Advertisement

Ranieeta Dash: 'যদি সম্পর্কগুলো টিকে যায়..', 'বিগ বস' থেকে বেরিয়ে সদস্যদের প্রেম নিয়ে মুখ খুললেন রণিতা

'বিগ বস' হাউসে ২ জোড়া সম্পর্ক নিয়ে চর্চা কম নেই। প্রথমদিকে রাজবীর-নন্দিনীর সম্পর্ক যেমন চর্চিত হয়েছে, তেমনি জিতু-সৃজলার সম্পর্ক নিয়েও আলোচনা কিন্তু তুঙ্গে। রণিতা বাড়ির ভেতর ঢুকে এই সম্পর্কগুলোকে কাছ থেকে দেখেছেন।

বিগ বস থেকে বেরিয়ে কী বললেন রণিতা?বিগ বস থেকে বেরিয়ে কী বললেন রণিতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 9:59 AM IST
  • 'বিগ বস' হাউস থেকে এভিক্ট হওয়ার পর রবিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন ছোটপর্দার 'বাহা' তথা রণিতা দাস।

'বিগ বস' হাউস থেকে এভিক্ট হওয়ার পর রবিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন ছোটপর্দার 'বাহা' তথা রণিতা দাস। খুব অল্প সময়ের জন্যই তিনি 'বিগ বস'-এর ঘরে থাকার সুযোগ পেয়েছিলেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে সৌরভ ও রণিতা ঘরে ঢুকলেও, সৌরভ সারভাইভ করে যান। রবিবার নমিনেশন পর্বে শেষরক্ষা হয়নি রণিতার। দর্শকদের কম ভোট পেয়ে তাঁকে বাড়ি ছাড়তে হয়। আর কলকাতায় নামতেই তাঁকে বিমানবন্দরে ছেঁকে ধরেন সংবাদমাধ্যম। সেখানেই রণিতা বিগ বস হাউসের ঘরে রাজবীর-নন্দিনী ও সৃজলা-জিতুর সম্পর্ক নিয়ে মুখ খুললেন। 

'বিগ বস' হাউসে ২ জোড়া সম্পর্ক নিয়ে চর্চা কম নেই। প্রথমদিকে রাজবীর-নন্দিনীর সম্পর্ক যেমন চর্চিত হয়েছে, তেমনি জিতু-সৃজলার সম্পর্ক নিয়েও আলোচনা কিন্তু তুঙ্গে। রণিতা বাড়ির ভেতর ঢুকে এই সম্পর্কগুলোকে কাছ থেকে দেখেছেন। এগুলো আদৌও সত্যি নাকি পুরোটাই ফেক সেটাই রণিতার থেকে জানতে চায় সংবাদমাধ্যম। রণিতা বলেন, একটা কথা বলি প্রেমগুলো সত্যি না মিথ্যে, ৬ তারিখের পর সকলেই পরিষ্কার চিত্র পেয়ে যাবে। এটা আমিও কিছু উদ্ধার করতে পারছি না। আমি কোনও মন্তব্য করতে পারছি না। 

ছবি সৌজন্যে: ফেসবুক

রণিতা বলেন, যদি সম্পর্কগুলো টিকে যায় জয় মা বলে, তাহলে তো ভাল। আর যদি না টেকে, সেটাও সকলে বুঝতে পারবে। এরপরই জিতু-সৃজলার সম্পর্ক নিয়ে রণিতা জানান যে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তাঁদের মধ্যে ভাল বন্ধুত্বল রয়েছে। রণিতা শুনেছেন যে জিতু প্রেমের প্রস্তাব দিলেও, সৃজলা তাতে না করে দিয়েছে। এতদূর শুনে এসেছেন তিনি আর এর থেকে বেশি কোনও কথা তিনি এই প্রসঙ্গে বলতে চান না। বিগ বস হাউসে জিতু-সৃজলার সঙ্গে রণিতার সেরকম কথা কোনওদিনই হয়নি। জিতু বরাবরই রণিতাকে খুব সরল মেয়ে বলে এসেছেন এবং তিনি অন্যের কথায় প্রভাবিত হন বলেও জানিয়েছেন জিতু। 

সপ্তমীর দিনই বিগ বস হাউসে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয় রণিতা ও সৌরভ দাসের। কিন্তু রণিতা নিজেকে খেলার মধ্যে প্রবেশ করাতে ব্যর্থ হয়েছিলেন। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণেও তাঁকে দর্শকেরা একটু কম পছন্দ করেছে বলে মনে করা হচ্ছে। রণিতার সঙ্গে নমিনেটেড ছিলেন তনুশ্রীও। জলপাইগুলির মেয়ে তনুশ্রী এদিন দর্শকদের বেশি ভোট পেয়ে বাড়িতে থেকে যান। স্বাভাবিক নিয়মেই সময় যত এগোচ্ছে, ততই কঠিন হচ্ছে বিগ বস বাংলার লড়াই। বিশ্বাসঘাতকতা, টাস্কের মাঝে শারীরিক আক্রমণ কখনও কখনও মাত্র ছাড়াচ্ছে। কারণ, এখনও পর্যন্ত যারা টিকে রয়েছেন, তাঁরা সকলেই চান, সেরার শিরোপা উঠুক নিজের মাথায়। সোশাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা, কে হবেন বিজয়ী। কারও চোখে দুর্নিবার সাহাই প্রথম হওয়ার যোগ্য, কারও কাছে জিতু, কেউ আবার সেরা মনে করছেন রাজবীরকে। তবে শেষ পর্যন্ত মুকুটের মালিক কে হন, তা বলবে সময়।

Advertisement

  

 

Read more!
Advertisement
Advertisement