর্তন হয়েছে। যাঁরা কাল বন্ধু ছিলেন, আজ তাঁরাই শত্রু। একের পর অক টুইস্ট দেখা যাচ্ছে বিগ বস-এ। একদিকে ভরত কলকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সোহিনী পাল। আর তাতেই কুরুক্ষেত্র হয়ে উঠেছে ঘর। আপত্তি তুলেছেন রাজবীর দে, নন্দিনী দত্তরা। অন্যদিকে নতুন ক্যাপ্টেনের কথা শুনতে নারাজ ভরত কল, লাফটারসেন নিরঞ্জন মণ্ডলরা। এমন টানটান উত্তেজনার মাঝে বাংলার 'বিগ বস' দূর্গে প্রবেশ করতে চলেছেন জিতু কমল। অনুমান, এই সপ্তাহে ঘরের সদস্যদের সমীকরণ উলটপুরাণ হতে পারে। কারণ জিতু যোগ দেওয়ায় খানিক কোণঠাসা হতে পারেন রাজবীর দে। 

Read more!
Advertisement
Advertisement