Advertisement

Dev-Sukanta Majumdar: TMC-র দেবের বাড়ির গণেশ পুজোয় BJP-র সুকান্ত, মন্ত্রী বলছেন, 'রাজনীতি নেই'

দেবের বাড়ির পুজোয় বিরোধী রাজনৈতিক শিবিরের মন্ত্রীর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারণ রাজ্যে পালা বদলের পর একাধিক ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। তাই দেব-সুকান্ত সাক্ষাতে ফের সেই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। তাহলে কি দেব এবার বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন

দেবের বাড়ির গণেশ পুজোতে সুকান্ত মজুমদারদেবের বাড়ির গণেশ পুজোতে সুকান্ত মজুমদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 4:58 PM IST
  • প্রতি বছরের ন্যায় এ বছরও দেবের বাড়িতে গণপতি আরাধনার আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এ বছরও দেবের বাড়িতে গণপতি আরাধনার আয়োজন করা হয়েছে। জাঁক জমকের সঙ্গেই দেব তাঁর বাড়িতে গণেশ পুজো করে থাকেন। আর সাংসদ-অভিনেতার বাড়িতে তারকাদের সমাবেশ এই পুজোকে ঘিরে হওয়া একেবারে স্বাভাবির বিষয়। কিন্তু এই বছর দেবের আরবানার বাড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে এলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। 

দেবের বাড়ির পুজোয় বিরোধী রাজনৈতিক শিবিরের মন্ত্রীর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারণ রাজ্যে পালা বদলের পর একাধিক ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। তাই দেব-সুকান্ত সাক্ষাতে ফের সেই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। তাহলে কি দেব এবার বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন? শুধু দেব নন, দেবের বাবা গুরুপদ অধিকারীর সঙ্গে কথা বলেন বিজেপি সাংসদ। হলুদ পাঞ্জাবি পরে এদিন সুকান্ত মজুমদারের পাশে বসে ছবি তোলেন দেব। 

দেবের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, এর মধ্যে কেউ কোনও রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না। তার কারণ দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, ২০২৪ সালে ও যখন তৃণমূলের স্টার প্রচারক হিসেবে আমার লোকসভায় গিয়েছিল প্রচার করতে, তখনও মঞ্চ থেকে দেব স্বীকার করে নিয়েছিল যে, আমার সঙ্গে ওঁর ভালো সম্পর্ক রয়েছে। এবং সেটা ও বক্তৃতা দেওয়ার মাঝে জনসমক্ষেই বলেছিল। দেব সেদিনও বলেছিল- যে ভাল ব্যক্তি সে জিতবে।’ ওঁর এই উদার মানসিকতার জন্যই ওঁকে আমার ভালো লেগেছে। সেজন্যই আমার এখানে আসার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা করবেন না।

সুকান্ত মজুমদার এও বলেন ঘাটালের NCPI সাংসদ দেব তাঁর ভাইয়ের মতো আর তিনি দেবের দাদা বা বন্ধুর মতো। বিজেপি সাংসদ এও বলেন যে তিনি দেবের থেকে বয়সে একটু বড়। দেবের আমন্ত্রণেই সুপারস্টারের বাড়ি এসেছেন তিনি। জোর অনুষ্ঠানকে এসব রাজনৈতিক পরিচয়ের থেকে উর্ধ্বে রাখাই ভাল, বলে জানালেন সুকান্ত মজুমদার। গত বছরও দেবের বাড়ির গণেশ পুজোয় রাজনৈতিক নেতা থেকে তারকাদের সমাবেশ দেখা গিয়েছিল। 

Advertisement

সোমবারই দেব তাঁর বাড়িতে গণেশ পুজোর সূচনা করেন। আর পুজোর দ্বিতীয় দিনে মঙ্গলবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির পুজোয় হাজির সুকান্ত। নিষ্ঠাভরে বাপ্পার আরাধনার পর দেবের বাবা গুরুপদ অধিকারীর সঙ্গেও কথা বলেন তিনি। অভিনেতা-প্রযোজকের বাড়িতে বসে নিজের আসন্ন নাটক ‘কেশরী হত্যা?’ নিয়েও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। যেখানে অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন বালুরঘাটের সাংসদ।  

Read more!
Advertisement
Advertisement