Advertisement

Jeetu-Nandidi Tussle: 'মাথায় হাত দিয়ে ছেলে পটানো', নন্দিনীকে কটাক্ষ জিতুর, হাইভোল্টেজ ড্রামা 'BIGG BOOS'-র ঘরে

বিগ বস-এর নতুন প্রোমোতেই বোঝা গিয়েছিল মঙ্গলবারের পর্বে ঝামেলা কিছু হতে চলেছে। আর সেটাই দেখা গেল বড় আকারে। রাজবীর-নন্দিনীর মাখো মাখো রোম্যান্স ক্যাপ্টেনসি টাস্কে যেন প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো। জিতু কমল ঘরে ঢোকার প্রথমদিন থেকেই নন্দিনীর চোখের শূল হয়েছিল। জিতুকে অন্য প্রতিযোগীরা যেভাবে স্বাগত জানিয়েছিলেন ঠিক ততটাই দূরত্বে চলে গিয়েছিলেন রাজবীর ও নন্দিনী।

নন্দিনী-জিতু বিগ বসের ঘরেনন্দিনী-জিতু বিগ বসের ঘরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 10:04 AM IST
  • বিগ বস-এর নতুন প্রোমোতেই বোঝা গিয়েছিল মঙ্গলবারের পর্বে ঝামেলা কিছু হতে চলেছে।

আজ যে বন্ধু কাল সে শত্রু। বিগ বস-এর ঘরে এটাই নীতি। আর সেই নীতির বাইরে কোনও প্রতিযোগী নয়। মঙ্গলবার নতুন ক্যাপ্টেনসির টাস্ক ঘিরে বিগ বস-এর বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। আর তারই মাঝে জিতু কমলের সঙ্গে একচোট ঝামেলা হল কনে দেখা আলো খ্যাত নন্দিনী দত্তের। যা ঘিরে সরগরম ঘরের পরিবেশ। দূরত্ব দেখা গেল রাজবীর ও নন্দিনীর মধ্যেও। 

বিগ বস-এর নতুন প্রোমোতেই বোঝা গিয়েছিল মঙ্গলবারের পর্বে ঝামেলা কিছু হতে চলেছে। আর সেটাই দেখা গেল বড় আকারে। রাজবীর-নন্দিনীর মাখো মাখো রোম্যান্স ক্যাপ্টেনসি টাস্কে যেন প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো। জিতু কমল ঘরে ঢোকার প্রথমদিন থেকেই নন্দিনীর চোখের শূল হয়েছিল। জিতুকে অন্য প্রতিযোগীরা যেভাবে স্বাগত জানিয়েছিলেন ঠিক ততটাই দূরত্বে চলে গিয়েছিলেন রাজবীর ও নন্দিনী। যদিও পরে জিতুর সঙ্গে রাজবীরের কিছুটা বন্ডিং দেখা যাচ্ছিল, যা প্রথম থেকেই ভাল ঠেকছিল না নন্দিনীর। আর ক্যাপ্টেনসি টাস্কে একেবারে নন্দিনীর মুখের ওপরই তাঁকে কটাক্ষ করলেন জিতু। 

নতুন ক্যাপ্টেনসি টাস্ক ছিল দুর্গ দখলের খেলা। যেখানে লাল ও কালো দুই দল ছিল। কালো দলে ছিলেন রাজবীর, নন্দিনী, জিতু, সোনামণি, তনুশ্রী, ঝিলম এঁরা। খেলা চলাকালীন এক দৃশ্যে রাজবীর-নন্দিনীর কথোপকথনের সময় জিতুর প্রসঙ্গ উঠলে নন্দিনী সরাসরি জিতুকে প্রশ্ন করেন তিনি এ ধরনের কথা বলেছেন কিনা? প্রকাশ্যেই জিতু ছোটপর্দার অভিনেত্রীকে কটাক্ষ করে বলেন, ওই মাথায় হাত দিয়ে ছেলে পটানো আমাদের দ্বারা হবে না। এই কথা শোনার পর মেজাজ হারান নন্দিনী। জিতুকে ঝাঁঝালো কন্ঠে বলেন, তুমি কি সারাদিন বসে জপ করতে করতে এরকম কূটকচালী করো? এমনকী জিতু-দিতিপ্রিয়ার ঝামেলার কথাও তিনি এখানে তুলে ধরেন। সব মিলিয়ে হাইভোল্টেজ ড্রামার সৃষ্টি হয়। যদিও জিতুকে শান্তভাবেই দেখা গিয়েছিল।

 

বাড়িতে ঢোকার আগেই জিতু জানিয়েছিলেন যে তিনি অহেতুক মাথা গরম করার ছেলে নন। যতক্ষণ না তাঁকে কেউ আঘাত না করে, তিনি পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার থেকে নিজেকে বিরত রাখেন। বিগ বস-এর ঘরে জিতু নিজের খেলাই খেলতে এসেছেন। তবে শুধু নন্দিনী নন, পরে রাজবীরের সঙ্গেও জিতুর কথা কাটাকাটি হয়। রাতে খাওয়ার টেবিলে ভরত কল ও সোনামণির সামনে জিতুকে বলতে শোনা যায় যে, আমার পিছনে কাঠি কোরো না! তাহলে সারাদিন আমিও সেটাই করব। জিতু যে নিজের স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement