Advertisement

Bigg Boss Bangla: মাটনের ঝোল কেন মিষ্টি? জিতুর দুষ্টুমি সামনে আসতেই ক্ষুব্ধ তনুশ্রী, সৃজলার সঙ্গে পুরো বাড়ির ঝামেলা

কোনও কোনও পরিবারের সদস্য আবার প্রতিযোগীদের বাড়ির ভেতরে কী হচ্ছে, যেটা বাইরে থেকে দেখা গিয়েছে, সেই খবরও চালান করেছে। তেমনি একটি খবর তনুশ্রীকে দিয়েছে তাঁর ১৬ বছরের কন্যা। আসলে সম্প্রতি টাস্ক জিতে লাক্সারি বাজেটে মাটন পেয়েছিলেন ঘরের সদস্যরা। আড়াই-তিনমাস বাদে এই মাটন পেয়ে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি ছিলেন প্রতিযোগীরা।

বিগ বস-এর বাড়িতে তুলকালামবিগ বস-এর বাড়িতে তুলকালাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 10:29 AM IST
  • কিন্তু সেই মাটনের স্বাদ নষ্ট করতে তাতে মিষ্টির রস মিশিয়ে দেন জিতু, সঙ্গ দেন সৃজলা।

এই সপ্তাহেই বিগ বস-এর ঘরে ছিল ফ্যামিলি উইক। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কিছুটা আবেগপ্রবণ হয়েছিলেন প্রতিযোগীরা। তবে নতুন করে খেলায় উৎসাহও পেয়েছেন। কোনও কোনও পরিবারের সদস্য আবার প্রতিযোগীদের বাড়ির ভেতরে কী হচ্ছে, যেটা বাইরে থেকে দেখা গিয়েছে, সেই খবরও চালান করেছে। তেমনি একটি খবর তনুশ্রীকে দিয়েছে তাঁর ১৬ বছরের কন্যা। আসলে সম্প্রতি টাস্ক জিতে লাক্সারি বাজেটে মাটন পেয়েছিলেন ঘরের সদস্যরা। আড়াই-তিনমাস বাদে এই মাটন পেয়ে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি ছিলেন প্রতিযোগীরা। কিন্তু সেই মাটনের স্বাদ নষ্ট করতে তাতে মিষ্টির রস মিশিয়ে দেন জিতু, সঙ্গ দেন সৃজলা। বাড়ির লোক সেই দৃশ্য দেখতে না পেলেও দর্শকদের চোখ এড়ায়নি। আর সেই খবরই তনুশ্রীর মেয়ে বাড়িতে এসে তাঁর মাকে বলেন। আর শুক্রবার তনুশ্রী সেই বোমা ফাটাতেই তুলকালাম কাণ্ড ঘটে গেল বাড়িতে। 

শুক্রবার সকালে সকলেই আলাদা আলাদা ভাবে গার্ডেন এরিয়াতে বসে আড্ডা মারছিলেন। একদিকে জিতু, সৃজলা ও নিরঞ্জন ছিলেন আর অন্যদিকে বাকিরা। আর সেখানেই তনুশ্রী জিতুকে হঠাৎ করে প্রশ্ন করেন যে তিনি কি কোনওদিন তাঁদের খাবার নষ্ট করেছেন? যার উত্তরে জিতু বলেন না। এরপরই তনুশ্রী ঠান্ডা মাথায় জিতুকে বলেন তাহলে তিনি কেন বাড়ির সকলের জন্য বিগ বস-এর পাঠানো মাটনে রস ঢেলে তা নষ্ট করার চেষ্টা করেছেন। জিতু এই প্রশ্ন শুনে প্রথমেই বলেন যে তিনি রস ঢালেননি। তবে বাড়ির লোকের চাপে পড়ে স্বীকার করেন যে তিনি মাটনে মিষ্টির রস ঢেলেছিলেন ঠিকই, কিন্তু জানতেন তনুশ্রী ঠিকই সেটা সামলে নেবেন। আর এই নিয়েই ঝামেলা শুরু হয়। আর ঝামেলার মধ্য়ে ঢুকে পড়েন সৃজলা। কারণ তনুশ্রী জানান যে জিতুর এই কুকর্মে সঙ্গ দিয়েছিলেন তিনি। 

মনামী, সোনামণি, রণিতা ও তনুশ্রীর সঙ্গে ধুন্ধুমার ঝগড়া শুরু হয় তনুশ্রীর। সকলেই একবাক্য়ে জানান যে এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। যদিও সৃজলা ও জিতু ক্রমাগত বলে যান যে তাঁরা খাবার নষ্ট করেননি। পরে সৌরভ জিতুকে সরাসরি বলেন যে এই কাজটা একদম ঠিক করেননি জিতু। থাবার নষ্ট করার মানসিকতা আসে কোথা থেকে। সব মিলিয়ে শুক্রবার বিগ বস-এর ঘর উত্তপ্ত হয়ে ওঠে। পরে সৃজলার সামনে জিতুকে অন্য সদস্যদের পরিবারের লোকদের নিয়েও খারাপ মন্তব্য করতে দেখা যায়। 

Advertisement

এদিন ক্যাপ্টেনসি টাস্ক নিয়েও হালকা ঝামেলা হয় রাজবীর ও নিরঞ্জনের মধ্যে। ক্যাপ্টেনসি টাস্কে ফুলের বোকে বানানোর জন্য রাজবীর বেশি ফুল নিয়ে নিলে, নিরঞ্জনের হাতে কম ফুল আসে। আর সেটায় রেগে গিয়ে নিরঞ্জন রাজবীরের বেডে জল ঢেলে দেন। ক্যাপ্টেনসি টাস্কে জিতে বাড়ির নতুন ক্যাপ্টেন হন রাজবীর। এরপর নিজের বিছানা ভেজা দেখে বাড়ির অন্য সদস্যদের জানান তিনি। তনুশ্রী নিরঞ্জনের দিকে আঙুল তুললেও প্রথমে নিরু তা অস্বীকার করেন। তবে পরে রাজবীরের কাছে স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন। রাজবীরও ক্যাপ্টেন হতে পেরে বেজায় খুশি।     

    

Read more!
Advertisement
Advertisement