Advertisement

Bigg Boss Bangla: জিতুর জন্য সাধের চুল কাটলেন সৃজলা, প্রেমটা কি তাহলে হয়েই গেল?

জিতু-সৃজলার মিষ্টি মুহূর্তগুলো দর্শকেরা কিন্তু ভালই উপভোগ করছেন। তাঁদের মান-অভিমান, খুনসুটি আবার একসঙ্গে দীর্ঘক্ষণ বসে আড্ডা, সবটাই দর্শককে ভাল মতো মনোরঞ্জন দিচ্ছে। গত সপ্তাহেই আকাশ বাতাসকে সাক্ষী রেখে জিতু বলেছিলেন তিনি সৃজলাকে ভালোবাসেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে একটি প্রেমের চিরকূটও দিয়েছিলেন।

জিতু ও সৃজলাজিতু ও সৃজলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 9:49 AM IST
  • 'বিগ বস'-এর বাড়িতে প্রতিযোগীদের মধ্যেকার রসায়ন কখন কোন সময়ে বদলে যাবে ধারণাই করতে পারবেন না।

'বিগ বস'-এর বাড়িতে প্রতিযোগীদের মধ্যেকার রসায়ন কখন কোন সময়ে বদলে যাবে ধারণাই করতে পারবেন না। একদিকে যখন রাজবীর ও নন্দিনীর টক্সিক প্রেম নিয়ে চর্চা চলছিল, ঠিক তখনই বাড়ির মধ্যে চুপিসারে ভালো লাগা তৈরি হয়েছিল জিতু কমল ও সৃজলা গুহর মধ্য়ে। ইতিমধ্য়েই জিতু প্রেম প্রস্তাব দিয়েছেন মন ফাগুন অভিনেত্রীকে। সৃজলা যদিও তখন কিছুই জানাননি। দোটানায় ছিলেন তিনি। তবে সোমবারের নমিনেশন পর্বে জিতুর জন্য বড় কাজ করে ফেললেন সৃজলা। তাহলে কি এভাবেই জিতুর প্রস্তাবে সাড়া দিলেন অভিনেত্রী?

জিতু-সৃজলার মিষ্টি মুহূর্তগুলো দর্শকেরা কিন্তু ভালই উপভোগ করছেন। তাঁদের মান-অভিমান, খুনসুটি আবার একসঙ্গে দীর্ঘক্ষণ বসে আড্ডা, সবটাই দর্শককে ভাল মতো মনোরঞ্জন দিচ্ছে। গত সপ্তাহেই আকাশ বাতাসকে সাক্ষী রেখে জিতু বলেছিলেন তিনি সৃজলাকে ভালোবাসেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে একটি প্রেমের চিরকূটও দিয়েছিলেন। সৃজলা দুটোর একটারও সঠিকভাবে উত্তর দেননি। তবে এবার জিতুর জন্য এমন একটি কাজ করে দেখালেন অভিনেত্রী, তাতে অনেকেই মনে করছেন এভাবেই হয়তো প্রেমের উত্তর দিলেন সৃজলা!

সোমবার বিগ বস-এর ঘরে নমিনেশনকে কেন্দ্র করে একটি টাস্ক দেওয়া হয়। যেখানে বিগ বস প্রতিযোগীদের নমিনেট করবেন এবং তাঁদের বলা হবে যে সেফ থাকার জন্য অন্য প্রতিযোগীদের কোনও প্রিয় জিনিসের বলিদান কিংবা কোনও অদ্ভুত কিছু করতে হবে। বিগ বস জিতুকে জানান যে তিনি যদি নমিনেশন থেকে বাঁচতে চান তাহলে সৃজলাকে তাঁর চুল কাঁধ পর্যন্ত কেটে ফেলতে হবে। যদিও জিতু প্রথমেই না করে দেন এবং বলেন যে চুল কাটার থেকে তাঁর নমিনেটেড হওয়া অনেক ভালো। কিন্তু নিয়ম অনুযায়ী সৃজলাকে আগে প্রস্তাব দিতে হবে।

জিতু সৃজলাকে চুল কাটার প্রস্তাব দিতেই একবাক্য়ে রাজি হয়ে যান অভিনেত্রী। জিতুকে বাঁচাতে নিজের সাধের চুল কেটে ছোট করে দেন। অনেকেই মনে করছেন, নিজের সাধের চুল কাটার এই চরম ত্যাগই হয়তো জীতুর ভালোবাসার আসল উত্তর! সবাই এমনকী বিগ বসও তাঁর নতুন লুকের প্রশংসা করেন। জিতু নিজেও ভাবতে পারেননি যে সৃজলা তাঁর জন্য চুল কাটতে রাজি হবেন। জিতুও আবেগপ্রবণ হয়ে সৃজলার কাটা চুল পরম যত্নে নিজের বিছানার নীচে রেখে দেন। তবে শুধু সৃজলা নয়, নিরঞ্জনকে বাঁচাতে জিতু দাড়ি-গোঁফ কেটে ফেলেন। অন্যদিকে রণিতাকে বাঁচাতে নিরঞ্জন তাঁর বাড়ি থেকে আসা স্ক্র্যাব বুক আগুনে পুড়িয়ে দেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement