Advertisement

Bigg Boss Bangla Season 3: জিতু কমল-সৌমিতৃষাদের কাছে 'বিগ বস'-এর প্রস্তাব, সৌরভের শোয়ে আর কারা ডাক পেলেন?

হিন্দির পাশাপাশি বাংলাতেও 'বিগ বস' বেশ জনপ্রিয়। দু'টো সিজন বেশ উত্তেজনাপূর্ণ থাকলেও, তারপর তা বন্ধ হয়ে যায়। তবে এবার একেবারে নতুনভাবে আসতে চলেছে 'বিগ বস', যেখানে সঞ্চালক হিসাবে দেখা যাবে সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বহু বছর পর বাংলায় ফিরছে 'বিগ বস', আর সেই ঘরে কাকে কাকে ঘরবন্দি করা হবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, টলিপাড়ার অনেকের কাছেই বিগ বস-এর প্রস্তাব গিয়েছে।

বিগ বস বাংলাতে কারা কারা ডাক পেলেন?বিগ বস বাংলাতে কারা কারা ডাক পেলেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 11:15 AM IST
  • হিন্দির পাশাপাশি বাংলাতেও 'বিগ বস' বেশ জনপ্রিয়।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শোগুলির মধ্যে অন্যতম হল 'বিগ বস'। এই শো প্রথম সিজন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বলিউডের সলমন খানের সঞ্চলনায় এই শো এক আলাদা মাত্রা পায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ, সন্তা-পোষ্য ও মোবাইল ফোনের জগত থেকে দূরে বিগ বসের বাড়িতে থাকা বেশ কয়েকজন তারকা প্রতিযোগীদের রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন দর্শকেরা। হিন্দির পাশাপাশি বাংলাতেও 'বিগ বস' বেশ জনপ্রিয়। দু'টো সিজন বেশ উত্তেজনাপূর্ণ থাকলেও, তারপর তা বন্ধ হয়ে যায়। তবে এবার একেবারে নতুনভাবে আসতে চলেছে 'বিগ বস', যেখানে সঞ্চালক হিসাবে দেখা যাবে সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বহু বছর পর বাংলায় ফিরছে 'বিগ বস', আর সেই ঘরে কাকে কাকে ঘরবন্দি করা হবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, টলিপাড়ার অনেকের কাছেই বিগ বস-এর প্রস্তাব গিয়েছে। 

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রস্তীব গিয়েছিল জিতু কমলের কাছে। কিন্তু তিনি প্রথম আলোচনাতেই সরাসরি না বলে দিয়েছেন। গত বেশ কয়েকমাস ধরেই জিতু খবরের শিরোনামে রয়েছেন, বেশ চর্চিত। কিন্তু জিতু এই শোয়ে আসতে রাজি নন। জিতুর পাশাপাশি গায়িকা লগ্নজিতা চক্রবর্তী এবং অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল। দু’জনে সম্মতি দেননি। ছোটপর্দার ‘মিঠাই’ খ্যাত নায়িকা সৌমিতৃষা এখন দাপিয়ে কাজ করছেন ওটিটিতে। বর্তমানে বড়পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীও বিগ বসের ঘরে বন্দি হতে রাজি হননি। 

অপরদিকে, ছোটপর্দার অভিনেতা ও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেতা সায়কের নামও চর্চায় আছে। গত কয়েক মাসে বিতর্কের কেন্দ্রে থেকেছেন সায়ক। কখনও বিফ-কাণ্ড, কখনও আবার প্রাক্তন বৌদি সুস্মিতার অভিযোগে বিদ্ধ হয়েছেন অভিনেতা। যদিও সায়ক জানিয়েছেন যে তিনি বিগ বসে যাচ্ছেন না। আপাতত নিজের কাজেই মনোনিবেশ করতে চাইছেন সায়ক। এছাড়াও নাম উঠে আসছে দেবশ্রী রায়, পায়েল সরকারের মতো অভিনেত্রীদেরও নাম। বিগ বসে যাওয়ার প্রস্তাব নাকি গিয়েছে শ্রীলেখা মিত্রের কাছেও। যিনি টলিপাড়া নিয়ে সব সময়ই স্পষ্ট কথা বলতে পিছু পা হন না, এই মুহূর্তে তাঁর কাছেও সেরকম কাজ নেই। তবে শ্রীলেখা রাজি হয়েছেন কিনা, তা জানা যায়নি। এছাড়াও টেলিভিশনের আরও দুই জনপ্রিয় অভিনেতার কাছে প্রস্তাব গিয়েছে বলে খবর।

Advertisement

এদিকে বাছাই পর্বের শুরুতে আরও দুই নামী অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তাঁরা পারবেন না, জানিয়ে দিয়েছেন। আসলে ৯০দিন বাইরের জগত থেকে দূরে একটা বিশাল ঘরের মধ্যে নিজেকে বন্দি রাখার ঝুঁকিটা বেশ চ্যালেঞ্জিং। ইতিমধ্যেই বিগ বস-এর প্রোমো সামনে চলে এসেছে। সব কিছু ঠিক এগোলে সেপ্টেম্বর মাসের গোড়ায় এই খেলা-ঘরে পৌঁছে যাবেন অনেকেই।

Read more!
Advertisement
Advertisement