Advertisement

Rajveer-Nandidi Special Bonding: ঝগড়া-অশান্তির মাঝে নতুন বন্ধুত্ব 'বিগ বস'-এর ঘরে, রাজবীর-নন্দিনীর রসায়নে মজে দর্শক

'বিগ বস' বাংলায় এতদিন মানুষ ঝগড়া-অশান্তি, মত বিরোধ, গালিগালাজ এইসব দেখে এসেছে। কিন্তু এবার সেই বাড়িতে বসন্তের উপস্থিতি। প্রেম-ভালোবাসা, বিশেষ বন্ধুত্ব, এইসব না হলে ঠিক বিগ বস জমে ওঠে না। আর এবার 'বিগ বস' বাংলার সিজন ৩-তে বন্ধুত্বের বিশেষ রসায়ন তৈরি হচ্ছে নন্দিনী দত্ত ও রাজবীর দে-এর মধ্যে।

বিগ বস বাংলার আপডেটবিগ বস বাংলার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 11:46 AM IST
  • প্রেম-ভালোবাসা, বিশেষ বন্ধুত্ব, এইসব না হলে ঠিক বিগ বস জমে ওঠে না।

'বিগ বস' বাংলায় এতদিন মানুষ ঝগড়া-অশান্তি, মত বিরোধ, গালিগালাজ এইসব দেখে এসেছে। কিন্তু এবার সেই বাড়িতে বসন্তের উপস্থিতি। প্রেম-ভালোবাসা, বিশেষ বন্ধুত্ব, এইসব না হলে ঠিক বিগ বস জমে ওঠে না। আর এবার 'বিগ বস' বাংলার সিজন ৩-তে বন্ধুত্বের বিশেষ রসায়ন তৈরি হচ্ছে নন্দিনী দত্ত ও রাজবীর দে-এর মধ্যে। তাঁদের আলাদা করে একসঙ্গে কথা বলা, দুষ্টু-মিষ্টি খুনসুটি সবটাই ক্যামেরায় ধরা পড়েছে। বিগ বস-এর বাড়ির পরিবেশ এবার যে বদলাতে চলেছে তা বলাই বাহুল্য। 

রাজবীর-নন্দিনীর নতুন বন্ধুত্ব
সদ্য রাজবীরকে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এনে বাড়ির অন্য প্রতিযোগীদের বেশ চাপে ফেলেছে 'বিগ বস'। শিলিগুড়ির ছেলে রাজবীর কাউকেই ছেড়ে কথা বলছেন না। বাড়ির সকলের সঙ্গেই তাঁর কমবেশি ঝগড়া-ঝামেলা হয়ে গিয়েছে। কিন্তু তারই মাঝে নন্দিনীর সঙ্গে রাজবীরের আলাদা সমীকরণ কারোরই নজর এড়ায়নি। নন্দিনীকে মিষ্টি মেয়ে বলে সম্বোধন করেছেন রাজবীর। নন্দিনীর হাত ধরে কথা বলা, তাঁর সঙ্গে আলাদা করে আড্ডা, নন্দিনীকে ক্যাপ্টেন্সি টাস্কে জেতানোর চেষ্টা, ইমপ্রেস করার কোনও কৌশলই বাদ দিচ্ছেন না রাজবীর। প্রথমবার রাজবীরকে নিজের সম্পর্কে কথা বলতে শোনা গেল ৷ এমনকী দুজনেই স্বীকার করলেন যে তাঁরা সিঙ্গল। এখন নন্দিনীর সঙ্গে যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে রাজবীরের, তা খেলার মাঝে খেই হারিয়ে ফেলে নাকি তা অটুট থাকে, তা সময় বলবে ৷

শনিবার দাদার দরবার
অতীতেও 'বিগ বস' বাংলার ঘরে প্রেমের সম্পর্ক হয়েছে প্রতিযোগীদের মধ্যে। তবে নন্দিনী ও রাজবীরের এই সম্পর্ক ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বাড়ির বাইরেও এই বিশেষ বন্ধুত্ব অটুট থাকবে তা সময়ই বলবে। শনিবার মানেই বসবে 'দাদার দরবার' ৷ এই দিন হিসাব হবে সারা সপ্তাহ ধরে কে কী করল, কেন করল, ঠিক করল না ভুল করল ৷ শুনতে হবে দাদা তথা সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বকুনিও ৷ আবার যাঁরা ভালো খেলেছেন তাঁরা পাবেন বাহবা। এদিন বাড়ি থেকে কে এলিমিনেট হয়, আজ সেটাই দেখার পালা। 

Advertisement

নতুন ক্যাপ্টেন সোহিনী
এই সপ্তাহে বাড়ির ক্যাপ্টেন তাপস-কন্যা সোহিনী। নন্দিনীকে ক্যাপ্টেন্সি টাস্কে জেতানোর চেষ্টা করেছিলেন রাজবীর ৷ জয়িতা যেহেতু এই খেলার সঞ্চালক ছিলেন, তাঁকেও নানাভাবে নিজের দিকে টানার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু সেই প্ল্যান সাফল্য পায় না ৷ ভরত কলকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সোহিনী পাল। আর তাতেই কুরুক্ষেত্র হয়ে উঠেছে ঘর। আপত্তি তুলেছেন রাজবীর দে, নন্দিনী দত্তরা। অন্যদিকে নতুন ক্যাপ্টেনের কথা শুনতে নারাজ ভরত কল, লাফটারসেন নিরঞ্জন মণ্ডলরা।

Read more!
Advertisement
Advertisement