Advertisement

Rajveer Dey Bigg Boss: 'বিগ বস'-এর ঘরে ঢুকেই একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন রাজবীর, তটস্থ অন্য সদস্যরা

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে না হতেই শিলিগুড়ির ছেলে রাজবীর দে বিগ বস-এর বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন। বাড়িতে ঢুকেই উত্তেজনার পারদ চড়িয়েছেন মডেল-অভিনেতা। বাড়ির মহিলা সদস্যরাও এরকম হ্যান্ডসম হাঙ্ককে পেয়ে বেশ খুশি।

বিগ বস বাংলা আপডেটবিগ বস বাংলা আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 1:20 PM IST
  • ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে না হতেই শিলিগুড়ির ছেলে রাজবীর দে বিগ বস-এর বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন।

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে না হতেই শিলিগুড়ির ছেলে রাজবীর দে বিগ বস-এর বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন। বাড়িতে ঢুকেই উত্তেজনার পারদ চড়িয়েছেন মডেল-অভিনেতা। বাড়ির মহিলা সদস্যরাও এরকম হ্যান্ডসম হাঙ্ককে পেয়ে বেশ খুশি। তবে রাজবীর কিন্তু এসেই নিজের খেলা শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে টক অফ দ্য টাউন এই রাজবীর। শনিতে অনিন্দ্য বিদায় আর রবিতে রাজবীরের আচমকা এন্ট্রি উত্তেজনার পারদ চড়িয়েছে। 

রাজবীর বাড়িতে ঢুকেই সকলকে এটা বুঝিয়ে দিয়েছেন তিনি কিন্তু লম্বা রেসের ঘোড়া। এখানে সকলকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য। কখনও হেঁশেলে সৃজলা গুহর সঙ্গে ফ্লার্ট করছেন তো কখনও বা 'বিগ বস বাংলা'র ড্রয়িং রুমে নজর কেড়েছে বিদেশিনী সুন্দরী আলেকজান্দ্রার সঙ্গে রাজবীরের মাখোমাখো রসায়ন। মাঝে মাঝে লজ্জায় ফেলছেন সোনামণিকেও। যা দেখে দর্শকেরা মনে করছেন রাজবীর পাক্কা ক্যাসিনোভা গোছের ছেলে। তবে ফ্লার্ট-হালকা মজার মাঝেও রাজবীরের তীক্ষ্ণ নজর কিন্তু সব সদস্যের ওপরই। তাঁকে নিয়ে বিগ বস বাংলার বাকি সদস্যদের মাথাব্যথা বাড়ছে বই কমছে না। 

সৃজলার বিগ বস-এর বাইরে চর্চিত প্রেমিক থাকলেও রাজবীরের কথার ফাঁদে মাঝে মধ্যেই পড়ে যাচ্ছেন অভিনেত্রী। এক পর্বে সৃজলা হার্টের সমস্যা 'টেকিকার্ডিয়া'র কথা বলছিলেন। শুনেই রাজবীর বলেন- 'এই সমস্যা তোমার বয়ফ্রেন্ডের হওয়া উচিত। এত সুন্দর তুমি!' পালটা সৃজলা জানান, 'সুন্দর দিয়েই যদি সবকিছু হত, তাহলে সুন্দরীদের ডিভোর্স-ব্রেকআপ হত না। তুমি কি ব্রেকআপ করে এখানে এসেছো?' রাজবীর জানান, 'দু'বছর আগেই আমার প্রেম ভেঙেছে। আর আমি এখানে তোমার সঙ্গে ভালোবাসার গল্প করছি।' এহেন রসিক বার্তালাপে নেটভুবনে রীতিমতো ঝড়! তবে শুধু সৃজলা নয়, বিদেশি প্রতিযোগী আলেকজান্দ্রার সঙ্গেও তাঁর দুষ্টু-মিষ্টি কথোপকথন কারোর নজর এড়ায়নি। 

মঙ্গলবার ক্যপ্টেন্সি টাস্ক চলাকালীন একের পর এক কাণ্ড ঘটান রাজবীর। মনামীর সিঙ্গল খাট দখল করা নিয়ে দ্বন্দ্ব বাঁধে। মনামীর বিছানা না ছাড়ায় ঘরের বাকি সদস্যরা একযোগে রাজবীরের বিরুদ্ধে ক্ষোভ ওগরাতে শুরু করেন। কিন্তু পালটা সুর চড়ান মডেল-অভিনেতা। কান ধরে সকলকে 'সরি' বলতে বলেন। শুধু তাই নয়!'চাঙ্গি মুঙ্গির দল' বলেও মনামী, সায়ক-সহ সকলকে কটাক্ষ করেন। সব মিলিয়ে রাজবীর বিগ বস-এর ঘরের হাই-ভোল্টেজ সদস্য বললেও অত্যুক্তি হবে না।  

Advertisement

২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রথম লাইমলাইটে আসেন রাজবীর। ২০২০ সালে ধারাবাহিকে হাতেখড়ি। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে অভিনয়-মডেলিং করেন। এরপর 'MTV Roadies: Karm Ya Kaand’-এ অংশ নিয়েছিলেন। সেই শো থেকে জনপ্রিয়তাও পান। তারপর বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক, নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এবার 'বিগ বসে'র দূর্গে ঢুকেই তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন।

Read more!
Advertisement
Advertisement