Advertisement

Bigg Boss Bangla: 'বিগ বস'-এর ঘরে একের পর এক ভুতুড়ে কাণ্ড, ভয়ে জবুথবু নিরঞ্জন-সৌরভরা

এখানেই শেষ নয়, রাতেই ভুতুড়ে কাণ্ড ঘটতে দেখা যায়। তবে এটা আদৌও ভূতের কীর্তি নাকি বিগ বস-এর কোনও খেলা, তা বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে এই ঘটনায় দর্শকরা যেমন বিনোদন পেয়েছে তেমনি বাড়ি সদস্যদের মধ্যেও বেশ হাসি-ঠাট্টার পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিগ বসের ঘরে আতঙ্কিত সদস্যরাবিগ বসের ঘরে আতঙ্কিত সদস্যরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2026,
  • अपडेटेड 9:53 AM IST
  • 'বিগ বস' বাংলার ঘরে রোজই নিত্য নতুন বিষয় হয়ে থাকে।

'বিগ বস' বাংলার ঘরে রোজই নিত্য নতুন বিষয় হয়ে থাকে। কখনও ডিম চুরি নিয়ে ঝামেলা, কখনও বা চিনি গায়েব করে দেওয়া। এই নিয়েই প্রতিযোগীদের মধ্য়ে বচসা চলে তুঙ্গে। সিক্রেট রুমে বসে বসে সেগুলি বেশ উপভোগ করছেন নন্দিনীও। কিন্তু সোমবারের পর্বে বিগ বস-এর ঘরে যা হল, তা দেখে সদস্যরা বেশ ভয়েই রয়েছেন। ভেবে পাচ্ছেন না কী করবেন। ভুতুড়ে কাণ্ড ঘটছে বিগ বস-এর ঘরে। যে সব দেখে বেশ আতঙ্কিত নিরঞ্জন-সৌরভরা। 

ভূত দেখলেন নিরঞ্জন
সোমবারের পর্বে দেখা গিয়েছে, রাতে নিরঞ্জন রান্নাঘরে বাসন মাজছেন আর তনুশ্রীও সেই সময় কিছু কাজ করছিল। হঠাৎ করেই নিরঞ্জন বেসিনের সামনে থাকা আয়না দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করেন আর সেই চিৎকার শুনে তনুশ্রীও ভয়ে চিৎকার করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান। এঁদের দুজনের চিৎকার শুনে বাকি সদস্যরা ডাইনিং এরিয়াতে আসেন এবং নিরঞ্জনকে জিজ্ঞাসা করেন কেন তাঁরা চিৎকার করলেন। উত্তরে লাফটারসেন বলেন যে তিনি রান্নাঘরের আয়নায় কারোর একটি মুখ দেখতে পেয়েছেন এবং সেই কারণে তিনি চেঁচিয়েছেন। তনুশ্রী এর সঙ্গে যোগ করে জানান যে তিনি নিরুকে চিৎকার করতে দেখে তিনিও চিৎকার করেন। বিষয়টি সেই সময়ের মতো ধামাচাপা দেওয়া হলেও এরপর এক এক করে ভুতুড়ে কাণ্ড কারখানা ঘটতে থাকে বিগ বসের ঘরে।  

ভুতুড়ে কাণ্ড বিগ বস-এর ঘরে
এরপর বাথরুম এরিয়াতে মনামীর সঙ্গেও ঘটে ভুতূড়ে কাণ্ড। সেই সময় সেখানে নিরঞ্জন ও তনুশ্রী ছিলেন। মেকআপ তুলতে এসে মনামী সহ নিরঞ্জন ও তনুশ্রী কারও একটা হাসি শুনতে পান। এরপরই সবাই দল বেঁধে থাকতে শুরু করেন। সৌরভ জানান যে তিনি ভূতে ভয় পান, এমনকী ভূতের সিনেমাও তিনি দেখেন না। রাম-নাম করতে শুরু করে দেন মন্টু পাইলট। এখানেই শেষ নয়, রাতেই ভুতুড়ে কাণ্ড ঘটতে দেখা যায়। তবে এটা আদৌও ভূতের কীর্তি নাকি বিগ বস-এর কোনও খেলা, তা বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে এই ঘটনায় দর্শকরা যেমন বিনোদন পেয়েছে তেমনি বাড়ি সদস্যদের মধ্যেও বেশ হাসি-ঠাট্টার পরিবেশ সৃষ্টি হয়েছে। 

Advertisement

সিক্রেট রুমে নন্দিনী
রবিবার বিগ বস-এর বাড়ি থেকে নন্দিনী বেরিয়ে গিয়েছেন। তাঁর বাড়ি ছাড়ার পর রাজবীরকে ভেঙে পড়তে দেখা যায়। যদিও নন্দিনী এলিমিনেট হননি, বরং তাঁকে বিগ বস সিক্রেট রুমে রেখে দিয়েছেন। সেখান থেকেই পুরো বাড়ির ওপর নজর রাখছেন নন্দিনী। কবে তিনি বাড়ির ভেতর আবার এন্ট্রি নেন, সেইদিকেই তাকিয়ে বিস বস-এর দর্শকেরা। 

  

Read more!
Advertisement
Advertisement