Advertisement

Bigg Boss Bangla Update: প্রথমবার আলেকজান্দ্রা জড়ালেন বিবাদে, কারা কারা নমিনেটেড হলেন? জানুন 'বিগ বস' বাংলার সব আপডেট

দ্বিতীয় সপ্তাহেও জমে উঠেছে 'বিগ বস' বাংলা। ঘর থেকে অনিন্দ্য সেনগুপ্ত চলে যাওয়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঢুকেছেন রাজবীর দে। কালকে যাঁরা গলায় গলায় বন্ধু ছিলেন, আজ তাঁদের মধ্যেই মত পার্থক্য। প্রতিদিনই কেউ না কেউ বাক বিতণ্ডায় জড়াচ্ছেন এই ঘরে।

বিগ বস বাংলার আপডেটবিগ বস বাংলার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2026,
  • अपडेटेड 11:43 AM IST
  • দ্বিতীয় সপ্তাহেও জমে উঠেছে 'বিগ বস' বাংলা।

দ্বিতীয় সপ্তাহেও জমে উঠেছে 'বিগ বস' বাংলা। ঘর থেকে অনিন্দ্য সেনগুপ্ত চলে যাওয়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঢুকেছেন রাজবীর দে। কালকে যাঁরা গলায় গলায় বন্ধু ছিলেন, আজ তাঁদের মধ্যেই মত পার্থক্য। প্রতিদিনই কেউ না কেউ বাক বিতণ্ডায় জড়াচ্ছেন এই ঘরে। এতদিন এই ঘরের বিদেশি প্রতিযোগী আলেকজান্দ্রা টেলর সকলের সঙ্গেই তাল মিলিয়ে চলছিলেন। তাঁর ভাঙা ভাঙা বাংলা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। তবে এবার সৃজলা গুহর সঙ্গে মনোমালিন্য হতে দেখা গেল আলেকজান্দ্রারের।  

সৃজলা-আলেকজান্দ্রার ঝামেলা
প্রথমবার বিবাদে জড়ালেন আলেকজান্দ্রা। সৃজলা ও আলেকজান্দ্রারের মধ্যে হওয়া কথোপকথন অনুযায়ী সৃজলাকে বলতে শোনা যায় যে তিনি ভিখারি নন, এখানে ভিক্ষা করতে আসেননি। সৃজলাকে মনামীও সাহায্য করেছেন। নন্দিতাকে দেখা যায় সৃজলাকে সমর্থন করতে। এরপরই সৃজলা আলেকজান্দ্রাকে বলেন যে ধন্যবাদ অ্যালেক্স ড্রেসটার জন্য। ওদিকে আলেকজান্দ্রাও ক্যামেরার দিকে তাকিয়ে বলেন যে কেন এগুলো নিয়ে কথা হচ্ছে, তিনি বুঝতে পারছেন না। ভরত কলকে দেখা যায় আলেকজান্দ্রাকে বলতে অ্যালেক্স শান্ত হও, এটা একটা খেলা। এতদিন আলেকজান্দ্রা বাড়িতে মিষ্টি মেয়ে হিসাবেই ছিলেন, এবার মূল খেলার মধ্যে তাঁর এন্ট্রি হল বলা যেতেই পারে। 

অশান্তিতে জড়ালেন দুর্নিবার-জয়িতা
অন্যদিকে, জয়িতা ও দুর্নিবারের মধ্যেও কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। চ্যানেলের পক্ষ থেকে প্রোমোতে দেখা গিয়েছে, দুর্নিবার জয়িতাকে উদ্দেশ্য করে বলছেন যে তাঁর সামনে জয়িতার কোনও অস্তিত্ব নেই। জয়িতাও পাল্টা দুর্নিবারকে বলেন, তা বলে যা কিছু বলে দেবে, দুর্নিবারের অস্তিত্ব নেই জয়িতার সামনে। এরপর দুর্নিবারকে বলতে শোনা যায় বাংলাটা শেখ ভাল করে, উত্তরে জয়িতাও বলেন তিনি বাংলাটা শিখেছেন ভাল করে। তবে জয়িতার সঙ্গে প্রথমদিন থেকেই সব প্রতিযোগীদেরই কম-বেশি ঝগড়া ঝামেলা হয়েছে দেখা গিয়েছে। 

কে কে নমিনেটেড?
এই সপ্তাহে বিগ বস-এর বাড়িতে নমিনেটেড হয়েছেন জয়িতা, সৃজলা, দীপেন্দু, ভরত, দুর্নিবার ও আলেকজান্দ্রা টেলর। এই ৬ জনের মধ্যে এই সপ্তাহে কে যাবেন, দর্শকেরা কাকে ঘরের মধ্যে রাখবেন আর কাকে ঘরছাড়া করবেন, তা জানার জন্য শনিবারের অপেক্ষা করতে হবে। এইদিনই জানা যাবে কে বিগ বস-এর ঘরে ইন আর কে আউট হবেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement